প্রিয় পাঠক

# এটা MAY-JUNE 2026 সংখ্যা # পরবর্তী JULY-AUG 2026 সংখ্যা প্রকাশিত হবে JULY মাসের ২০ তারিখ # আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ # ঈশানকোণ নিয়মিত পড়ার জন্য আপনার প্রতি রইল আমাদের একান্ত অনুরোধ # ফেসবুকে আমাদের পেজ লাইক করুন, আমাদের ফলো করুন # আপনার লেখা আমাদের কাছে অমূল্য, লেখা পাঠান এই ঠিকানায়ঃ singhasada4@gmail.com # ঈশানকোণ-এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন # পরবর্তী JULY-AUG 2026 সংখ্যা প্রকাশিত হবে JULY মাসের ২০ তারিখ।

সনজিৎ বণিকের কবিতা
সনজিৎ বণিকের কবিতা

আকাশের নীল সনজিৎ বণিক পৃথিবীর খোলা জানালার সামনে দাঁড়িয়ে দেখো, মনোযোগ সহকারে দেখো আকাশকে, কেমন নীলে আচ্ছন্ন। নীচে সমুদ্রেও সব নীল, আকাশের ছায়া ছেলেবেলায় গায়ের জামাটার মতো। কবে কে আমাকে কিনে দিয়েছিল সে জামা এখনো ধরে রেখেছি চোখের মায়ায়। মা প্রায়ই বলতো, তোর গায়ের জামাটা দিন দিন দেখি আরো নীল হয়ে যাচ্ছে…. নীল জলে গুলে ধুয়েছিস কিনা ! আমি বলতাম পৃথিবীর এই সব রং কখনোই মুছে যায় না। যতো দিন যায় সে রূপ মেলে ধরে, যৌবনে গিয়েই সে সব…

Read More

সিঁদুর খেলা – প্রসেনজিৎ রায়
সিঁদুর খেলা – প্রসেনজিৎ রায়

সিঁদুর খেলা       (অনুগল্প) প্রসেনজিৎ রায় “রিমি তাড়াতাড়ি এসো,আমরা যাচ্ছি” বলেই পাশের বাড়ীর সীমা বৌদি চলে গেলেন রোহিতদের বাড়ির উঠোন থেকেই। রিমি আয়নার সামনে বসে চুল বাঁধছিল। আজ দশমী। রোহিতদের বাড়ির সামনে পাড়ার পূজোতে সবাই সিঁদুর খেলতে চলেছে। রিমির দেরি দেখে সীমা বৌদি ডেকে গেলেন। রিমিও তাড়াতাড়ি চুল বেঁধে সিঁথিতে সিঁদুর পরতে গিয়ে রোহিতের কথা মনে পড়লো। সুদূর কাশ্মীরের সীমান্তে সীমান্ত সুরক্ষার চাকরি। আত্মীয়স্বজন সবারই কথা রিমির কপালটা ভালো — কেন্দ্রীয় সরকারের লম্বা বেতনভোগী ছেলে পাওয়া কি আর…

Read More

অভিজিৎ চক্রবর্তীর কবিতা
অভিজিৎ চক্রবর্তীর কবিতা

রঙ অভিজিৎ চক্রবর্তী তুমি আর মনের খুশিতে যেকোন রঙ গায়ে বেরোতে পারবে না কখনও তোমার সব রঙ চুরি হয়ে গেছে যদি সবুজ লাগাও লোকে বলবে তৃণমূল করো যদি গেরুয়া লাগাও ভাববে বিজেপি যদি লাল মাখো হবে সিপিএম সাদা রঙ লাগালে ভাববে নেতা কালো রঙ লাগালে শোক অতএব তোমাকে এমন রঙ বেছে নিতে হবে যে রঙ এখনো কেউ ব্যবহার করেনি সেসব ক্ষেত্রেও সমস্যা কম নয় এত দল মত ধর্ম আছে পৃথিবীতে তার কত তুমি জানো! অতএব যে কেউ তোমাকে যেকোন…

Read More

রহিত ঘোষালের কবিতা
রহিত ঘোষালের কবিতা

নরম মাটি রহিত ঘোষাল সামনে এক বাধা পড়ে গেল তো     বাতাসের মতো উড়ে গেল স্মৃতি মুখের উপর দিয়ে বিলম্বিত হয়ে গেল হলুদ বিজ্ঞাপন     রূপকথা এসেছে অন্য মহাদেশ থেকে এই ব্যাসার্ধ আমাদের অচেনা     রাতের শাসন প্রতিষ্ঠা হল বুঝতে পারলাম এমন হওয়ার কারণ বীজ     পাশে একাকীত্ব ঈশ্বর ঘুরে দাঁড়ালেন আমাদের দিকে তার মুখ     সংজ্ঞা ফিরে পেল পরিশ্রমী চেহারার লোকটা এরকম শহর আমার বহুদিনের চেনা     হয়তো অন্য কোনও পথও আমার…

Read More

বলাই দে’র ছড়া
বলাই দে’র ছড়া

হাতুড়ের কেরামতি বলাই দে হাতুড়ে হাতড়ে মরে পায় না খুঁজে নাড়ি, রোগী কেবল মূর্ছা যে যায় বুকটা ভয়ে ভারী। কোন্ ওষুধে ধরবে খুঁটি কেমন করে কবে? মরণ থেকে আসবে ফিরে মর্তের এই উৎসবে! কপালেতে ফুটেছে ভাঁজ চিন্তা কিযে চিন্তা, তুড়ি মেরে কথার পিঠে চললো এতদিন তা। রোগের কারণ জানা যাদের তাঁরা যে হায় ব্রাত্য, দক্ষতা আর অভিজ্ঞতায় নিদান দিতে পারতো! হেলা ফেলায় কেটেছে দিন বেহাল দশায় রোগী, ঝাড়ফুঁকের জোর আয়োজন যোগব্যায়ামে যোগী। বুকের ভেতর ঘড়ঘড়ানি চলছে উর্দ্ধশ্বাস, শ্মশান যাত্রার…

Read More

প্রসেনজিৎ রায়ের কবিতা
প্রসেনজিৎ রায়ের কবিতা

শব্দ প্রসেনজিৎ রায় অনেক কথা জমে আছে, মনের মাঝে অভিমানী ডাকবাক্সে… একটা আস্ত গ্রহ কিনেছিলাম … দুজনের ভবিষ্যতের কথা ভেবে… সেটাও আজ নিলামের দরে উঠেছে, সাময়িক দুঃখলোপী অ্যালকোহলের অ্যাডিকশনে, কান পাতলে শুধু শুনতে পাই… স্বপ্নভঙ্গের হৃদয়বিদারক শব্দ।

Read More

বাড়ির কম্পিউটার – সন্তোষ উৎসুক
বাড়ির কম্পিউটার – সন্তোষ উৎসুক

বাড়ির কম্পিউটার      (ছোটোদের গল্প) সন্তোষ উৎসুক শেখু শৈশব থেকেই গাড়ি পছন্দ করত। টিভিতে গাড়ির রেসিং দেখে শিহরিত হত। বাজারের দোকানের শোকেসে সাজানো ছোট বড়, রঙিন গাড়িগুলি তার কাছে একটা সুস্বাদু চকোলেটের মতো মনে হত। যে গাড়িটি সে পছন্দ করত তা তার বাবাকে কিনতে বলত। এভাবে তার কাছে কয়েক ডজন গাড়ি জমে গেছিল। নীল, হলুদ, লাল, সাদা রেসিং গাড়ি, পেট্রোল গাড়ি, জিপসি, অ্যাম্বুলেন্স ইত্যাদি। যখন তার বাড়িত কোনো সহপাঠী বন্ধু আসত, তখন সে তাদেরকে অত্যন্ত গর্বের সাথে তার…

Read More

সমর চক্রবর্তীর কবিতা
সমর চক্রবর্তীর কবিতা

চোয়াল চাপা সমর চক্রবর্তী একান্তের অশ্রুর সাথে দরদর কষ্টটা ধুয়ে না গেলে, মিছে ছুটোছুটি অথবা গায়ের জোর না করে রেখে দেওয়াটাই ভালো। হয়তো কোন একদিন কলসের খাঁজে চকিত চাপড়ে কষ্টটা খুঁজে নিতে পারে শূন্যতা থেকে মুঠো করে আনা দীর্ঘশ্বাসী আনন্দের সুর।

Read More

আবাল – সদানন্দ সিংহ
আবাল – সদানন্দ সিংহ

আবাল     (অনুগল্প) সদানন্দ সিংহ গ্রাম পঞ্চায়েতের মিটিং বসেছে। রামকুমারের বিরুদ্ধে অভিযোগ গুরুতর। রামকুমার নাকি কথায় কথায় প্রায়সময়েই আবাল বলে গালিগালাজ করে থাকে গ্রামের পঞ্চায়েত মেম্বারদের। এই গতকালও সে পঞ্চায়েত মেম্বার অশ্বিনীকে আবাল বলে গালিগালাজ করেছে। তাই অশ্বিনী গ্রাম পঞ্চায়েতের কাছে বিচার চেয়েছে। যার ফলেই আজকের এই পঞ্চায়েতের মিটিং। রামকুমারকেও আজকের এই মিটিং-এ উপস্থিত থাকার জন্য নোটিস ধরানো হয়েছে। গ্রাম পঞ্চায়েতের সব মেম্বারগণও এসে গেছে। কিন্তু রামকুমারের পাত্তা নেই এখনো। অশ্বিনী গাঁওপ্রধানকে বলে, দেখছেন তো, ও কেমন বেয়াদপ; আমরা…

Read More

পরিতৃপ্তি – সদানন্দ সিংহ
পরিতৃপ্তি – সদানন্দ সিংহ

পরিতৃপ্তি        (ছোটোগল্প) সদানন্দ সিংহ ঠিকে ঝি’র কাজে কমলা বেরিয়ে গেছে সাতসকালে। বিমলা আজকাল অত সকালে উঠতে পারে না। ছোটোখাটো একটা স্ট্রোক হবার তার শরীরটা বেশ দুর্বল লাগে। দিন বিশেক আগে হঠাৎ সে জ্ঞান হারিয়ে ফেলেছিল। ভাগ্যিস ঘরের বাইরে সে পড়ে গেছিল। বস্তির ছেলে মাছ বিক্রেতা মতি তখন বাজারে যাচ্ছিল। বিমলাকে তাদের একচালা ঘরের সামনে মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখে বস্তির কয়েকজনকে ডেকে সরকারি হাসপাতালে নিয়ে গেছিল। কমলা তখন ওখানে ছিল না, যথারীতি সেদিনও সে সাতসকালে বেরিয়ে…

Read More