প্রিয় পাঠক

# এটা MAY-JUNE 2026 সংখ্যা # পরবর্তী JULY-AUG 2026 সংখ্যা প্রকাশিত হবে JULY মাসের ২০ তারিখ # আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ # ঈশানকোণ নিয়মিত পড়ার জন্য আপনার প্রতি রইল আমাদের একান্ত অনুরোধ # ফেসবুকে আমাদের পেজ লাইক করুন, আমাদের ফলো করুন # আপনার লেখা আমাদের কাছে অমূল্য, লেখা পাঠান এই ঠিকানায়ঃ singhasada4@gmail.com # ঈশানকোণ-এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন # পরবর্তী JULY-AUG 2026 সংখ্যা প্রকাশিত হবে JULY মাসের ২০ তারিখ।

শুভেশ চৌধুরীর কবিতা
শুভেশ চৌধুরীর কবিতা

হতাশ শুভেশ চৌধুরী হতাশ লোকটি তাহার পরিচিতগণের ফোন নম্বর হারাইয়া ফেলিলো খড়কুটোর মতো একটি নম্বর ছিল তাহা দিয়ে সে আরো আরো বন্ধুদের ভাইবোনদের যুক্ত করে নিল। একটি সূর্য যেমন হাজার সূর্যের আলোর সম্ভাবনার কথা বলে হতাশ লোকটি হাসতে থাকে হাসতে থাকে আর, ফোন নম্বর যুক্ত করে যায় এখন শুভেশ চৌধুরী এখন পড়ে যাচ্ছে বিকেলটি হেমন্তের পাখিরাও বিষণ্ণ এখন নীড় থেকে বেরুনো আর নীড় এ ফেরা এই সময় এতো সংক্ষিপ্ত চুপ চাপ দেখে পাতা ঝরে খবর পেয়ে যায় নশ্বরতার আর…

Read More

মুক্ত – শুভেশ চৌধুরী
মুক্ত – শুভেশ চৌধুরী

মুক্ত শুভেশ চৌধুরী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন জায়গায় গেছে। ভয়েস রেকর্ডিং নয়, মন রেকর্ড করে নিল সুপার কম্পিউটার, এমনকি ক্ষুদে স্মার্ট ফোনটিও। যতই বলি ইহা চুরি, চুরি বিদ্যা মহা পাপ, হাসেন জাদুকর। তার কাছে বৌদ্ধিক নিরাপত্তা বলিতে কিছু নাই। সব খোলা মেলা, খোলা চিঠি। স্বীকার করে লইলাম আমি অরক্ষিত। দিনগুলো হেসে খেলে যায় না। চাপ পড়ে বৈজ্ঞানিক সত্যের। এতো সহজ সত্যি বমি না করলেও উপায় নেই, বদহজম হয়। তাই কে কি মনে করেন ভাবার কোনো দরকার নাই, ভাবনারই যখন কোনো…

Read More

বলাই দে’র ছড়া
বলাই দে’র ছড়া

শাসক বলাই দে অনেক অনেক বাদশা ছিল সারা বিশ্ব জুড়ে, ইতিহাসের পাতায় পাতায় পাবেই খুঁজে খুঁড়ে! বাদশাহের আরাম আয়েশ ছিল হারেমখানা, চলন বলন ডগমগানো কতনা খানসামা! জাহাঁপনার লোক লস্কর ছিল কতই নবাব, হুকুমদারি তামিল করার লোকের কী আর অভাব! নবাব সাহেব খুব দাপুটে মেজাজ ছিল খুব, মৌ সাহেব ওই জমিদার সব ভোগবিলাসে ডুব। বাদশা নবাব রাজরাজারা ইতিহাসেই আছে, গণতন্ত্রের স্বৈরাচারী তেমন করেই বাঁচে। প্রজা বৎসল রাজা যিনি হৃদয় জুড়ে রণ, প্রজা পীড়ক শাসক যতই বিতাড়িতই হন! বেচেন্দ্রদা বলাই দে…

Read More

মন্ত্রীর কাছ থেকে সম্মান – সন্তোষ উৎসুখ
মন্ত্রীর কাছ থেকে সম্মান – সন্তোষ উৎসুখ

মন্ত্রীর কাছ থেকে সম্মান সন্তোষ উৎসুখ সম্প্রতি নগরীর একটি সংগঠনের কর্মকর্তা জানান, তার সংগঠন আমাদের সম্মান দিতে চায়। আমরা অনেক দিন কোথাও থেকে ট্রফির মতো কোনো জিনিস পাইনি, এবং যে ভদ্রলোক আমাদের বলেছিলেন তিনিও আমাদের বন্ধু। সেজন্য তিনি অস্বীকার করতে পারলেন না, ভাবলেন, আসুন মানুষ, এই অজুহাতে পত্রিকায় খবর ও ছবি ছাপা হবে, স্ত্রীরও ভালো লাগবে। আমরা যথাসময়ে প্রোগ্রামে পৌঁছে গেলাম। প্রধান অতিথি ছাড়াই এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তখনও বেশি মানুষ আসেনি। আমরা ভেবেছিলাম যে তিনি নিশ্চয়ই অনেক…

Read More

সোহেল রানার কবিতা
সোহেল রানার কবিতা

বিলগ্রাম: জ্যোৎস্নাফুল সোহেল রানা এখানে জলের ভাঁজে ভাঁজে হাঁসের ফুর্তি উড়ুক্কু বাতাস আমরা দুজন মাটির বুকে গজিয়ে ওঠা দুর্বাঘাস। নিরাপত্তার চাদরে নয়, পাখির কলরব দুঃখ নয় কষ্ট ভোলার বসবাস কস্তুরির গন্ধভরা বিকেলে উদ্যত আকাশ; তুমিও পাখি হবে বাতাসের সাথে রাতের পড়শি দিন হবে — চাঁদ হয়ে ফুটে থাকা জ্যোৎস্নাফুল। উপাখ্যান সোহেল রানা বৃষ্টি পায়ে হেঁটে আনন্দচিত্তে রোদের কাছে যায়। আর ফরসা আকাশে কখন যে মেঘ হয় তা কেউই বলে দিতে পারে না। বৃষ্টি-রোদের মেলবন্ধে আকাশ আগুনে পুড়ে যায়! আহা…

Read More

সমীকরণ A+B-C – সদানন্দ সিংহ
সমীকরণ A+B-C – সদানন্দ সিংহ

সমীকরণ A+B+C     (অনুগল্প) সদানন্দ সিংহ ভোলাবাবু এবং চিত্তবাবু দু’জন দু প্রান্ত থেকে আসছিলেন। কাছে এলে মুখোমুখি দু’জনের দেখা হয়ে গেল। আসলে ভোলাবাবুর পড়শি চিত্তবাবু কিংবা বলা যায় চিত্তবাবুর পড়শি ভোলাবাবু। দু’জনেই একসময় সরকারি চাকরি করতেন, এখন রিটায়ার্ড। প্রায়সময়েই দু’জনের মধ্যে দেখা হলে বেশ কিছুক্ষণ আলাপ-সালাপ হয়। আজও হল। ভোলাবাবু বললেন, কেমন আছেন ? শরীর-টরীর ভালো তো ? চিত্তবাবু উত্তর দিলেন, এ ক’দিন যা গরম পড়েছে। বৃষ্টি হলেই বাঁচি। ভোলাবাবু হাসলেন, অবশ্য আমাদের এখন ভালো থাকারও উপায় নেই। দিনে…

Read More

আসুন বোকা হই – ডঃ সুরেশ কুমার মিশ্র
আসুন বোকা হই – ডঃ সুরেশ কুমার মিশ্র

আসুন বোকা হই ডঃ সুরেশ কুমার মিশ্র অনেকদিন পণ্ডিতটাই করছিলাম। পেডানট্রি বিষয়ে আমার তেমন জ্ঞান নেই, কিন্তু মানুষ যদি নিজেরাই বোকা হওয়ার জন্য প্রস্তুত থাকে, তাহলে আমি তাদের বোকামিকে আমার জ্ঞান বলে নিই, এটা কী? খাঁটি জিনিস যেমন অপবিত্র ভক্ষণকারীর দ্বারা হজম হয় না, ঠিক তেমনি বোকাও জ্ঞানের কথা বোঝে না। তাই চারটি কাকের মধ্যে কোকিলও নিজেকে কাক মনে করে। যাই হোক, ‘রিল’ হোল্ডাররা বোকামি করে লাখ লাখ টাকা উপার্জন করে যেখানে তথাকথিত বুদ্ধিমান ডিগ্রিধারীরা ঋণ নিয়ে জীবন কাটায়।…

Read More

রহিত ঘোষালের কবিতা
রহিত ঘোষালের কবিতা

অসীমে ঝাঁপ দেবে একাকী নদী রহিত ঘোষাল তুমি আমার বাড়ির ছাদে কাপড় মেলে আমার মিথ্যে গায়ে পরে একা একা চলে গেছ মহাসমুদ্রের কাছে ওখানে আমাদের সদ্যোজাতকে ভাসিয়েছ যেই দেখলে সেখানে তখন নদী এসেছে অসীমে ঝাঁপ দিতে সে তোমাকে দেখে আর কিছু বলতে পারেনি তার সমস্ত কথার মতো পলিমাটি সে ডুবিয়ে দিতে ভুলে গেছে তোমার হাতে স্যালাইন ফোটানোর ক্ষত থেকে বহুমূল্য মুক্তো ঝরে পড়ছে এসবের কিছুই তুমি আমাকে বলে যাওনি সব আমি জেনেছি বালিয়াড়ির থেকে শীতের রাতে শেষ বাসে তারপর…

Read More

অভিজিৎ চক্রবর্তীর কবিতা
অভিজিৎ চক্রবর্তীর কবিতা

বৈঠাংবাড়ি অভিজিৎ চক্রবর্তী এবার গ্রীষ্মের ছুটিতে আমি বৈঠাং যাব অর্জুন ক্যাম্পের নিচে যে ঘন অরণ্য যেখান চলতে চলতে পাথর ফেটে পথ হয়েছে যেখানে সূর্য জাস্ট একটা কমলা ফল আর তার রসে মাখামাখি গোটা গ্রাম সেখানে কোনও রূপসীর স্তনের মায়ায় আমি কাটিয়ে দিতে চাই বাকিটা জীবন মাস্টার আমাকে পথ দেখাও নিঃসঙ্গতা আর ডিপ্রেশনকে বুড়া আঙ্গুল দেখিয়ে একা একা বাঁচার মন্ত্র শেখাও নাহলে তোমার গোষ্ঠীর লোককে বলো আরো একবার তারা পাগলামি করুক আমার ধড় কেটে মুণ্ডুখানা গেঁথে রাখুক জয়ের প্রতীক করে…

Read More

উন্মোচন – গুলশন ঘোষ
উন্মোচন – গুলশন ঘোষ

উন্মোচন     (অনুগল্প) গুলশন ঘোষ বি.এ পাস করার আগেই বিয়ে গিয়েছিল সঙ্গীতার। শ্বশুর বাড়ি গ্রাম থেকে অনেক দূরে। মা-বাবার একমাত্র সন্তান সে। চেয়েছিল কাছাকাছি কোন গ্রামে বিয়ে হোক। কিন্তু চাইলে-ই যে সব সাধ পূরণ হয় – এমনটা ক’জনের ভাগ্যেই বা ঘটে। বিয়ের প্রথম তারা কয়েক বছর ঘনঘন আসা-যাওয়া করছিল। এখন তা কমে গেছে। বাবার শরীর খারাপ শুনে সঙ্গীতা অনেক দিন পর বাবাকে দেখতে এসেছে। ঘরে মুদিখানার মালমশলা সব শেষ হয়ে গেছে। সঙ্গীতা গ্রামের দোকানে গেলো মুদিখানার ঝালমশলা আনার জন্য।…

Read More