প্রিয় পাঠক

# এটা NOV-DEC 2026 সংখ্যা # পরবর্তী Jan-Feb 2027 সংখ্যা প্রকাশিত হবে জানুয়ারি মাসের ২০ তারিখ # আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ # ঈশানকোণ নিয়মিত পড়ার জন্য আপনার প্রতি রইল আমাদের একান্ত অনুরোধ # ফেসবুকে আমাদের পেজ লাইক করুন, আমাদের ফলো করুন # আপনার লেখা আমাদের কাছে অমূল্য, লেখা পাঠান এই ঠিকানায়ঃ singhasada4@gmail.com # ঈশানকোণ-এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন # পরবর্তী Jan-Feb 2027 সংখ্যা প্রকাশিত হবে জানুয়ারি মাসের ২০ তারিখ।

সমর চক্রবর্তীর কবিতা
সমর চক্রবর্তীর কবিতা

খোদাবন্দ সমর চক্রবর্তী ধর্মের ভূত চেপেছে আজ সময়ের ঘাড়ে স্বাধীনতাকে ধরে কষে বাঁধে দেশপ্রেমের খোঁয়াড়ে। জী হুজুর গুরু বলে চেঁচায় ওরা ! বলে জী হুজুর! আপনিই ‘মা-বাপ’এর জবাবে নামে মাথায় মুগুর!

Read More

এ কে এম আব্দুল্লাহের কবিতা
এ কে এম আব্দুল্লাহের কবিতা

বেঁচে থাকা মানে এ কে এম আব্দুল্লাহ কখনও কখনও চমক লাগে মনে, যখন দেখি বেঁচে আছি পৃথিবীতে! আজকাল পৃথিবীর পথে-প্রান্তরে জঙ্গল শহর কিংবা সাগরে কেবল নির্মম মৃত্যুর নৈরাশ্য খেলা ! অবাক লাগে যখন দেখি, অকারণ মৃত্যুভুমির হৃদয় নেড়ে জমাট বাঁধা রক্তের ভেতর হতে বেঁচে থাকার ইশারা করে কোনো কচি প্রাণ কান্নার স্বর ! রুঢ়তার অলক্ষেই ভেজে ওঠে চোখ। আহা! পৃথিবীতে এখন বিকৃতির চরম এক উল্লাসিত সময়। কিছুদিন পর হয়তো মনে হবে ‘বেঁচে থাকা’ মানে পৃথিবীতে মঞ্চস্থ জনপ্রিয় কোনো পালাযাত্রার…

Read More

এক বসন্ত স্বাধীনতার জন্যে – শাশ্বত বোস
এক বসন্ত স্বাধীনতার জন্যে – শাশ্বত বোস

এক বসন্ত স্বাধীনতার জন্যে       (ছোটোগল্প) শাশ্বত বোস জঙ্গলের গা ঘেঁষে পাহাড়চুড়োর মতন অনন্ত নরম আকাশে, বসন্ত যেন ওড়ে এসেছে মিহি রঙের গুঁড়ো আবিরের মতো। ওপাশে আপার তেন্দু ফরেস্ট আর এপাশে পরপর চা বাগান পেরিয়ে গরুমারা ন্যাশনাল পার্ক। মাঝে বিগত যৌবনা কোন স্থানীয় রমণীর মতন, নিমগ্ন আলোড়নে ক্ষীণ রেখাটি হয়ে এঁকেবেঁকে বয়ে চলেছে মূর্তি নদী! শরীর জুড়ে তার অসংখ্য যাযাবর নুড়িপাথর ছড়িয়ে ছিটিয়ে আছে, যেন কুচিকুচি জোনাকির দানা! হিমালয়ের পাদদেশে আষ্টেপৃষ্টে জড়ানো আবছা কুয়াশা ঘেরা বিস্ময় আর মহাশূন্য…

Read More

রুবেল আহম্মেদের কবিতা
রুবেল আহম্মেদের কবিতা

রক্ত গোলাপ রুবেল আহম্মেদ তোমার সাথে কল্পনাতে কথা বলাটা আমার জন্য বড্ড ভোগান্তির বলতে পারো, তোমাকে অনুভব করা, তোমার চোখ, কান, নাখ এতোটা অস্পষ্ট লাগে দ্বিধায় পড়ি মাঝে মধ্যে। অবশ্য তোমার এলোমেলো চুল আমাকে মনে করিয়ে দেয় তোমাকেই দেখছি। তোমাকে এখন সবসময় মনে করার মতো সময় হয় না, সময় হয় না টংয়ের দোকানে দাড়িয়ে চা হাতে এক কাপ চা শেষ করার। একসাথে কতটা সময় যে আমরা নষ্ট করেছি মনে পড়ে তোমার? কতগুলো গোলাপ যে তোমার উছিলায় মৃত্যুর স্বাদ নিয়েছে…

Read More

গাঁয়ে মায়ে সমান (পর্ব-২) – সুদীপ ঘোষাল
গাঁয়ে মায়ে সমান (পর্ব-২) – সুদীপ ঘোষাল

গাঁয়ে মায়ে সমান   (ধারাবাহিক উপন্যাস) সুদীপ ঘোষাল দ্বিতীয় পর্ব (পর্ব-১, পর্ব-২, পর্ব-৩,) মানুষ বিনা কারণে মন্দ পথে যায় না। তার অনেক কারণ থাকে।বিপিন রায়, বামুন পাড়ার ছেলে কিন্তু সে কোনো জাতিভেদ প্রথা মানত না। সে পৈতে নিয়েছে বৈশাখ মাসে। উপনয়নের পর উপবীত ধারণ করতে হয়। এই উপবীতের চলতি নাম পৈতে। পৈতে কথাটি সমাজে বহুপ্রচলিত। বাহুতে গুরুদেব বেঁধে দিয়েছেন রক্ষা কবচ। রাজুদের বংশের গুরুদেব বলেছেন, সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবে এই কবচ আর পৈতে। সব কাজে সফল হবে নিশ্চিতভাবে…

Read More

রওশন রুবীর কবিতা
রওশন রুবীর কবিতা

চোখের ভেতর মানচিত্র রওশন রুবী আজ আমার চোখ দুটো ঠিকভাবে খুলছে না— ভেতর থেকে কেউ যেন বলছে, দেখা মানে সবকিছু বিশ্বাস করা না। আমি আয়নার সামনে দাঁড়াই, চোখের ভেতর দেখি— একটা মানচিত্র ধীরে ধীরে সরে যাচ্ছে। সীমানাগুলো নিজেদের নাম ভুলে গেছে, দেশগুলো ভেসে যাচ্ছে, কিন্তু মানুষের চোখ- অন্য কারও কাছে বন্ধক রাখা। একটা শিশু আমার দিকে তাকিয়ে ছিল— হঠাৎ তার চোখ থেকে বেরিয়ে এলো একটা ছোট নদী, আমি হাত বাড়ালাম, সময় ভিজে উঠল। আমি শিহরিত হই আর চোখের পাতা…

Read More

নৃপেশ আনন্দ দাসের কবিতা
নৃপেশ আনন্দ দাসের কবিতা

সত্তা নৃপেশ আনন্দ দাস যে অন্ধ অনুসরণ ভেড়ার খাদ পর্যন্ত পৌঁছে দেয়, সেখানেই একটা নিষ্পাপ ফুল গাছ আছে; সে তার সতেজ সহজতা দিয়ে মস্তিষ্কের অবরোহণ লিপিবদ্ধ করে প্রতিদিন। যে ক’টা জীবন্ত আখর নিয়ে তোমার নাম রচিত, দেখবে তা দিয়ে তুমি হতে পারো অসম্পূর্ণ জগন্নাথের মতো ‘সম্পূর্ণ দর্শন’। মস্ত বড় চোখে বিম্বিত হবে পৃথিবীর ঐশ্বরিক সীমানা।

Read More

শুভেশ চৌধুরীর কবিতা
শুভেশ চৌধুরীর কবিতা

ছোট শুভেশ চৌধুরী ছোট আমাদের থেকে দ্রুত চলা ফেরায় ডিজিটাল কার্যক্রমে আমি অবাক হয়ে দেখি তার আবিষ্কার বলে দিতে পারে সব। কিন্তু কেন হলো সব সময় বলতে পারে না তবুও বুঝি তার মন ক্যামেরায় একটি সূর্য। সকাল সাড়ে ছয়টায় যখন তাহারা দেখে তারা সূর্য উঠিলো বড় শুভেশ চৌধুরী বড় যত বড় হন তাহার হাত পা চোখ তাহাকে ফাঁকি দেয়। যদিও তাহারা কেন হয় কেন হবে না ওই সব প্রশ্নে অনেক যথাযথ। তাহাদের দুঃখ ওই একা থাকাটা। ঠিক জড়িয়ে ধরতে…

Read More

ছোট একটি কথা – শুভেশ চৌধুরী
ছোট একটি কথা – শুভেশ চৌধুরী

ছোট একটি কথা শুভেশ চৌধুরী আমরা কখনও খেতে ভুলি নাঘুমাতে ভুলি না মনে হয় সময়ের একটি মূল্য দিতে হবেচিকিৎসক বলেন এই কথাটি যেমন ভুলা যায় নাতেমনি একটু শরীরচর্চাও ভুলবেন নাদিনগুলোতে মাহাত্ম্য রয়েছে তাদের তাহারা তো পক্ষযদিও বুঝি না বিপক্ষ কে বা কাহারা। তাহারা এই কথা শুনে থাকে এই অনুযায়ী কাজও করেন। সব তাহাদের বিচার বিবেচনায় থাকেনসঠিক সময়ে তাহাদের কথাটি ব্যাখ্যা করেন

Read More

প্রভঞ্জন ঘোষের কবিতা
প্রভঞ্জন ঘোষের কবিতা

মিনতি প্রভঞ্জন ঘোষ সারাটা দিন কূটকচালির কালির ভেতর দিয়ে হাঁটাচ্ছো, তার ক্ষোভটুকু নেই একটুও হৃদয়ে। দিনের শেষে এই মিনতি হে প্রভু শুনিও- নিষ্কলঙ্ক তারার আলো একটু দেখতে দিও। যন্ত্রপাতির ভেতর দিয়ে ঘোরাচ্ছ তা ঘোরাও বিষণ্ণতার ক্ষোভটুকু নেই একটুকু কণাও। দিবসখানি বিফলতায় হওয়ার আগে সাঙ্গ দেখার সুযোগ দিও একটি পবিত্র পতঙ্গ। ক্ষোভ কিছু নেই ঝুটঝামেলার কাদায় পিছলে যেতে কিংবা কোন বাকবচসার জঞ্জালে জড়াতে। দিনের শেষে ছুঁতে দিও হে প্রভু নির্মল ঘাসের ডগার স্বচ্ছ-স্নিগ্ধ একটু শিশির-জল।

Read More