প্রিয় পাঠক

# এটা NOV-DEC 2026 সংখ্যা # পরবর্তী Jan-Feb 2027 সংখ্যা প্রকাশিত হবে জানুয়ারি মাসের ২০ তারিখ # আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ # ঈশানকোণ নিয়মিত পড়ার জন্য আপনার প্রতি রইল আমাদের একান্ত অনুরোধ # ফেসবুকে আমাদের পেজ লাইক করুন, আমাদের ফলো করুন # আপনার লেখা আমাদের কাছে অমূল্য, লেখা পাঠান এই ঠিকানায়ঃ singhasada4@gmail.com # ঈশানকোণ-এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন # পরবর্তী Jan-Feb 2027 সংখ্যা প্রকাশিত হবে জানুয়ারি মাসের ২০ তারিখ।

দেবাশিস মুখোপাধ্যায়ের কবিতা
দেবাশিস মুখোপাধ্যায়ের কবিতা

১. হাসি দেবাশিস মুখোপাধ্যায় খুব হাসছি পৃথিবীও হাসছে হাসার শরীরের ভিতরে একরাশ কান্না ঢেকে রেখে চেয়ে আছি চাপা থাক কষ্ট বোকার হাসিটুকু খুশি দিক তোমাকে আর অন্যদেরও ২. বাজনা দেবাশিস মুখোপাধ্যায় অন্ধকার ও নৈঃশব্দ্যের মধ্যে হঠাৎ ঢুকে বাজনা বাজায় বাজনদারকে দেখা যায় না একটার পর একটা সবুজ বাঁশকে জড়িয়ে সুর ছড়ায় নদীর পাড়ে এক নিঃসঙ্গ ঢোঙায় শুয়ে থাকে বাজনা আঘাতের পর আঘাত করে জলের আর্তনাদ কিছু বাজনা চাপা দিয়ে দেয় ৩. আগুন দেবাশিস মুখোপাধ্যায় বেঁচে ওঠার পর আগুন তাড়া…

Read More

সনজিৎ বণিকের কবিতা
সনজিৎ বণিকের কবিতা

গানের ভেতর সনজিৎ বণিক গানের ভেতর আস্ত মানুষ গলা সাধে, বুকের ভেতর পুরে রাখে মোমবাতির ঐ হলদে শিখা, লালচে শিখা পুড়ায় কেবল পুড়ে নিজে হাজার বছর; ধর্ম মানে সময় টানে পাগল নিশা, শেষ বিকেলে ঘর ছেড়ে যায় যে চলে দূর প্রদেশে নি:স্ব করে হারায় দিশা । গানের ভেতর আস্ত মানুষ বসে থাকে সারাদিন ; সন্ধ্যা নামে মাঝবয়সে সরস হাসি স্বপ্ন দিশা হৃদয় বেজে হারায় শুধু সময় ঘড়ি, বুকের ভেতর জল তরঙ্গ বাজতে থাকে ভাঙতে থাকে গড়তে থাকে সুরের মেধা…

Read More

অভিজিৎ চক্রবর্তীর কবিতা
অভিজিৎ চক্রবর্তীর কবিতা

অভিযান অভিজিৎ চক্রবর্তী ঘুম মানেই রোমাঞ্চকর অভিযান কোনোদিন বাঘের মুখে পড়তে পড়তে বেঁচে ফেরা কোনোদিন মত্ত হাতির পায়ের তলা থেকে রুদ্ধশ্বাস বেরোনো অগ্নিদগ্ধ বিমান থেকে প্যারাস্যুটহীন লাফিয়ে পড়া ক্ষতবিক্ষত শরীরে কিছুটা হারিয়ে কিছু ভুলভ্রান্তি নিয়ে ধ্বংসস্তূপ থেকে জেগে ওঠা জেগে ওঠা মানেই নিশ্চিত এখনও সেই বিদ্যা আয়ত্ত হয়নি– স্বপ্নের ভেতরে টিকে থাকার, একটা ডাইমেনশন থেকে আরেকটা ডাইমেনশনে ঢুকে পড়ার, ব্যূহে থেকেও আত্মরক্ষার কৌশল জানা হয়নি– তবে সেটা রপ্ত হলে কুরুক্ষেত্রে তুমিই হবে শ্রেষ্ঠ যোদ্ধা অভিমন্যু, অমরত্ব আর কিছু নয়…

Read More

সন্তোষ রায়ের কবিতা
সন্তোষ রায়ের কবিতা

দণ্ড সন্তোষ রায় এক. কী যেন নাম ছিল তাঁর? কী যেন নাম ছিল! খুলির ভেতর শুকনো পেন্ডুলাম— বোধ হল— সময়ের কংকাল— মৃত্যুদণ্ডে দণ্ডিত। তাঁর পাঁজরের ইতিহাস আরো কিছু পড়ার দরকার ছিল— আরো কিছু শ্বাস ফেলা যেত অনেক দূর হাঁটা যেত দেখা যেত আগামীর-সুদূর অনেক বানান শুধরে নেয়া যেত অসমাপ্ত প্রেম পূর্ণ হত । আমি জলকে এমন করে দেখিনি, যেমন পা ডুবিয়ে দেখে বক। মেঘকে দেখিনি, চাতক যেমন দেখে। অন্ধকার বাকল খুলে খুলে কেবল দেখেছি নিজের চামড়া, মেদ-মাংস, সাদা চকের…

Read More

সজনে ফুলের বাসর – ডঃ নিতাই ভট্টাচার্য্য
সজনে ফুলের বাসর – ডঃ নিতাই ভট্টাচার্য্য

সজনে ফুলের বাসর ডঃ নিতাই ভট্টাচার্য্য ডোর বেলের শব্দে চির ধরে মনোসংযোগে। ঘড়ির দিকে তাকাই। সবে সন্ধ্যা সাতটা, অন্য দিনের চেয়ে আজ এক ঘন্টা আগে হাজির হয়েছেন অবনীবাবু। ঘড়ির কাঁটা আটটার ঘরে গা মেলালেই অবনীবাবু আসেন আমার ঘরে, রোজ। বাড়িতে সবাই নাকি টিভি সিরিয়াল দেখতে ব্যস্ত থাকে। বন্ধু বান্ধবরাও ব্যস্ত নিজেদের মত, এই সময় কথা বলার লোক নেই, তাই আমার…। হাজারো সোশ্যাল প্রবলেম নিয়ে নিজের মনেই নানা কথা বলেন অবনীবাবু। পুকুর বুজিয়ে ফ্ল্যাট তৈরি করছে কারা, কাটমানির উৎপাত, চাকরি…

Read More

ভীষ্ম চরিত্র – সদানন্দ সিংহ
ভীষ্ম চরিত্র – সদানন্দ সিংহ

ভীষ্ম চরিত্র   (ছোটোগল্প) সদানন্দ সিংহ ভীষ্ম চরিত্রটাকে আপনি কী চোখে দেখেন ? বিকেলের এই পড়ন্ত বেলায় হিন্দিভাষীদের মাঝে পাশ থেকে বাংলায় প্রশ্নটা শুনে চমকে উঠলাম। কুরুক্ষেত্রে বেড়াতে এসে আমি পিতামহ ভীষ্মের শরশয্যার মূর্তির সামনে দাঁড়িয়ে আছি। সঙ্গে আমার অর্ধাঙ্গিনী। এখানেই নাকি পিতামহ ভীষ্ম অর্জুনের অসংখ্য বাণে বিদ্ধ হয়ে আটান্ন দিন শরশয্যায় শুয়ে থাকার পর ইচ্ছামৃত্যু বরণ করেছিলেন। কুরুক্ষেত্র নিয়ে আমার ছোটোবেলা থেকেই এক অদম্য কৌতূহল। ছোটোবেলায় আমি দেখেছি, দাদুর ঘরে মলিন কাপড়ে বাঁধা দুটো বিরাট বড় বই ছিল —…

Read More

সদানন্দ সিংহের কবিতা
সদানন্দ সিংহের কবিতা

আলো-আঁধার সদানন্দ সিংহ স্থবিরতা নেমে এলে, কিছু করার আগে বা বিস্তারিত বলার আগে আপনি মশাই একটু ভাবুন হাঁটাহাঁটি করুন একটু কিংবা গাছের নীচে একটু বসুন, বিশুদ্ধ অক্সিজেন নিন এবার ধীরে ধীরে উজাড় করে দিন, আপনার বুকে যতো কথা জমা আছে যতো দুঃখ জমা আছে, যতো ব্যাথা জমা আছে হিংস্র হলে নখর বসান ঘাসে তারপর শূন্যবুক নিয়ে ফিরে চলুন মনুষ্য জীবনে, প্রাণভরে নিঃশ্বাস নিয়ে জীবন-সংগ্রামের আরেক পিঠে, অপরূপ আলোকে

Read More

স্বাতী ধরের কবিতা
স্বাতী ধরের কবিতা

জলো স্বাতী ধর তীরের ভাঙা বাক্সে আজীবন তপস্যা করে গেলে সে তপস্যার আর মুক্তি থাকে না, ধীরে ধীরে জলো হয়ে যায় তারপর একদিন জলে নামতেই হয় জলকেলির মানে খুঁজে যেতে হয় সাঁতার শিখতে হয়, ভেসে থাকা শিখতে হয় জলো হয় বলে শেষে মশা মারতে কামান দাগাও শিখতে হয়

Read More

লক্ষ্মী না জগদম্বা – সন্দীপন তালুকদার
লক্ষ্মী না জগদম্বা – সন্দীপন তালুকদার

লক্ষ্মী না জগদম্বা    (ছোটোগল্প) সন্দীপন তালুকদার ঝনাৎ! বরুণচন্দ্র বাস্তুহারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের জীবনবিজ্ঞানের শিক্ষক মলয়বাবু। এক ছুটির সকালে লোন করে কেনা থ্রী-বি.এইচ.কে. ফ্ল্যাটের ড্রয়িং-ডাইনিং-কাম-স্টাডি রুমে বসে চার বছরের পুরোনো স্মার্ট ফোন খুঁট-খাট করছিলেন। হঠাৎ যেন একটা মিনি ভূমিকম্প হয়ে গেল। পিছন থেকে, ঠিক তাঁর কানের পাশ দিয়ে ‘মিগ-২৯’ এর মত উড়ে গিয়ে মেঝের ওপর আছড়ে পড়ল চা ভর্তি কাপ। ফলাফল, সাদা ভিট্রিফায়েড টাইলসের উপরে অজানা মহাদেশের ম্যাপ; তার উপর ছড়িয়ে ছিটিয়ে আছে কাপের টুকরোগুলো। মাঝবয়সী মাস্টারমশাই হতভম্ব হয়ে…

Read More

জাহির খানের কবিতা
জাহির খানের কবিতা

বিগলিত দৃশ্যপট জহির খান বুক পকেটে নিয়ে হাঁটি চৈত্রের দুপুর দৃশ্যত এক কবিতা হবে প্রিয় সময় তাহারা যাত্রার বিকেল হয়ে ফিরবে বা নাই ফিরে আসুন আর এই তল্লাটে দুপুরের সুমিষ্টঘ্রাণ ছড়িয়ে পড়ুক পাড়ায় গলির মুখ থেকে বেড়িয়ে আসুক কবি টিউব টাইপ সন্ধ্যায় নেমে আসুক পাহাড় এখন পাতারা ভুলে বসুক দীর্ঘ এক ছায়াশরীর ফেকহী কিতাবাদী আলোর মুখ- ধরে রাখি খা খা রোদ পরস্পরে

Read More