গাঁয়ে মায়ে সমান (পর্ব-২) – সুদীপ ঘোষাল
গাঁয়ে মায়ে সমান (ধারাবাহিক উপন্যাস) সুদীপ ঘোষাল দ্বিতীয় পর্ব (পর্ব-১, পর্ব-২,) মানুষ বিনা কারণে মন্দ পথে যায় না। তার অনেক কারণ থাকে।বিপিন রায়, বামুন পাড়ার ছেলে কিন্তু সে কোনো জাতিভেদ প্রথা মানত না। সে পৈতে নিয়েছে বৈশাখ মাসে। উপনয়নের পর উপবীত ধারণ করতে হয়। এই উপবীতের চলতি নাম পৈতে। পৈতে কথাটি সমাজে বহুপ্রচলিত। বাহুতে গুরুদেব বেঁধে দিয়েছেন রক্ষা কবচ। রাজুদের বংশের গুরুদেব বলেছেন, সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবে এই কবচ আর পৈতে। সব কাজে সফল হবে নিশ্চিতভাবে আর…
