
রক্ত গোলাপ
রুবেল আহম্মেদ
তোমার সাথে কল্পনাতে কথা বলাটা আমার জন্য বড্ড ভোগান্তির বলতে পারো, তোমাকে অনুভব করা,
তোমার চোখ, কান, নাখ এতোটা অস্পষ্ট লাগে দ্বিধায় পড়ি মাঝে মধ্যে। অবশ্য তোমার এলোমেলো চুল আমাকে মনে করিয়ে দেয় তোমাকেই দেখছি।
তোমাকে এখন সবসময় মনে করার মতো সময় হয় না,
সময় হয় না টংয়ের দোকানে দাড়িয়ে চা হাতে এক কাপ চা শেষ করার।
একসাথে কতটা সময় যে আমরা নষ্ট করেছি মনে পড়ে তোমার?
কতগুলো গোলাপ যে তোমার উছিলায় মৃত্যুর স্বাদ নিয়েছে সেটা আমি জানি উফফ…..
গোলাপ ফুল দেখলে আমার এখন বড্ড আফশোশ হয়, ক্ষমা চাইতে ইচ্ছে করে, তার অভিশাপ চুপ করে সহে যেতে ইচ্ছে করে, গোলাপকে জানাতে ইচ্ছে করে আমাদের রক্তহিম করা প্রেমটা আর নেই।
জানো? আমি কখনো কল্পনাও করিনি তোমাকে কল্পনা করে ভালোবাসতে হবে, মনে করতে হবে, নিজেকে বোঝাতে হবে তুমিও একসময় ছিলে।
এই চিন্তাগুলো তো আমার কান রক্তাক্ত করে দেয়
আমি জানি এই রক্ত তোমার স্তন স্পর্শ করলেও হৃৎপিণ্ড থেকে যায় অধরা।