রুবেল আহম্মেদের কবিতা
রক্ত গোলাপ রুবেল আহম্মেদ তোমার সাথে কল্পনাতে কথা বলাটা আমার জন্য বড্ড ভোগান্তির বলতে পারো, তোমাকে অনুভব করা, তোমার চোখ, কান, নাখ এতোটা অস্পষ্ট লাগে দ্বিধায় পড়ি মাঝে মধ্যে। অবশ্য তোমার এলোমেলো চুল আমাকে মনে করিয়ে দেয় তোমাকেই দেখছি। তোমাকে এখন সবসময় মনে করার মতো সময় হয় না, সময় হয় না টংয়ের দোকানে দাড়িয়ে চা হাতে এক কাপ চা শেষ করার। একসাথে কতটা সময় যে আমরা নষ্ট করেছি মনে পড়ে তোমার? কতগুলো গোলাপ যে তোমার উছিলায় মৃত্যুর স্বাদ নিয়েছে…

