প্রিয় পাঠক

# এটা NOV-DEC 2026 সংখ্যা # পরবর্তী Jan-Feb 2027 সংখ্যা প্রকাশিত হবে জানুয়ারি মাসের ২০ তারিখ # আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ # ঈশানকোণ নিয়মিত পড়ার জন্য আপনার প্রতি রইল আমাদের একান্ত অনুরোধ # ফেসবুকে আমাদের পেজ লাইক করুন, আমাদের ফলো করুন # আপনার লেখা আমাদের কাছে অমূল্য, লেখা পাঠান এই ঠিকানায়ঃ singhasada4@gmail.com # ঈশানকোণ-এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন # পরবর্তী Jan-Feb 2027 সংখ্যা প্রকাশিত হবে জানুয়ারি মাসের ২০ তারিখ।

সজনে ফুলের বাসর – ডঃ নিতাই ভট্টাচার্য্য
সজনে ফুলের বাসর – ডঃ নিতাই ভট্টাচার্য্য

সজনে ফুলের বাসর ডঃ নিতাই ভট্টাচার্য্য ডোর বেলের শব্দে চির ধরে মনোসংযোগে। ঘড়ির দিকে তাকাই। সবে সন্ধ্যা সাতটা, অন্য দিনের চেয়ে আজ এক ঘন্টা আগে হাজির হয়েছেন অবনীবাবু। ঘড়ির কাঁটা আটটার ঘরে গা মেলালেই অবনীবাবু আসেন আমার ঘরে, রোজ। বাড়িতে সবাই নাকি টিভি সিরিয়াল দেখতে ব্যস্ত থাকে। বন্ধু বান্ধবরাও ব্যস্ত নিজেদের মত, এই সময় কথা বলার লোক নেই, তাই আমার…। হাজারো সোশ্যাল প্রবলেম নিয়ে নিজের মনেই নানা কথা বলেন অবনীবাবু। পুকুর বুজিয়ে ফ্ল্যাট তৈরি করছে কারা, কাটমানির উৎপাত, চাকরি…

Read More

ভীষ্ম চরিত্র – সদানন্দ সিংহ
ভীষ্ম চরিত্র – সদানন্দ সিংহ

ভীষ্ম চরিত্র   (ছোটোগল্প) সদানন্দ সিংহ ভীষ্ম চরিত্রটাকে আপনি কী চোখে দেখেন ? বিকেলের এই পড়ন্ত বেলায় হিন্দিভাষীদের মাঝে পাশ থেকে বাংলায় প্রশ্নটা শুনে চমকে উঠলাম। কুরুক্ষেত্রে বেড়াতে এসে আমি পিতামহ ভীষ্মের শরশয্যার মূর্তির সামনে দাঁড়িয়ে আছি। সঙ্গে আমার অর্ধাঙ্গিনী। এখানেই নাকি পিতামহ ভীষ্ম অর্জুনের অসংখ্য বাণে বিদ্ধ হয়ে আটান্ন দিন শরশয্যায় শুয়ে থাকার পর ইচ্ছামৃত্যু বরণ করেছিলেন। কুরুক্ষেত্র নিয়ে আমার ছোটোবেলা থেকেই এক অদম্য কৌতূহল। ছোটোবেলায় আমি দেখেছি, দাদুর ঘরে মলিন কাপড়ে বাঁধা দুটো বিরাট বড় বই ছিল —…

Read More

লক্ষ্মী না জগদম্বা – সন্দীপন তালুকদার
লক্ষ্মী না জগদম্বা – সন্দীপন তালুকদার

লক্ষ্মী না জগদম্বা    (ছোটোগল্প) সন্দীপন তালুকদার ঝনাৎ! বরুণচন্দ্র বাস্তুহারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের জীবনবিজ্ঞানের শিক্ষক মলয়বাবু। এক ছুটির সকালে লোন করে কেনা থ্রী-বি.এইচ.কে. ফ্ল্যাটের ড্রয়িং-ডাইনিং-কাম-স্টাডি রুমে বসে চার বছরের পুরোনো স্মার্ট ফোন খুঁট-খাট করছিলেন। হঠাৎ যেন একটা মিনি ভূমিকম্প হয়ে গেল। পিছন থেকে, ঠিক তাঁর কানের পাশ দিয়ে ‘মিগ-২৯’ এর মত উড়ে গিয়ে মেঝের ওপর আছড়ে পড়ল চা ভর্তি কাপ। ফলাফল, সাদা ভিট্রিফায়েড টাইলসের উপরে অজানা মহাদেশের ম্যাপ; তার উপর ছড়িয়ে ছিটিয়ে আছে কাপের টুকরোগুলো। মাঝবয়সী মাস্টারমশাই হতভম্ব হয়ে…

Read More

শেষ ডায়েরি – অমিয় দাসগুপ্ত
শেষ ডায়েরি – অমিয় দাসগুপ্ত

শেষ ডায়েরি     (ছোটোগল্প) অমিয় দাসগুপ্ত আমি একজন অন-সাইট আইটি কনসালট্যান্ট। কাজের সূত্রে আমাকে বহু দেশে ঘুরে বেড়াতে হয়। আর এই ঘুরে বেড়ানোর সুবাদেই নানান দেশের ভৌতিক বা অলৌকিক ঘটনার প্রতি আমার এক অদ্ভুত আকর্ষণ তৈরি হয়েছে। অনেকটা নেশার মতোই, সেই ধরনের কোনও ঘটনার সন্ধান পেলেই আমি তার খোঁজখবর শুরু করি। এক ঘটনার কথা আজকের এই গল্পে তুলে ধরছি। তখন আমি ইংল্যান্ডের ইয়র্কশায়ারের একটি আইটি কোম্পানিতে আইটি কনসালট্যান্ট হিসেবে বেশ কিছুদিন ধরে কাজ করছি। ইয়র্কশায়ার এক অপূর্ব জায়গা। ইয়র্কশায়ারে…

Read More

হারিয়ে যাওয়া মেঘের চিঠি – সুদীপ ঘোষাল
হারিয়ে যাওয়া মেঘের চিঠি – সুদীপ ঘোষাল

হারিয়ে যাওয়া মেঘের চিঠি       (ছোটোগল্প) সুদীপ ঘোষাল মহিমগঞ্জের মানুষজন অনাথবাবুকে একটু এড়িয়ে চললেও তাঁর বাড়ির অদ্ভুত কাণ্ডকারখানা নিয়ে কারোর কোনো বিস্ময় ছিল না। কারণ, এই শহরে অলৌকিক ঘটনাগুলো সকালের চায়ের কাপে চিনি গলে যাওয়ার মতোই স্বাভাবিক ছিল। প্রতি মঙ্গলবার মহিমগঞ্জের আকাশে দুটো সূর্য উঠত এবং স্থানীয় পৌরসভা সেই দিনটায় অতিরিক্ত আলো বাঁচানোর জন্য রাস্তার ল্যাম্পপোস্টগুলো জ্বালাত না। ​অনাথবাবু ছিলেন অবসরপ্রাপ্ত ডাকপিয়ন। পঁয়ত্রিশ বছরের চাকরি জীবনে যে চিঠিগুলোর প্রাপককে খুঁজে পাওয়া যায়নি, কিংবা যেগুলোর ঠিকানা বৃষ্টির জলে ধুয়ে…

Read More

কারুর পৌষমাস কারুর সর্বনাশ – সদানন্দ সিংহ
কারুর পৌষমাস কারুর সর্বনাশ – সদানন্দ সিংহ

কারুর পৌষমাস কারুর সর্বনাশ  (অনুগল্প) সদানন্দ সিংহ সকাল দশটা বেজে যাচ্ছে। এদিকে ইন্দুমা্সির এখনও দেখা নেই। গতরাতের এঁটো থালা-বাসন সব পড়ে আছে এখনও। শিউলি জানে, ইন্দুমাসি দেরি করে এসে অনেক গল্প শোনাবে — ওখানে অমুক হয়েছে… তমুক হয়েছে… তাই দেরি হল। শিউলি অবশ্য জানে ইন্দুমাসির গল্পগুলো বানানো নয়, চাক্ষুষ ঘটনার বর্ণনা। আর এসব শুনতে শিউলির ঠিক খারাপ লাগে না। আরো আধা ঘন্টা পর ইন্দুমাসি এল ঝড়ের গতিতে। এসেই টপাটপ বাসন মাজা শুরু করে দিল। বাসন মাজার পর আবার ঘর…

Read More

আদরের অতিথি – সুদীপ ঘোষাল
আদরের অতিথি – সুদীপ ঘোষাল

আদরের অতিথি      (অনুগল্প) সুদীপ ঘোষাল বিকেলের আলোটা যখন ড্রইংরুমের পুরনো ইজিচেয়ারটার ওপর এসে পড়ে, অপর্ণা স্পষ্ট দেখতে পায় ধুলোকণাগুলোর মাঝে বাবা আর মা বসে আছেন। বাবা চশমাটা নাকের ডগায় নামিয়ে খবরের কাগজ পড়ছেন, আর মা খাটের কোণে বসে পানের বাটাটা নিয়ে চুন মাখছেন। ​কিন্তু অপর্ণা হাত বাড়ালেই তারা মিলিয়ে যান। সেখানে শুধু পড়ে থাকে রোদের টুকরো আর এক ফালি শূন্যতা। পাঁচ বছর হলো অপর্ণা এই ফ্ল্যাটে একা। কিন্তু তার একাকীত্বটা আর পাঁচটা মানুষের মতো নিঝুম বা নিস্তব্ধ…

Read More

আকাশের স্বপ্ন – প্রসেনজিৎ রায়
আকাশের স্বপ্ন – প্রসেনজিৎ রায়

আকাশের স্বপ্ন     (অনুগল্প) প্রসেনজিৎ রায় মধ্যবিত্ত পরিবারের ছেলে আকাশ। ছোটবেলা থেকেই সে জানতো জীবনে কিছু পেতে গেলে অনেক লড়াই করতে হবে। সংসারে খুব বেশি কিছু ছিল না, কিন্তু বাবা-মায়ের স্বপ্ন ছিল অনেক। বাবার যৎসামান্য আয়ের টাকায় সে নিজের নিজের পায়ে দাঁড়াল। অনেক কষ্ট করে পড়াশোনা শেষ করে আকাশ পুলিশের একটি বড় পদে চাকরি পেল। সেদিন তার মা-বাবার চোখের আনন্দ দেখে আকাশও খুশি হয়েছিল। কিন্তু কিছুদিন চাকরি করার পর সে বুঝতে পারলো পুলিশের চাকরিটা শুধু একটা চাকরি নয়, সেটা…

Read More

থাইল্যান্ডের সিয়ামিজ ক্যাট কাফে – সদানন্দ সিংহ
থাইল্যান্ডের সিয়ামিজ ক্যাট কাফে – সদানন্দ সিংহ

থাইল্যান্ডের সিয়ামিজ ক্যাট কাফে সদানন্দ সিংহ কম খরচে বিদেশ ভ্রমণের কথা উঠলে থাইলেন্ডের নাম এসে যাবেই। বলাই বাহুল্য, থাইল্যান্ডে অনেকেই ঘুরতে যান। এবার থেকে থাইল্যান্ডে গেলে কিন্তু সেখানের সিয়ামিজ ক্যাট কাফে-র আবহাওয়ায় কিছুক্ষণ সময় কাটাতে ভুলবেন না যেন। বিশেষ করে যাঁরা পশুপ্রেমী। এই সিয়ামিজ ক্যাট কাফে-র বিশেষত্বর কথা বলছি। বিড়ালদের সঙ্গে থাকার অভিজ্ঞতা থেকে ১৪ ফেব্রুয়ারি ২০২৬-এ ক্যাফের উদ্বোধন হয়েছিল। এখানের মূল আকর্ষণ হল ১৬টি উদ্ধারকৃত এবং দত্তক নেওয়া বেড়াল। নিয়মিত ভ্যাকসিন দেওয়া এবং ডিওয়ার্মিং করা এই বেড়ালগুলোকে সাপ্তাহিক…

Read More

হায়দ্রাবাদ ভ্রমণ – প্রসেনজিৎ রায়
হায়দ্রাবাদ ভ্রমণ – প্রসেনজিৎ রায়

হায়দ্রাবাদ ভ্রমণ প্রসেনজিৎ রায় দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছিলাম। অবশেষে পুজোর আগে সিদ্ধান্ত নিলাম, চিকিৎসার জন্য হায়দ্রাবাদ AIG Hospitals-এ যাব। পেটের রোগের চিকিৎসার ক্ষেত্রে হাসপাতালটি এক নির্ভরযোগ্যতার নাম—সেই ভরসা নিয়েই এ সিদ্ধান্ত। আমার এক দাদা ছিল সফরসঙ্গী। যাত্রার শুরু: আগরতলা থেকে হায়দ্রাবাদ মহালয়ার আগের দিন, শুক্রবার, আমরা পৌঁছে গেলাম আগরতলা বিমানবন্দরে। আগরতলা থেকে হায়দ্রাবাদ সরাসরি বিমান না থাকায় কলকাতা হয়ে আমাদের গন্তব্যে পৌঁছাতে হলো। দীর্ঘ যাত্রার শেষে রাত প্রায় এগারোটা নাগাদ আমরা হায়দ্রাবাদ বিমানবন্দরে নামলাম। বিমানবন্দর থেকে গাড়ি বুক…

Read More