শেষ ডায়েরি – অমিয় দাসগুপ্ত
শেষ ডায়েরি (ছোটোগল্প) অমিয় দাসগুপ্ত আমি একজন অন-সাইট আইটি কনসালট্যান্ট। কাজের সূত্রে আমাকে বহু দেশে ঘুরে বেড়াতে হয়। আর এই ঘুরে বেড়ানোর সুবাদেই নানান দেশের ভৌতিক বা অলৌকিক ঘটনার প্রতি আমার এক অদ্ভুত আকর্ষণ তৈরি হয়েছে। অনেকটা নেশার মতোই, সেই ধরনের কোনও ঘটনার সন্ধান পেলেই আমি তার খোঁজখবর শুরু করি। এক ঘটনার কথা আজকের এই গল্পে তুলে ধরছি। তখন আমি ইংল্যান্ডের ইয়র্কশায়ারের একটি আইটি কোম্পানিতে আইটি কনসালট্যান্ট হিসেবে বেশ কিছুদিন ধরে কাজ করছি। ইয়র্কশায়ার এক অপূর্ব জায়গা। ইয়র্কশায়ারে…
