লক্ষ্মী না জগদম্বা – সন্দীপন তালুকদার
লক্ষ্মী না জগদম্বা (ছোটোগল্প) সন্দীপন তালুকদার ঝনাৎ! বরুণচন্দ্র বাস্তুহারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের জীবনবিজ্ঞানের শিক্ষক মলয়বাবু। এক ছুটির সকালে লোন করে কেনা থ্রী-বি.এইচ.কে. ফ্ল্যাটের ড্রয়িং-ডাইনিং-কাম-স্টাডি রুমে বসে চার বছরের পুরোনো স্মার্ট ফোন খুঁট-খাট করছিলেন। হঠাৎ যেন একটা মিনি ভূমিকম্প হয়ে গেল। পিছন থেকে, ঠিক তাঁর কানের পাশ দিয়ে ‘মিগ-২৯’ এর মত উড়ে গিয়ে মেঝের ওপর আছড়ে পড়ল চা ভর্তি কাপ। ফলাফল, সাদা ভিট্রিফায়েড টাইলসের উপরে অজানা মহাদেশের ম্যাপ; তার উপর ছড়িয়ে ছিটিয়ে আছে কাপের টুকরোগুলো। মাঝবয়সী মাস্টারমশাই হতভম্ব হয়ে…
