প্রিয় পাঠক

# এটা MAY-JUNE 2026 সংখ্যা # পরবর্তী JULY-AUG 2026 সংখ্যা প্রকাশিত হবে JULY মাসের ২০ তারিখ # আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ # ঈশানকোণ নিয়মিত পড়ার জন্য আপনার প্রতি রইল আমাদের একান্ত অনুরোধ # ফেসবুকে আমাদের পেজ লাইক করুন, আমাদের ফলো করুন # আপনার লেখা আমাদের কাছে অমূল্য, লেখা পাঠান এই ঠিকানায়ঃ singhasada4@gmail.com # ঈশানকোণ-এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন # পরবর্তী JULY-AUG 2026 সংখ্যা প্রকাশিত হবে JULY মাসের ২০ তারিখ।

স্বাতী ধরের কবিতা
স্বাতী ধরের কবিতা

গোত্র স্বাতী ধর আজ কতদিন পরে রোদ-বৃষ্টির লুকোচুরি খেলা হল তারপর হল শীত-বসন্তের সময়-অসময়ের মাঝে দিনকাল কেমন পালটে যাচ্ছে হয়তো আমার অজান্তে আমিও পালটে নিচ্ছি, দুধে ভেজালের গন্ধ খুঁজে পাই না আর আজকাল আবার ধান ভানতে শিবের গীতও করে নিচ্ছি উড়ু খৈ-য়ে গোবিন্দায় নমঃ কমান্ডারের আদেশে আমি মার্চপাস্ট করে যাচ্ছি ডাইনে-বাঁয়ে ডাইনে-বাঁয়ে — হল্ট। তারপর নিজে নিজেই ফুলে-ফেঁপে আমি এক মহান হয়ে যাচ্ছি

Read More

গুলশন ঘোষের কবিতা
গুলশন ঘোষের কবিতা

নীরবতা খিড়কি ভেঙে গুলশন ঘোষ শহরের বুকে ল্যাবে বসে ভাবি রোজ উদ্বেগ চিন্তায় উড়েছে ঘুম তপ্ত বালির বুকে জাগছে দেখে সবুজের নেশা। প্রকৃতির দামাল খোকা জয়সালমিরের লীলা কিংবা দেখে, নীল উদর ডানা মেলছে ক্রমাগত— বাস্তুতন্ত্র ঢের বুঝেও নিজেদের দিচ্ছি ধোঁকা। তবুও নামিনি পথে মেগা সিটি দিল্লি-মুম্বাই-কলকাতা যখন সবুজ কেড়ে ঢেকেছে কংক্রিটে। ঢের হয়েছে— অক্ষরের যুদ্ধ চলো এবার রাস্তায় নামি নীরবতার জঠর ছিঁড়ে সবুজের উড়ানে।

Read More

রহিত ঘোষালের কবিতা
রহিত ঘোষালের কবিতা

ভাঙা গড়া রহিত ঘোষাল আমরা সবাই ক্লান্ত শূন্যতার সমাধান খুঁজতে খুঁজতে, সীমান্তরেখা প্রহর গুনছে, আমরা হৃদয়ের চিড় দেখে বহ্নিশিখা দিয়ে আবেগ ঝলসে নিচ্ছি, শুধু অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই, ভাঙা আয়নার তীক্ষ্ণতা, এ আমাদের ঠাণ্ডা রক্তে ডুবে মরার ইতিহাস। যে চিঠিতে ক্ষত আছে রহিত ঘোষাল আমি পরের জন্মে সব ভুল চিহ্নিত করতে পারব এটুকু আশা রাখি, তোমার মুখ একটি লাল খাম যেটা ক্রমাগত বড়ো হয়ে চলেছে, তার মধ্যে দেখলাম একটি গুলি বা বীজের মতো শব্দ, একটি ট্রেন দ্রুত গতিতে চলে…

Read More

তুষার আচার্য়্যের কবিতা
তুষার আচার্য়্যের কবিতা

প্রেম ও মহাজাগতিক দ্বিধা তুষার আচার্য্য তুমি ফিরে গেলে আমি টের পাই- দৃষ্টি আসলে শরীরের বাইরে জন্ম নেয়, সময়ও তাকে থামাতে পারে না। রাস্তার বাতিগুলো হঠাৎ ক্লান্ত হয়, যেন বুঝে ফেলে একটা তাকানো আজ রাতের ইতিহাস পাল্টে দিয়েছে। তোমার চোখে যে বিরহ ছিল, সেটা কি আমারই ভবিষ্যৎ আগেভাগে এসে পড়েছিল তোমার মুখে? আমি ভাবি- পৃথিবী কি সত্যিই গোল, না কি দুজন মানুষের দূরত্বই তাকে বৃত্ত বানায়? দূরের নীল কুয়াশা দাঁড়িয়ে থাকে নিশ্চুপ- মনে হয়, অপেক্ষাই আসলে সত্য, আমরা শুধু…

Read More

সুদীপ ঘোষালের কবিতা
সুদীপ ঘোষালের কবিতা

সেতু সুদীপ ঘোষাল এক একটা দুঃখ কেমন কবিতার ছন্দ হয়ে ধরা দেয় আমার সহস্র কবিবন্ধুর উন্মুক্ত খোলা মনে প্রেমের বন্যা এনে দেয় অই দুঃখগুলো এক একটা বিজয়ের শঙ্খনিনাদ সাধনায় তাকে কাছে টানলেই জন্ম নেয় স্বপ্ন তুমি আমি আমরা সবাই রঙিন গোধূলির আলোয় হারিয়ে যাই কোন মায়ায় এসো বিবাদ ভুলে কাঁধে কাঁধ রেখে, মিলনের সেতু গড়ি…. ঘরের মালিক নই সুদীপ ঘোষাল আমার ফিরে যাওয়ার শেষঝোলা তৈরি আছে ভরে নিয়েছি লোভ, লালসা, হিংসার বোঝা যত আশা, আকাঙ্ক্ষা সীমাহীন শখের আকাশ ছেড়ে…

Read More

সমর চক্রবর্তীর কবিতা
সমর চক্রবর্তীর কবিতা

ফাঁক সমর চক্রবর্তী বন্দুকের ধর্মই হলো সবাইকে খুন করে ফেলা শহরের মোড়ে মোড়ে, বেদীতে নল উলটে দিব্বি তার বিষাদের অভিনয় … আমাকে প্রতারিত করে !

Read More

শুভেশ চৌধুরীর কবিতা
শুভেশ চৌধুরীর কবিতা

সম্পর্ক শুভেশ চৌধুরী দুই মিনিট এদিক সেদিক হতে পারে সম্পর্কটি বা সম্পর্ক গুলো ঠিক থাকবে সম্পর্ক নষ্ট হলে বালুর সুজি তৈরি হবে লবণ সুজির পরিবর্তে না না না আমি সুজি খেতে চাই অন্য কিছু নয় নষ্ট শুভেশ চৌধুরী কোন সবজি নষ্ট হয় যদি দুর্গন্ধ হয় মাটি চাপা দিয়ে রাখতে হয় সার তৈরি হয়। এসব আমার চাই কি মূল্য পাবো এই নয় মূল্য পরেও পাওয়া যায় মার্কেটিং বিভাগ দেখবে। যার যা কাজ সেই দেখবে কিছু একটা কনসালটেন্সিকে ভারটি দিয়ে দিলেই…

Read More

ব্রতীন বসুর কবিতা
ব্রতীন বসুর কবিতা

জন্মদিন ব্রতীন বসু দূর গ্রামের রেল স্টেশনটায় রাত আসে খোলা আকাশ কখনো চাঁদ বা তারা অন্ধকারে অমৃত ঢালে মানুষ কম তাই অপেক্ষা আরও কম রেলগাড়ি দেশলাই কাঠি জ্বলার মত আসে, নিভে যায়। রেললাইন আর প্ল্যাটফর্ম যতদূর চোখ যায় মাটিতে ঘাসে মিশে থাকে। সুখ নেই দুঃখ নেই নির্জনতায় পাশে থাকে। বন্ধুত্ব কেমন হয়, কি ভাবে হয়, কে জানে কে বোঝে ছাই আমি ব্যস্ত জীবনে যাবার পথে ফস করে জ্বলে ওঠা ট্রেনের জানালা দিয়ে শুভ জন্মদিন বলে যাই।

Read More

কিশলয় গুপ্তের কবিতা
কিশলয় গুপ্তের কবিতা

শীত শীত লেখা কিশলয় গুপ্ত শরীর জুড়ে মন খারাপ স্মৃতির পাতায় খুচরো পাপ আর ওদিকে শব্দ দানব দাপিয়ে হাঁটে। কী লাফ ঝাঁপ! মনের কোঠায় অন্য গান হাতের রেখায় বন্য টান পর্ণমোচী ফাঁদ পেতেছে বলছে “আরও ঠান্ডা আন” পায়ের কাছে পথ বাঁকা বাঁক পেরোতেই সব ফাঁকা দু’চোখ খোঁজে ক্যানভাস কই কোন্ তুলিতে সুখ আঁকা। বুকের ভিতর অনেক চাপ ক্ষণেক দুখে হালকা ছাপ অন্ত্যমিলের আঙুল জানে শরীর জুড়ে মন খারাপ।

Read More

সন্তোষ রায়ের কবিতা
সন্তোষ রায়ের কবিতা

বিশ্বাস সন্তোষ রায় মানুষেরা নেমেছে মানুষের খোঁজে। মাঠে পাথর-পলি-কাঠ-বাঁশ— স্বর্গের বাড়ি ভেঙে জমেছে মর্ত্যের সংসারে। হয়ত মানুষ এখনো কোথাও আছে — বাকিসব লাশ। লাশের ভেতর জল জলের ভেতর লাশ নীরব চারপাশ। মাঝেমাঝে দু-একটি বুদবুদ ওঠে পলির গায়ে — হয়ত মানুষ কোথাও আছে — আনন্দ সন্তোষ রায় দুঃখ এলে সব পাখি ডেকে ওঠে একসাথে। ‘রাত্রি’ নামের কবিতাটির ভেতর খিল এঁটে বসে থাকি, নিজেকে অন্ধকার লাগে, দূরের নক্ষত্র দুরুদুরু, ভাষার দরোজা খোলে না। স্নায়ু টানে মেঘ, সেতারে আনন্দ-বর্ষণ— সে জলে দুঃখ…

Read More