প্রিয় পাঠক

# এটা JULY-AUG 2026 সংখ্যা # পরবর্তী SEPT-OCT 2026 সংখ্যা প্রকাশিত হবে SEPT মাসের ২০ তারিখ # আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ # ঈশানকোণ নিয়মিত পড়ার জন্য আপনার প্রতি রইল আমাদের একান্ত অনুরোধ # ফেসবুকে আমাদের পেজ লাইক করুন, আমাদের ফলো করুন # আপনার লেখা আমাদের কাছে অমূল্য, লেখা পাঠান এই ঠিকানায়ঃ singhasada4@gmail.com # ঈশানকোণ-এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন # পরবর্তী SEPT-OCT 2026 সংখ্যা প্রকাশিত হবে SEPT মাসের ২০ তারিখ।

মিত্তিরদের বাড়ি – ব্রতীন বসু
মিত্তিরদের বাড়ি – ব্রতীন বসু

মিত্তিরদের বাড়ি        (অনুগল্প) ব্রতীন বসু আমাদের গলিতে লাল বাড়িটা মিত্তিরদের বাড়ি। ওখানে সব কিছু পালন করা হয় উল্টোভাবে। ছোটো থেকে দেখছি। জামাইষষ্ঠীতে বাড়ির বউকে শাশুড়ি পাত পেরে খাওয়ায়। ভাইফোঁটায় ভাই ভাইকে ভাইফোঁটা দিত, রাখি পরিয়ে দিত দেখতাম।সেই কবে থেকে। বউমা আইটি-তে কাজ পেয়ে বরকে নিয়ে বিদেশ গেল। বর ডিপেন্ড্যান্ট ভিসাতে বাড়িতে বসে রান্না করে, ঘর সামলায়, শুনি, বলি সবাইকে। আমাদের বউরা খোঁটা দেয়, বলে, দেখেছ কি উন্নত মানসিকতা মিত্তিরদের। তোমরা পারবে? আমি শুনি। না এতটা পারব…

Read More

সময় বিভ্রাট – রণজিৎ রায়
সময় বিভ্রাট – রণজিৎ রায়

সময় বিভ্রাট      (অনুগল্প) রণজিৎ রায় সময়ের অভাবেই জুলাই মাসে আমরা মরুভূমি ঘুরতে বের হলাম। আমি, স্ত্রী সুমি ও কন্যা মনকে নিয়ে রাজস্থানের জয়সলমির ঘুরতে যাচ্ছি। আগরতলা থেকে কলকাতা হয়ে আমেদাবাদ, মাউন্ট আবু, উদয়পুর, যোধপুর, জয়সলমির ও জয়পুর দেখা শেষ করে আবার কলকাতা হয়ে আগরতলা ফিরে আসবো। যাত্রার কিছুদিন আগে থেকেই উষ্ণতা হজম করতে শুরু করলাম। অর্থাৎ গরমে ফ্যান না চালিয়ে অভ্যস্ত হচ্ছিলাম। যথাসময়ে আমাদের যাত্রা শুরু হলে তেমন গরম অনুভূত হল না। জুলাইতে যেমন গরম পড়ে, তেমনি বৃষ্টিও হয়।…

Read More

ঢেউ – সোমনাথ বেনিয়া
ঢেউ – সোমনাথ বেনিয়া

ঢেউ      (অনুগল্প) সোমনাথ বেনিয়া সমুদ্রের পাড়ে সমুদ্র থেকে বেশ কিছুটা দূরে বসে আছে সুমিত। সুমিত ঢেউ দেখতে ও গুনতে খুব ভালোবাসে। ঢেউ গুনতে-গুনতে হঠাৎ ওর মনে হয় আচ্ছা, সমুদ্র কি তার নিজের সমস্ত ঢেউকে মনে রাখে ? কোন ঢেউ পূর্ণতা পায়, কোন ঢেউ অপূর্ণ থেকে যায়। কোন ঢেউয়ে তার গর্ব হয় কিংবা কোনটায় অপমানিত। আবার কোনটায় তার সুখ থাকে, কোনটায় দুঃখ। অন‍্যদিকে কোনটিতে তার ঘৃণা এবং কোনটিতে তার ভালোবাসা থাকে। সুমিতের এইরকম মনে হ‌ওয়ার কারণ সমুদ্রের এই…

Read More

বজ্রপাত ও স্মৃতি – সুদীপ ঘোষাল
বজ্রপাত ও স্মৃতি – সুদীপ ঘোষাল

বজ্রপাত ও স্মৃতি  (অনুগল্প) সুদীপ ঘোষাল সংশোধনাগারের ভিতরে কয়েকজন মহিলা কয়েদী স্মৃতিমন্থনে ব্যস্ত। বিজুলি বলে চলেছে, আজও বাহান্ন বসন্তের পরে আমি ভুলতে পারিনি অতৃপ্ত প্রথম রোদবেলার কথা। ষোল বছর বয়সে আমার প্রথম প্রেমিকের কাছে জেনেছি, প্রথম প্রেম পরিণতি পায় না কখনও। মাঝ রাস্তায় থমকে পড়ে, তারপর আজীবন পুড়িয়ে মারে। আমি বুঝতে পেরেছি এখন চালাক প্রেমিকের এটা প্রথম প্রেম ছিল না। তার ছিল বিবেকহীন আঙুলের কারসাজি। পশুর মত কামপ্রবৃত্তি পূরণের ফলে আমার শরীরের ভিতর একদিন পাপ ঢুকিয়ে গা ঢাকা দিল…

Read More

দেবাশিস কোনারের কবিতা
দেবাশিস কোনারের কবিতা

কারুকার্য  দেবাশিস কোনার ছোঁয়াতে মুছে যাবে কল্পনার ফানুস সে বিশ্বাস ছিল না কোনোদিন ঘরে ধুপ ধুনো জ্বেলে পুজো যখন মন খারাপ করবার অর্থ কি? এসো আরতির চিতাভস্ম জুড়ে খেলি প্রেমের ঘাত – প্রতিঘাত হারিয়ে যাই ছেলেবেলার গভীর গহনে সাঁতার শিখি অনাবিল আনন্দে! সত্যি যদি বুঝে থাক অকল্যাণ সাধ জেগেছিল অকারণ মলিন মর্মমূলে তাহলে প্লিজ এসো যাপনের বিষ বাষ্প ভুলে কারুকার্যে মাতি! বন্ধন দেবাশিস কোনার স্নায়ুতে খেলা করে অভিযান স্রোত, রক্ত কথা বলে –– বড্ড বেশি কথা তাই আলো থাকে…

Read More

ভারতের বরফকুচির হিলস্টেশন – সদানন্দ সিংহ
ভারতের বরফকুচির হিলস্টেশন – সদানন্দ সিংহ

  ভারতের বরফকুচির হিলস্টেশন সদানন্দ সিংহ     হিমাচল প্রদেশের সোলং উপত্যকা হিমাচল প্রদেশের সোলং উপত্যকা বিয়াস কুন্ড এবং সোলং গ্রামের মাঝখানে অবস্থিত এবং মানালি থেকে ১৩ কিলোমিটার দূরে। উপত্যকাটি তুষারময় পাহাড় এবং হিমবাহ দ্বারা আবৃত। সোলং-এ আপনি বছরের বেশির ভাগ সময় প্যারাগ্লাইডিং, কোয়াড বাইক চালানো, রোপওয়ে, ঘোড়ায় চড়া এবং প্যারাশুটিং এর মতো কার্যকলাপ করতেই পারেন। নিকটতম রেলস্টেশন হ’ল যোগিন্দার নগর রেলস্টেশন, যা উপত্যকা থেকে ১৭৫ কিলোমিটার দূরে অবস্থিত। কুল্লু মানালি বিমানবন্দরটি সোলং উপত্যকার নিকটতম বিমানবন্দর। এটি উপত্যকা থেকে…

Read More

রুমা ঢ্যাং অধিকারীর কবিতা
রুমা ঢ্যাং অধিকারীর কবিতা

ভ্রমণ রুমা ঢ্যাং অধিকারী চারিদিকে ঘাতকের ফাঁদ পাতা রাস্তা এ কথা ভাবলেই বস্তুত বিয়োগান্তক গল্প নিয়ে আহার করি তিলাঞ্জলি। নিবিড় সংক্রান্তি ভ্রমণ সম্পর্কে যে যার মতো বেছে নিই অভিজ্ঞানসমূহ স্বপ্নের জলরাশি শুষে লিখে রাখি শতকোটি দেবদূত মন ভেদ করে তবু সচল মাংসের দাওয়া নিঃশব্দে সেরে রাখে আচমন হে নির্বাণ, তোমার সাতটা স্বরের ভেতর কুসুমপানা শব্দ বহন করে পৌঁছে দাও মর্মর পাতার অবগাহন সবুজমোড়া নীলগিরির পোশাক ছাড়িয়ে বলে উঠুক তোমার পালিত ধাতু

Read More

বলাই দে’র ছড়া
বলাই দে’র ছড়া

মেঘের খেলা বলাই দে বর্ষা নাকি শরৎকাল পড়েছি যে ধন্দে, মেঘগুলো সব পেঁজা তুলো ওড়ে শরৎ ছন্দে। যেখানটাতে থমকে ছিল গরমটা কালকে, এগিয়ে নিয়ে যায় যে বয়ে গরমের সেই তালকে। ভাবি বটে তাদের কথা আছে যারা মাঠে ঘাটে, তেজবাহাদুর সূর্য ব্যাটা বিষম দাপট এ তল্লাটে। মাঠ শুকনো,খাল শুকনো, নদীর জলে টান, চাতক ব্যাকুল,উদাস দুপুর, ওষ্ঠাগত প্রাণ। মেঘ উড়ে যায় রাজার বাড়ি, নাই যে ঝরার তাড়া, দগ্ধ দিনে, দগ্ধ রাতে, সবাই দিশেহারা। যাওনা উড়ে বলাই দে সহজ জীবন করো জটিল…

Read More

সুবীর ঘোষের কবিতা
সুবীর ঘোষের কবিতা

নিজস্ব পিপাসা সুবীর ঘোষ এ পৃথিবীর কাছে আর কতটুকু বেশি চাই বলো; শুধু দুটো শুকনো পাতা যতক্ষণ হাতের আদরে ভেঙে না যাচ্ছে আর শুয়ে যাচ্ছে ধুলোর শয্যায় ততক্ষণ চোখের বুরুশে মাখি, উড়ে যাওয়া বয়সের রঙ। ভাঙা কুঁড়েঘর খুলে মধ্যরাতে কারা নেয় বৃষ্টির মাপ! কখনো কী নদীপথে ডুবে যাওয়া পিপাসাকে নিজস্ব করেছি ? এ পৃথিবীতে কারো যেন চেনা রাস্তা আর কোনোদিন ভুলপথে ঘুরতে না থাকে। প্রজাপতি যেন ভালোবাসা দেয় চিরদিন। এসব কী বেশি চাওয়া ? কঞ্জুসের জমারও অধিক ! সবুজে…

Read More

ভরতপুর পক্ষী অভয়াঅরণ্যে – সদানন্দ সিংহ
ভরতপুর পক্ষী অভয়াঅরণ্যে – সদানন্দ সিংহ

ভরতপুর পক্ষী অভয়াঅরণ্যে সদানন্দ সিংহ এবার প্রখর উত্তাপের মাঝে মে মাসের বৃন্দাবন সফরের আগেই ভেবেছিলুম ভরতপুর অভয়াঅরণ্যে যাবো। ভরতপুর বাদে রাজস্থানের আজমির, জয়পুর, বিকানীর, জয়সলমের, পুষ্কর, উদয়পুর, মাউন্ট আবু ইত্যাদি জায়গাগুলি অনেক আগেই ঘুরেছি। কিন্তু মুশকিল হয়ে দাঁড়াল এবার আমার ভরতপুর যাবার প্রস্তাবে আমার গিন্নির সরাসরি ‘না’। ফলে আমি আগে থেকে ভরতপুরে হোটেল বুক করা, ট্রেনের টিকিট কিছুই করিনি। শুধু বৃন্দাবনের জন্যে বুক করে রেখেছিলাম। কিন্তু কে আর জানতো, শেষে ভরতপুরেই যে চলে যেতে হবে। ব্যাপারটা একটু গোলমেলে হয়ে…

Read More