প্রিয় পাঠক

# এটা JULY-AUG 2026 সংখ্যা # পরবর্তী SEPT-OCT 2026 সংখ্যা প্রকাশিত হবে SEPT মাসের ২০ তারিখ # আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ # ঈশানকোণ নিয়মিত পড়ার জন্য আপনার প্রতি রইল আমাদের একান্ত অনুরোধ # ফেসবুকে আমাদের পেজ লাইক করুন, আমাদের ফলো করুন # আপনার লেখা আমাদের কাছে অমূল্য, লেখা পাঠান এই ঠিকানায়ঃ singhasada4@gmail.com # ঈশানকোণ-এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন # পরবর্তী SEPT-OCT 2026 সংখ্যা প্রকাশিত হবে SEPT মাসের ২০ তারিখ।

পুঁটলি-পোঁটলা – শুভেশ চৌধুরী
পুঁটলি-পোঁটলা – শুভেশ চৌধুরী

পুঁটলি-পোঁটলা শুভেশ চৌধুরী পুঁটলি-পোঁটলা বগল দাবা করে অনেক অনেক লোক গ্রাম সীমানা পেরিয়ে যায়। তার ইচ্ছে ওই পুঁটলি থেকে বেরিয়ে আসবে সোনা দানা। একাডেমিক পারফরম্যান্স। সিঁধবাদের মতো তার জাহাজ ভাসবে ভাস্কো দা গামার মতোও। তিনি পৌঁছাবেন তার লক্ষ্যে। নতুন দেশ তিনি খুঁজে বের করবেন। অনেক দেশপ্রদেশ তার এই ভাবে ভ্রমণ হয়। নিজের দেশ — হৃদয়ে তিনি ফিরে আসেও। আবিষ্কার করেন অনেক মশলাপাতির সুগন্ধ। অনেক মানুষের সৌন্দর্য তার উপলব্ধিতে। বুঝতে পারেন অচলায়তন ভেঙে পড়ে, পড়েই — নতুন কিছু গড়ছে।

Read More

শুভেশ চৌধুরীর কবিতা
শুভেশ চৌধুরীর কবিতা

নাম্বার শুভেশ চৌধুরী রাস্তার নাম্বার বাড়ির নাম্বার ফোন নাম্বার পরিবর্তিত হয় না যাহার তিনি সাচ্চা আদমি কারু কারু ঐ ঠিকানা বদলের কোন সম্ভাবনা নেই আমৃত্যু তিনি পিঠে বহন করেন নং ও তার পরিচয়টি লুকানোর চেষ্টা তিনি করেন না দাপট শুভেশ চৌধুরী ব্রিটিশের খুব দাপট ছিল ক্ষুদিরাম প্রতিস্পর্ধী ছিলেন দাপট মিথ্যে ঘাস সত্য বুট দিয়ে পিষে ফেলা যায় না। ওই শিকড় হৃদয়ে প্রোথিত

Read More

অভিজিৎ চক্রবর্তীর কবিতা
অভিজিৎ চক্রবর্তীর কবিতা

অভিজিৎ অভিজিৎ চক্রবর্তী অভিজিৎ নামে অজস্র লোক আছে পৃথিবীতে তারা ঘুষ খায়, গান গায়, চুরি করে কবিতা লেখে,  বীমা কোম্পানির দালালি থেকে পার্টি অফিস বেশ্যাঘর থেকে মুদি দোকান সব সামলায় এমন একজন লোক পাওয়া বিরল যার সঙ্গে কোনো না কোনো অভিজিতের পরিচয় নেই পরীক্ষা করে দেখা গেছে যার সঙ্গে যে অভিজিত পরিচিত তার কিছু প্রভাব তার উপরে পড়ে যেমন মুক্তধারা নাটকে বাধ্য হয়ে রবীন্দ্রনাথ অভিজিৎকে ডেকেছিলেন। কৃষ্ণদ্বৈপায়নও যদুবংশের এক রাজার নাম রেখেছিলেন অভিজিত শেক্সপীয়র বলেছিলেন নামে কি আসে যায়…

Read More

সনজিৎ বণিকের কবিতা
সনজিৎ বণিকের কবিতা

ছবি নয় জীবন সনজিৎ বণিক যেমন আকাশ দুর্দান্ত চেহারায় মেঘের সাহচর্য নিয়ে বদলে যায় প্রতি মুহূর্ত তেমন তোমার রূপরেখা টান টান থেকে ধীর লয়ে মেলতে থাকে ডানা পাখির মতো, এ আমার স্বপ্ন নয় মোটেই এই পরিবর্তনের জোয়ার, শুধু বাস্তবের পথ মাড়িয়ে দু দণ্ড রূপটানে থাকে জড়িয়ে, ভাললাগা বেগুনি শাড়ি আগুনের মতো জ্বলে, হলুদ হাত পা, চোখের টানটান দৃষ্টি হাসির মুগ্ধতায় তাড়িত করে আমার যাবতীয় দুঃখ কষ্ট, হৃদয় ভরে পুরে নিই সৌন্দর্য সুধা, মন খারাপের সময় বলে কিছুই থাকে না,…

Read More

সন্তোষ রায়ের কবিতা
সন্তোষ রায়ের কবিতা

প্রেমের গান সন্তোষ রায় কোকিলের ডাকে আমার নিমগাছটাও মিঠা হইয়া যায়। লগে তুমিও আইলা বুঝি! তুমি আইলে সাদাচুল কালা হইয়া যায়। ঘাট বাইয়া মাঝি নামে নাউ-এ কিনারে বাইও না মাঝি গাঙের মাঝারে যাও— বাউলা বাতাসের গান কোন্ পারে ঠেকাইব তুমি জান না— সকল ঘাটের নাম বাসন্তী ঘাট — সকলেই শ্রীকৃষ্ণ, সকল নারী শ্রীরাধা। মোমবাতি সন্তোষ রায় নিভতে নিভতে মোমবাতি, দাঁড়িয়ে থাকি। পরনে সাদাশার্ট। বুকেপিঠে গলে পড়া কষ্টের দাগ। জ্বলনেই আনন্দ আমার। জ্বালাও — বলতে দাও সব কথা। বলতে বলতে…

Read More

টাইট – সদানন্দ সিংহ
টাইট – সদানন্দ সিংহ

টাইট         (অণুগল্প) সদানন্দ সিংহ আজ রবিবার। ছুটির দিন। সন্ধ্যেবেলায় নিমন্ত্রণ রক্ষায় সতীনাথের বাড়িতে লোকনাথ সস্ত্রীক উপস্থিত। চায়ের প্রথম নিমন্ত্রণ। লোকনাথদের সাথে পাঁচ-ছ বছরের ছেলে অনল। এসেই অনল তার কাজকর্ম শুরু করে দিল। প্রথমেই সে টেবিলের ওপর রাখা ফুলদানিটা মেঝেতে নামিয়ে ফুলদানিতে রাখা প্লাস্টিকের ফুলগুলি মেঝের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দিল। তারপর ফুলগুলিকে এদিক ওদিক ছুঁড়ে মারতে লাগল। লোকনাথ ছেলের দিকে চেয়ে বলল, দেখেছেন সতীনাথবাবু, ছেলেটা কী দুষ্টু হয়েছে। লোকনাথের স্ত্রী ছেলের দিকে চেয়ে বলল, অনলবাবা, এভাবে করে…

Read More

সদানন্দ সিংহের কবিতা
সদানন্দ সিংহের কবিতা

উচ্ছন্ন হই সদানন্দ সিংহ আজকাল সাইরেনের শব্দ বুকে বাজে, আর আমি উচ্ছন্ন হই তাই তাত্ত্বিক জাল বুনে যাই শুধু তোমারই জন্যে চোখে ভাসে জাদু-মন্ত্র, গড়ে তুলি বেতাল ভবন নাগরিকরা বিন্দাস কথা কয় ফিসফাস অট্টালিকা চৌচির, হাওয়া কাঁপে থিরথির উত্তাল মৃদঙ্গও বুকে বাজে, আর আমি উচ্ছন্ন হই নবিরাম ধারাপাত বুকে নিয়ে সারারাত অংক কষে দিনরাত, খুঁজে যায় বৃষ্টিস্নাত রোদ দীর্ঘ থেকে দীর্ঘতর হয় হাজার শিশুর হাত অ্যালার্মের ঘন্টাও বাজে বুকে, আর আমি উচ্ছন্ন হই

Read More

গুলশন ঘোষের কবিতা
গুলশন ঘোষের কবিতা

সেদিন একা গুলশন ঘোষ এক সময় তোমার সঙ্গে হাঁটত আমার মন পাশাপাশি হাত ধরাধরি করে কত আনাড়ি হাসিই হাসতাম আমরা। দিন গড়িয়ে সন্ধ্যা নামতো সোনাঝুরির মাঠে- এক সাথে শুনতাম সন্ধ্যা নামার শব্দ- বিশ্ববিদ্যালয়ের ল্যাবে তুমি তখন একা রাতে ফিরতে – অনেকটা রাতে কাজ মিটিয়ে ভয় হতো একা একা ফিরছো বলে ‘কোথায় একা- তুমি তো আছো?’– কী মিষ্টি ছিল সেই কথা আজ আমি বিশ্ববিদ্যালয়ে এসেছি একা গাছগুলো দাঁড়িয়ে আছে—তেমনি গাড় সবুজ দেহে পাতাগুলো ক্যালভিন চক্রে মজেছে বাইরের ফুটে নীচের দিকে…

Read More

চাবাণ – সদানন্দ সিংহ
চাবাণ – সদানন্দ সিংহ

চাবাণ         (ছোটোগল্প) সদানন্দ সিংহ ভোরের শীতল হাওয়ায় পাখিরা কিচিড় কিচিড় হাসে। আর কমলাদের টিনের চালে ডানা ঝাপটায়। এ গ্রামের গাছগাছালি এবং ছোট ছোট বাঁশ কিংবা মাটির তৈরি বাড়িগুলির ওপর এখনো ভোরের রঙিন আকাশ দেখা যায়। খুব ভোরে ঘুম থেকে ওঠা কমলার অভ্যেস। নিতিদিনের মত সে ঘুম থেকে উঠে ঘরের দরজা খুলতেই তার চোখ ছানাবড়া হয়ে যায়। সে দেখে উঠোনের মাঝ বরাবর কিছু জবাফুল এবং আরো কীসব ছড়িয়ে ছিটিয়ে আছে। তাড়াতাড়ি কাছে গিয়ে সে দেখে সিঁদুর দিয়ে…

Read More

দেবাশিস মুখোপাধ্যায়ের কবিতা
দেবাশিস মুখোপাধ্যায়ের কবিতা

যখন দেবাশিস মুখোপাধ্যায় সন্ধ্যার গভীরে দেখি সন্ধ্যার বিষণ্ণ অসুখ এই কুয়াশা জন্মকে লিখে রাখে রাখার দেরাজে অন্ধও মাঝেমাঝে শিউরে ওঠে এতো অন্ধকারে কারা বসে আছে প্রত্যেকের কারাগারে সব ক্ষত মেলে ধরে মৃত নক্ষত্রেরা আজ তবে আজকের গান বারুদ শূন্য লিরিকের আশ্রয়ে সব আবহমান শব নীরবতার নীর পাতায় পাতায় সজল এই মিড় অশ্রুত নয় শ্রুতির উজ্জ্বলতায় চুম্বন অসমাপ্ত রেখে তবে কে গেল বনে! আষাঢ় দেবাশিস মুখোপাধ্যায় মৃত কুকুরের দেহ জড়িয়ে রাস্তার গা তার ‘পরে প্রথম আষাঢ়ের ছোঁয়া কালো ছাতার নীচে…

Read More