প্রিয় পাঠক

# এটা JULY-AUG 2026 সংখ্যা # পরবর্তী SEPT-OCT 2026 সংখ্যা প্রকাশিত হবে SEPT মাসের ২০ তারিখ # আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ # ঈশানকোণ নিয়মিত পড়ার জন্য আপনার প্রতি রইল আমাদের একান্ত অনুরোধ # ফেসবুকে আমাদের পেজ লাইক করুন, আমাদের ফলো করুন # আপনার লেখা আমাদের কাছে অমূল্য, লেখা পাঠান এই ঠিকানায়ঃ singhasada4@gmail.com # ঈশানকোণ-এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন # পরবর্তী SEPT-OCT 2026 সংখ্যা প্রকাশিত হবে JULY মাসের ২০ তারিখ।

কিশলয় গুপ্তের কবিতা
কিশলয় গুপ্তের কবিতা

ঈর্ষাগুলো গলতে থাক কিশলয় গুপ্ত রাত পাহারা চলছিল সুযোগ বুঝে রাতচরা মুখ        বুকের কথা বলছিল একটু সুখের গন্ধ পেয়ে        ঈর্ষায় কেউ জ্বলছিল। লক্ষ তারা তাক বুঝে অনাহূত পাতছে থালা        পংক্তি মেনে ফাঁক বুঝে শিকারিদল জিভ রেখেছে        মিষ্টি মধুর চাক খুঁজে। রাত পাহারা চলতে থাক রাতের বুকে সৎ দারোয়ান        জ্ঞানের কথা বলতে থাক। তেমন সময় ধূপ মাড়িয়ে        ঈর্ষাগুলো গলতে থাক। জ্ঞানপাপী সব…

Read More

রহিত ঘোষালের কবিতা
রহিত ঘোষালের কবিতা

লালপলাশ রহিত ঘোষাল ১. যে মাটিতে বহুকাল বর্ষা নেই, যেখানে সব ফুলের গলিতমুখ, শ্রান্তিবিহীন বিছানা, বিলাসপণ্য, ওখানে আমি উপেক্ষিত। নির্মমতাই আছে, বলছি তোমায়, ক্ষীণায়ু শ্লথ কায়া, অনিবার দয়িত জীবন, বিঁধে আছে উপহাস, ঝড়ে আর আশ্লেষে, একটি নামাবলি শুধু ঝুলছে দেওয়ালে, নির্লিপ্ত। ২. বঙ্কিমভঙ্গিতে প্রশ্নচিহ্ন কূজন, সংক্ষোভে আসে মৃত্যুচেতনা, তারপর আসে ভালোবাসাবাসি, আসে প্রভাত যৌনতা। রতি লালসার ছলনা বলয়, শহরপ্রান্তে আমাদের ঘর, সীমান্তহীন আমাদের মিলন, ভীরু আমাদের পদক্ষেপ। ৩. রেণুতে রেণুতে আলিঙ্গন, বালিগঞ্জে আজ বর্বর যুগ, সময়ের উপান্তে অনুরণন, প্রেমিকা-নিষ্ঠ…

Read More

সমর চক্রবর্তীর কবিতা
সমর চক্রবর্তীর কবিতা

খোদাবন্দ সমর চক্রবর্তী ধর্মের ভূত চেপেছে আজ সময়ের ঘাড়ে স্বাধীনতাকে ধরে কষে বাঁধে দেশপ্রেমের খোঁয়াড়ে। জী হুজুর গুরু বলে চেঁচায় ওরা ! বলে জী হুজুর! আপনিই ‘মা-বাপ’এর জবাবে নামে মাথায় মুগুর!

Read More

এ কে এম আব্দুল্লাহের কবিতা
এ কে এম আব্দুল্লাহের কবিতা

বেঁচে থাকা মানে এ কে এম আব্দুল্লাহ কখনও কখনও চমক লাগে মনে, যখন দেখি বেঁচে আছি পৃথিবীতে! আজকাল পৃথিবীর পথে-প্রান্তরে জঙ্গল শহর কিংবা সাগরে কেবল নির্মম মৃত্যুর নৈরাশ্য খেলা ! অবাক লাগে যখন দেখি, অকারণ মৃত্যুভুমির হৃদয় নেড়ে জমাট বাঁধা রক্তের ভেতর হতে বেঁচে থাকার ইশারা করে কোনো কচি প্রাণ কান্নার স্বর ! রুঢ়তার অলক্ষেই ভেজে ওঠে চোখ। আহা! পৃথিবীতে এখন বিকৃতির চরম এক উল্লাসিত সময়। কিছুদিন পর হয়তো মনে হবে ‘বেঁচে থাকা’ মানে পৃথিবীতে মঞ্চস্থ জনপ্রিয় কোনো পালাযাত্রার…

Read More

এক বসন্ত স্বাধীনতার জন্যে – শাশ্বত বোস
এক বসন্ত স্বাধীনতার জন্যে – শাশ্বত বোস

এক বসন্ত স্বাধীনতার জন্যে       (ছোটোগল্প) শাশ্বত বোস জঙ্গলের গা ঘেঁষে পাহাড়চুড়োর মতন অনন্ত নরম আকাশে, বসন্ত যেন ওড়ে এসেছে মিহি রঙের গুঁড়ো আবিরের মতো। ওপাশে আপার তেন্দু ফরেস্ট আর এপাশে পরপর চা বাগান পেরিয়ে গরুমারা ন্যাশনাল পার্ক। মাঝে বিগত যৌবনা কোন স্থানীয় রমণীর মতন, নিমগ্ন আলোড়নে ক্ষীণ রেখাটি হয়ে এঁকেবেঁকে বয়ে চলেছে মূর্তি নদী! শরীর জুড়ে তার অসংখ্য যাযাবর নুড়িপাথর ছড়িয়ে ছিটিয়ে আছে, যেন কুচিকুচি জোনাকির দানা! হিমালয়ের পাদদেশে আষ্টেপৃষ্টে জড়ানো আবছা কুয়াশা ঘেরা বিস্ময় আর মহাশূন্য…

Read More

রুবেল আহম্মেদের কবিতা
রুবেল আহম্মেদের কবিতা

রক্ত গোলাপ রুবেল আহম্মেদ তোমার সাথে কল্পনাতে কথা বলাটা আমার জন্য বড্ড ভোগান্তির বলতে পারো, তোমাকে অনুভব করা, তোমার চোখ, কান, নাখ এতোটা অস্পষ্ট লাগে দ্বিধায় পড়ি মাঝে মধ্যে। অবশ্য তোমার এলোমেলো চুল আমাকে মনে করিয়ে দেয় তোমাকেই দেখছি। তোমাকে এখন সবসময় মনে করার মতো সময় হয় না, সময় হয় না টংয়ের দোকানে দাড়িয়ে চা হাতে এক কাপ চা শেষ করার। একসাথে কতটা সময় যে আমরা নষ্ট করেছি মনে পড়ে তোমার? কতগুলো গোলাপ যে তোমার উছিলায় মৃত্যুর স্বাদ নিয়েছে…

Read More

রওশন রুবীর কবিতা
রওশন রুবীর কবিতা

চোখের ভেতর মানচিত্র রওশন রুবী আজ আমার চোখ দুটো ঠিকভাবে খুলছে না— ভেতর থেকে কেউ যেন বলছে, দেখা মানে সবকিছু বিশ্বাস করা না। আমি আয়নার সামনে দাঁড়াই, চোখের ভেতর দেখি— একটা মানচিত্র ধীরে ধীরে সরে যাচ্ছে। সীমানাগুলো নিজেদের নাম ভুলে গেছে, দেশগুলো ভেসে যাচ্ছে, কিন্তু মানুষের চোখ- অন্য কারও কাছে বন্ধক রাখা। একটা শিশু আমার দিকে তাকিয়ে ছিল— হঠাৎ তার চোখ থেকে বেরিয়ে এলো একটা ছোট নদী, আমি হাত বাড়ালাম, সময় ভিজে উঠল। আমি শিহরিত হই আর চোখের পাতা…

Read More

ছোট একটি কথা – শুভেশ চৌধুরী
ছোট একটি কথা – শুভেশ চৌধুরী

ছোট একটি কথা শুভেশ চৌধুরী আমরা কখনও খেতে ভুলি নাঘুমাতে ভুলি না মনে হয় সময়ের একটি মূল্য দিতে হবেচিকিৎসক বলেন এই কথাটি যেমন ভুলা যায় নাতেমনি একটু শরীরচর্চাও ভুলবেন নাদিনগুলোতে মাহাত্ম্য রয়েছে তাদের তাহারা তো পক্ষযদিও বুঝি না বিপক্ষ কে বা কাহারা। তাহারা এই কথা শুনে থাকে এই অনুযায়ী কাজও করেন। সব তাহাদের বিচার বিবেচনায় থাকেনসঠিক সময়ে তাহাদের কথাটি ব্যাখ্যা করেন

Read More

মঞ্জুশ্রী শর্মার কবিতা
মঞ্জুশ্রী শর্মার কবিতা

রামেশ্বরম মঞ্জুশ্রী শর্মা এখানেই এসেছিলে তুমি দাশরথি হৃদয়ে জেগেছিল বুঝি পাপ ব্রহ্মহত্যার পরে, এসেছিলে এই সাগরসৈকতে দ্বাবিংশ কুণ্ডস্নান সেরেছিলে পাবন সলিলে, রচেছিলে রামনাথস্বামী বালুকার লিঙ্গরাজ বৈদেহীর হাতে। সমুদ্রপাড়ে আদি দেবতারে পূজিলে যতনে তুমি শুদ্ধবিল্বপত্রপুটে হে বৈদেহীনাথ। ধুয়ে গেল সমস্ত পাপ, সকল সন্তাপ সাগরের নীল জলে মহেশের নির্দেশে। তুমি তো জানো বৈদেহীনাথ প্রিয়পাত্র রাবণের মৃত্যুর পরে কেঁদেছিলেন শোকার্ত মহেশ নিভৃত কৈলাস কন্দরে, অমোঘ নিয়তির টানে যে মরেছে বিফলে তার বিয়োগে কেঁদেছিলেন তিনি আকুল নয়নে, তোমার পাপস্খলনে তাঁরেই পূজিলে তুমি। যে…

Read More

সন্তোষ রায়ের কবিতা
সন্তোষ রায়ের কবিতা

সন্তাপলিপি সন্তোষ রায় ১. যখন পাঠ করি, দেখি, কতবার যে মরেছো, কতবার এসেছো ফিরে ফিরে— এত ক্ষতের দাগ পান্ডুলিপি জুড়ে। পাশে রক্ত নেই, ছিটকে পড়া অঙ্গ নেই— ঘোরের কলম হাঁটে ভোরের দিকে — ২. এ কেমন ঘোর কেবল শূন্য লেখে! আমার লেখায় সোজা রেললাইন নেই, গভীর বাঁক নেই ছন্দের। শব্দ আসে। কোথায় যাত্রী, পথিক কোথায়! কথারাই যায় দূর গন্তব্যে — ৩. নিচে রেল, উপরে মেঘ — ছুটছে তোমার দিকে। ভোল ভাঙাতেই এই ছুটে যাওয়া। হেমন্ত নিঃস্ব হলো তুমিও ভুলে…

Read More