প্রিয় পাঠক

# এটা SEPT-OCT 2026 সংখ্যা # পরবর্তী NOV-DEC 2026 সংখ্যা প্রকাশিত হবে NOV মাসের ২০ তারিখ # আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ # ঈশানকোণ নিয়মিত পড়ার জন্য আপনার প্রতি রইল আমাদের একান্ত অনুরোধ # ফেসবুকে আমাদের পেজ লাইক করুন, আমাদের ফলো করুন # আপনার লেখা আমাদের কাছে অমূল্য, লেখা পাঠান এই ঠিকানায়ঃ singhasada4@gmail.com # ঈশানকোণ-এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন # পরবর্তী NOV-DEC 2026 সংখ্যা প্রকাশিত হবে NOV মাসের ২০ তারিখ।

সংসার – স্বাতী ধর
সংসার – স্বাতী ধর

সংসার      (অনুগল্প) স্বাতী ধর দুদিন ধরে দেখা নেই, মুক্তামাসির। আজ তৃতীয় দিন, আজও আসবে কিনা বোঝা যাচ্ছে না। গত দুদিন মুক্তামাসি না আসার ফলে, ঘর ঝাড় দেওয়া থেকে বাসন মাজা — সব কাজ নিজের হাতে ইলাকে করতে হচ্ছে। এখন সকাল সাড়ে আটটা বেজে গেছে। আজও মুক্তামাসির আসার সময়টা গড়িয়ে যাচ্ছে আর ইলার মেজাজটাও তরতর করে ওপরের দিকে উঠে চলেছে। এইসময়েই কিনা সুধন্য বলে ওঠে, এক কাপ ব্ল্যাক কফি খেলে কিন্তু মন্দ হয় না। কথাটা শুনে এবার সত্যিই…

Read More

মরুদ্যান – ডঃ নিতাই ভট্টাচার্য্য
মরুদ্যান – ডঃ নিতাই ভট্টাচার্য্য

মরুদ্যান     (ছোটোগল্প) ডঃ নিতাই ভট্টাচার্য্য ডোরবেলের শব্দ শুনে দরজা খোলে দীপা। প্রফুল্লর দমকা কাশির শব্দ তখনই কানে আসে অলোকের। মনের মধ্যে চলতে থাকা সারাদিনের উদ্বিগ্নতা বাতাস পায় যেন। “বাবা কেমন রয়েছে?”, দীপাকে জিজ্ঞাসা করে অলোক। দরজার একপাশে দাঁড়িয়ে দীপা। স্বামীর প্রশ্নের উত্তরে বলে, “ভিতরে এসো, তারপরেই না হয় শুনবে। নাকি বাবার খবর নিয়েই আবার ফিরে যাবে অফিসে, সত্যি! আর সব বিষয়ে যদি তোমার এমন চিন্তা থাকতো তাহলে…।” দীপার বলা অসম্পূর্ণ বাক্য সম্পূর্ণ অর্থ নিয়েই সূচের মত বেঁধে অলোকের…

Read More

সাইকেল – বিল্লাল হোসেন
সাইকেল – বিল্লাল হোসেন

সাইকেল       (ছোটোগল্প) বিল্লাল হোসেন ঘুম থেকে ওঠেই জব্বার সাইকেলটা নিয়ে বসে। সাফসুতরো করে। জয়েন্টে জয়েন্টে নারকেল তেল লাগিয়ে একটু রোদে রাখে। সাইকেলটা তখন চকচক করে। জব্বার দাঁড়িয়ে তার রূপ দেখে। একমনে কথা বলে — তুই না থাকলে কি যেখানে সেখানে কাজের জন্য ছুটে যেতে পারতাম ! সংসারটা কি চলত? চলত না। পথঘাটের অবস্থা তো ভাল নয়। খুব কষ্ট হয় তোর, নারে ! রাস্তায় দাঁড়িয়ে তখন রাসমনি হাঁকে, কৈরে জব্বার ! দেরি হয়ে যাচ্ছে তো ! — আসছি,…

Read More

রতিবাবুর কথা – অভিজিৎ চক্রবর্তী
রতিবাবুর কথা – অভিজিৎ চক্রবর্তী

রতিবাবুর কথা     (অনুগল্প) অভিজিৎ চক্রবর্তী আমার সহকর্মী রতিবাবুর সব ব্যাপারেই উৎসাহ। বিয়ে থা করেননি, আর করবে বলেও মনে হয় না। অফিসে কোথায় কে কী করছেন, কী লিখছেন, কোথায় যাচ্ছেন, সবদিকেই তার অসীম আগ্রহ। তিনি চলতে চলতে হঠাৎ থেমে উঁকি দিয়ে পেছনে দাঁড়িয়ে দেখবেন, বিষয়টা কী। আপনি হয়তো আনমনে মোবাইলে স্ক্রল করছেন, হঠাৎ পেছনে শ্বাসের শব্দ শুনে ঘুরে তাকিয়ে দেখবেন রতিবাবু, ‘এই জুতা দেইখা লাভ নাই। আমার ভাই গত মাস কিনছে, সপ্তাহ যাইতে না যাইতেই ফাইট্যা চৌচির।’  এছাড়া পৃথিবীর…

Read More

দলিল রহস্য – সুদীপ ঘোষাল
দলিল রহস্য – সুদীপ ঘোষাল

দলিল রহস্য       (অনুগল্প) সুদীপ ঘোষাল কান্দির পাশের গ্রামে এক পুরনো বাড়িতে রাত আটটা বাজার আগে ফোনটা বাজল। ফোন ধরেই সুমন শুনল, “তুমি এখন যেখানে আছ, সেখানে থেকে যাও… বাইরে এসো না।” কণ্ঠটা চেনা, কিন্তু নাম বলল না। সুমন ভাবল, হয়তো কেউ মজা করছে। সে তো এই পুরনো বাড়িতে বাবার জমিদার পৈতৃক দলিল খুঁজতে এসেছে, কেউ জানে না। তবু কথাটা শুনে গা ছমছম করে উঠল। সে দরজা বন্ধ করে আলমারির পেছনে একটা লুকোনো তাক খুলল, ভিতরে একটা পুরনো…

Read More

ছন্দপতন – অর্জুন শর্মা
ছন্দপতন – অর্জুন শর্মা

ছন্দপতন অর্জুন শর্মা যেখানে সেখানে যখন তখন যার তার সঙ্গে পেরপেরির স্বভাবটা গেল না মনোহরের। মহিমা বলে, “যার হয় নাই নয়-এ, তার হবে না নয় নং একাশিতে।” মনোহর টিপ্পনি কাটে, “একাশির বাকি এখনও নয় দু’গুণে আঠারো বছর। দেখো, একাশির পর ঠিক হবেই হবে।” স্ত্রীকে আগে অর্থাৎ মহিমের জন্মের পর ‘মহিমের মা’ বলে ডাকত। একদিন ‘মহিমের মা’কে সন্ধি করে ‘মহিমা’ করে দিল মনোহর। বলল, “তুমি তো আসলে মহিমাময়। তোমার মহিমায় আমি মুগ্ধ, ধন্য, আপ্লুত।” এতটুকু শুনে মহিমের মা না হেসে…

Read More

গুলশন ঘোষের কবিতা
গুলশন ঘোষের কবিতা

স্বর্ণ ফসিল গুলশন ঘোষ কোটি কোটি যুগ জন্মের আগের জন্মেও ধ্বংসের ধরাবাসে কত জল-স্থলের রক্ত তরল দেহ, ছিল সেদিনও সালোকসংশ্লেষে অবিরত সবুজের সমারোহ— একদিন তাপে-চাপে পাওয়া অস্থি-দেহ দধীচি’র মতো আজও জ্বেলে চলে অগ্রগতির আলো। দেখি, দাঁড়িয়ে স্টেশনে দেহ নিয়ে বিস্ময়ে- চলেছে বোঝাই হয়ে কার্বোনিফেরাস যুগের দেহ সেই সভ্যতার ভিতেও নিহিত আত্মাহুতি অগণিত হয়তো এটাই আপ্ত-প্রকৃতি রসায়ন কোন এক সভ্যতার অগ্রগতির শক্তির তরে এক দেহের রাসায়নিক কণার সাথে বাঁধা আছে অন্য এক স্বর্ণ ফসিল দেহ।

Read More

টি. নিখিলেশ দত্তের কবিতা
টি. নিখিলেশ দত্তের কবিতা

স্বপ্নময় জীবন টি. নিখিলেশ দত্ত জীবনে চলার পথে কত স্বপ্ন থাকে কখনো পূর্ণতায় ভরা, কখনো অপূর্ণতায়। অবিমিশ্রণ এ জীবন পূর্ণতা ও অপূর্ণতায় পরিপূর্ণ এ জীবন। স্বপ্নের সাগরে ভেসে বেড়ায় আশায় আশায় সারাটি জীবন। অপূর্ণতার ব্যর্থতায় অঘটন ঘটে হৃদয়ে নীরবে সইতে হয় ব্যর্থতার গ্লানি। আশার প্রাসাদে সাজাতে চাই সাফল্যের ইতিহাস। ব্যর্থতার কালিমা মুছতে চাই        বেদনাময় স্মৃতির যত সব ইতিহাস। বিধাতার বিধানেই কি অঘটন হানে বারংবার ? বিভ্রান্তের মানসিকতা থেকে মুক্তি চাই। স্বজন হারানোর বেদনায় রিক্ত আমি আজ।…

Read More

গাঁয়ে মায়ে সমান (পর্ব-১) – সুদীপ ঘোষাল
গাঁয়ে মায়ে সমান (পর্ব-১) – সুদীপ ঘোষাল

গাঁয়ে মায়ে সমান   (ধারাবাহিক উপন্যাস) সুদীপ ঘোষাল প্রথম পর্ব (পর্ব-১, পর্ব-২,) বাবুরাম সর্দার এর বিয়ের আসরে একটা ঝামেলা হয়েছিল।বামুনের কয়েকজন নিমন্ত্রিত ছিল বিয়েতে। তাদের মধ্যে দু একজন ছোটো জাতির সঙ্গে একসঙ্গে বসে খেতে চাইছিল না। বিপিনও নিমন্ত্রিত ছিল। বিপিন রেগে গিয়ে বলে উঠল, ছোটো জাত বলছো শালা, রাতে তো ছোটো জাতির মেয়ের পা ধোয়া জল খাও, তখন মনে থাকে না।একজন বলল, মুখ সামলে কথা বল বিপিন। তোর মত নয় সবাই। – আরে আমি তো বলে কয়ে প্রেম করি, লুকিয়ে…

Read More

বুদবুদ – গুলশন ঘোষ
বুদবুদ – গুলশন ঘোষ

বুদবুদ      (অনুগল্প) গুলশন ঘোষ টোটো থেকে নামতেই দশ টাকা দিলেন দীপেশ। – আরো দশ দিন-। – কেন, ভাড়া তো ১০টাকা! – বুঝতেই পারছেন সব জিনিসের দাম রোজ রোজ কত বাড়ছে। আর আপনাদের পুরানো কী সব বকেয়া মিটিয়ে দিচ্ছে সরকার। খবরে দেখলাম তাই….. – হ্যাঁ, ঠিকই দেখেছেন, এই নিন। অতিরিক্ত দশটাকা ধরিয়ে নামার পর আবার সে বাসে উঠল। চরণবিলা থেকে বাসে করে দীপেশ স্কুলে যায়। কোথায় কোন দেশে যেন দুটো মিসাইল ছুঁড়েছে। জ্বালানির দাম বেড়েছে লিটারে ১টাকা। আজ…

Read More