প্রিয় পাঠক

# এটা JULY-AUG 2026 সংখ্যা # পরবর্তী SEPT-OCT 2026 সংখ্যা প্রকাশিত হবে SEPT মাসের ২০ তারিখ # আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ # ঈশানকোণ নিয়মিত পড়ার জন্য আপনার প্রতি রইল আমাদের একান্ত অনুরোধ # ফেসবুকে আমাদের পেজ লাইক করুন, আমাদের ফলো করুন # আপনার লেখা আমাদের কাছে অমূল্য, লেখা পাঠান এই ঠিকানায়ঃ singhasada4@gmail.com # ঈশানকোণ-এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন # পরবর্তী SEPT-OCT 2026 সংখ্যা প্রকাশিত হবে JULY মাসের ২০ তারিখ।

চোর – সদানন্দ সিংহ
চোর – সদানন্দ সিংহ

চোর      (অনুগল্প) সদানন্দ সিংহ মহানন্দ বিপত্নীক মানুষ। বয়স চল্লিশ বছর পেরিয়ে গেছে, কিন্তু পত্নী বিয়োগের পর আর বিয়ে করেননি। নিঃসন্তানও। আগে কাপড়ের ব্যবসা ছিল, সেই ব্যবসা এখন তিনি বন্ধ করে দিয়েছেন। শহরতলিতে নিজের এক তেতলা বাড়িতে থাকেন। বাড়িটা অবশ্য পিতৃদত্ত সূত্রে প্রাপ্ত সম্পত্তি। একতলা এবং দোতলার সব ঘর ভাড়া দেওয়া। এই ভাড়ার টাকায় তাঁর বেশ চলে যায়। তিনতলা কাউকে ভাড়া দেননি, একাই থাকেন। দুটো ঘর নিজে ব্যবহার করেন। বাকি তিনটে ঘর তালা দেওয়া থাকে। দু বোনের বহু…

Read More

কিশলয় গুপ্তের কবিতা
কিশলয় গুপ্তের কবিতা

খাবেন নাকি নিয়ে যাবেন কিশলয় গুপ্ত ধুলো পায়ে আসুন অথবা দামি জুতোর শব্দেপাজামা পাঞ্জাবি অথবা ফর্মাল রঙিনে শাদা কালো পেরিয়ে অথবা রামধনু হোক আসুন তো আগে, অপেক্ষায় ফ্যান্টাসি। এই রুপকথা রুপবানের শহরে বা গ্রামে গালিচার ভিতরে পার্সি জ্যাকশন লুকিয়ে রাখে তার অনাচার দৈবিক পিতৃপরিচয় এই রুপকথা নাগরিক খণ্ডিত ইতিহাস। ইদানীং কবিতার নামে ছাইপাঁশ লিখি আর নাগপাশ ছাড়াতে ছাড়াতে চিৎকার করে বলি – কবিতা লিখছি শালা, কবিতা লিখছি সম্মান বানানে কে কে বাঁধা বলে যাও। অনন্ত ঘুঙুর রহিবে বুকের গহীনে…

Read More

সংসার – স্বাতী ধর
সংসার – স্বাতী ধর

সংসার      (অনুগল্প) স্বাতী ধর দুদিন ধরে দেখা নেই, মুক্তামাসির। আজ তৃতীয় দিন, আজও আসবে কিনা বোঝা যাচ্ছে না। গত দুদিন মুক্তামাসি না আসার ফলে, ঘর ঝাড় দেওয়া থেকে বাসন মাজা — সব কাজ নিজের হাতে ইলাকে করতে হচ্ছে। এখন সকাল সাড়ে আটটা বেজে গেছে। আজও মুক্তামাসির আসার সময়টা গড়িয়ে যাচ্ছে আর ইলার মেজাজটাও তরতর করে ওপরের দিকে উঠে চলেছে। এইসময়েই কিনা সুধন্য বলে ওঠে, এক কাপ ব্ল্যাক কফি খেলে কিন্তু মন্দ হয় না। কথাটা শুনে এবার সত্যিই…

Read More

মরুদ্যান – ডঃ নিতাই ভট্টাচার্য্য
মরুদ্যান – ডঃ নিতাই ভট্টাচার্য্য

মরুদ্যান     (ছোটোগল্প) ডঃ নিতাই ভট্টাচার্য্য ডোরবেলের শব্দ শুনে দরজা খোলে দীপা। প্রফুল্লর দমকা কাশির শব্দ তখনই কানে আসে অলোকের। মনের মধ্যে চলতে থাকা সারাদিনের উদ্বিগ্নতা বাতাস পায় যেন। “বাবা কেমন রয়েছে?”, দীপাকে জিজ্ঞাসা করে অলোক। দরজার একপাশে দাঁড়িয়ে দীপা। স্বামীর প্রশ্নের উত্তরে বলে, “ভিতরে এসো, তারপরেই না হয় শুনবে। নাকি বাবার খবর নিয়েই আবার ফিরে যাবে অফিসে, সত্যি! আর সব বিষয়ে যদি তোমার এমন চিন্তা থাকতো তাহলে…।” দীপার বলা অসম্পূর্ণ বাক্য সম্পূর্ণ অর্থ নিয়েই সূচের মত বেঁধে অলোকের…

Read More

সাইকেল – বিল্লাল হোসেন
সাইকেল – বিল্লাল হোসেন

সাইকেল       (ছোটোগল্প) বিল্লাল হোসেন ঘুম থেকে ওঠেই জব্বার সাইকেলটা নিয়ে বসে। সাফসুতরো করে। জয়েন্টে জয়েন্টে নারকেল তেল লাগিয়ে একটু রোদে রাখে। সাইকেলটা তখন চকচক করে। জব্বার দাঁড়িয়ে তার রূপ দেখে। একমনে কথা বলে — তুই না থাকলে কি যেখানে সেখানে কাজের জন্য ছুটে যেতে পারতাম ! সংসারটা কি চলত? চলত না। পথঘাটের অবস্থা তো ভাল নয়। খুব কষ্ট হয় তোর, নারে ! রাস্তায় দাঁড়িয়ে তখন রাসমনি হাঁকে, কৈরে জব্বার ! দেরি হয়ে যাচ্ছে তো ! — আসছি,…

Read More

রতিবাবুর কথা – অভিজিৎ চক্রবর্তী
রতিবাবুর কথা – অভিজিৎ চক্রবর্তী

রতিবাবুর কথা     (অনুগল্প) অভিজিৎ চক্রবর্তী আমার সহকর্মী রতিবাবুর সব ব্যাপারেই উৎসাহ। বিয়ে থা করেননি, আর করবে বলেও মনে হয় না। অফিসে কোথায় কে কী করছেন, কী লিখছেন, কোথায় যাচ্ছেন, সবদিকেই তার অসীম আগ্রহ। তিনি চলতে চলতে হঠাৎ থেমে উঁকি দিয়ে পেছনে দাঁড়িয়ে দেখবেন, বিষয়টা কী। আপনি হয়তো আনমনে মোবাইলে স্ক্রল করছেন, হঠাৎ পেছনে শ্বাসের শব্দ শুনে ঘুরে তাকিয়ে দেখবেন রতিবাবু, ‘এই জুতা দেইখা লাভ নাই। আমার ভাই গত মাস কিনছে, সপ্তাহ যাইতে না যাইতেই ফাইট্যা চৌচির।’  এছাড়া পৃথিবীর…

Read More

দলিল রহস্য – সুদীপ ঘোষাল
দলিল রহস্য – সুদীপ ঘোষাল

দলিল রহস্য       (অনুগল্প) সুদীপ ঘোষাল কান্দির পাশের গ্রামে এক পুরনো বাড়িতে রাত আটটা বাজার আগে ফোনটা বাজল। ফোন ধরেই সুমন শুনল, “তুমি এখন যেখানে আছ, সেখানে থেকে যাও… বাইরে এসো না।” কণ্ঠটা চেনা, কিন্তু নাম বলল না। সুমন ভাবল, হয়তো কেউ মজা করছে। সে তো এই পুরনো বাড়িতে বাবার জমিদার পৈতৃক দলিল খুঁজতে এসেছে, কেউ জানে না। তবু কথাটা শুনে গা ছমছম করে উঠল। সে দরজা বন্ধ করে আলমারির পেছনে একটা লুকোনো তাক খুলল, ভিতরে একটা পুরনো…

Read More

ছন্দপতন – অর্জুন শর্মা
ছন্দপতন – অর্জুন শর্মা

ছন্দপতন অর্জুন শর্মা যেখানে সেখানে যখন তখন যার তার সঙ্গে পেরপেরির স্বভাবটা গেল না মনোহরের। মহিমা বলে, “যার হয় নাই নয়-এ, তার হবে না নয় নং একাশিতে।” মনোহর টিপ্পনি কাটে, “একাশির বাকি এখনও নয় দু’গুণে আঠারো বছর। দেখো, একাশির পর ঠিক হবেই হবে।” স্ত্রীকে আগে অর্থাৎ মহিমের জন্মের পর ‘মহিমের মা’ বলে ডাকত। একদিন ‘মহিমের মা’কে সন্ধি করে ‘মহিমা’ করে দিল মনোহর। বলল, “তুমি তো আসলে মহিমাময়। তোমার মহিমায় আমি মুগ্ধ, ধন্য, আপ্লুত।” এতটুকু শুনে মহিমের মা না হেসে…

Read More

জয়িতা চট্টোপাধ্যায়ের কবিতা
জয়িতা চট্টোপাধ্যায়ের কবিতা

আমি ও সে জয়িতা চট্টোপাধ্যায় দুঃখের জলে পায়ের পাতা ডুবিয়ে বসে আছি, আলো অদৃশ্য হলেই জল থেকে উঠে আসবে সে তারপর পাশাপাশি বসে… কথা হবে, গান হবে, ভরা কোটালে স্নান হবে; দুঃখ কি আর তোমার মতো একবার চলে গেলে, আর ফিরবে না! বারবার ফিরে আসবে স্রোতের মতো…

Read More

গুলশন ঘোষের কবিতা
গুলশন ঘোষের কবিতা

স্বর্ণ ফসিল গুলশন ঘোষ কোটি কোটি যুগ জন্মের আগের জন্মেও ধ্বংসের ধরাবাসে কত জল-স্থলের রক্ত তরল দেহ, ছিল সেদিনও সালোকসংশ্লেষে অবিরত সবুজের সমারোহ— একদিন তাপে-চাপে পাওয়া অস্থি-দেহ দধীচি’র মতো আজও জ্বেলে চলে অগ্রগতির আলো। দেখি, দাঁড়িয়ে স্টেশনে দেহ নিয়ে বিস্ময়ে- চলেছে বোঝাই হয়ে কার্বোনিফেরাস যুগের দেহ সেই সভ্যতার ভিতেও নিহিত আত্মাহুতি অগণিত হয়তো এটাই আপ্ত-প্রকৃতি রসায়ন কোন এক সভ্যতার অগ্রগতির শক্তির তরে এক দেহের রাসায়নিক কণার সাথে বাঁধা আছে অন্য এক স্বর্ণ ফসিল দেহ।

Read More