মেছোপেত্নি ও দুটি তেচোখা মাছ – সুদীপ ঘোষাল
মেছোপেত্নি ও দুটি তেচোখা মাছ সুদীপ ঘোষাল সুনীল বড় হয়েছে বন জঙ্গলের আদর পেয়ে । সুনীল জানে, মা মাঠের বাড়ির ফাঁকা জায়গায় গাছ লাগাতেন অবসর সময়ে। মায়ের সারাদিন শুধু কাজ আর কাজ। মায়ের বাবার অফিসের মত ছুটি নেই। বিশ্রাম নেই। বৈকালিক ভ্রমণ নেই। বাবা অফিস থেকে এসেই জলখাবার খান। মা রান্নাঘরে। তারপর রাতের রান্নার ফাঁকে আমাকে পড়ানো। সুনীল দেখে আর ভাবে, মায়ের কেন ছুটি নেই। মুখে হাসি নেই। বাবা পান থেকে চূন খসলেই ধমকের সুরে মাকে বকেন। মাঝে মাঝে…









