প্রিয় পাঠক

# এটা JULY-AUG 2026 সংখ্যা # পরবর্তী SEPT-OCT 2026 সংখ্যা প্রকাশিত হবে SEPT মাসের ২০ তারিখ # আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ # ঈশানকোণ নিয়মিত পড়ার জন্য আপনার প্রতি রইল আমাদের একান্ত অনুরোধ # ফেসবুকে আমাদের পেজ লাইক করুন, আমাদের ফলো করুন # আপনার লেখা আমাদের কাছে অমূল্য, লেখা পাঠান এই ঠিকানায়ঃ singhasada4@gmail.com # ঈশানকোণ-এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন # পরবর্তী SEPT-OCT 2026 সংখ্যা প্রকাশিত হবে SEPT মাসের ২০ তারিখ।

আত্মহত্যারও সময় পায় নি অসীমা – বিজয়া দেব
আত্মহত্যারও সময় পায় নি অসীমা – বিজয়া দেব

আত্মহত্যারও সময় পায় নি অসীমা  (ছোটোগল্প) বিজয়া দেব ১ দিয়া অসীমাকে দেখছে। মুখ ঘেমে লাল। আর অসীমা দেখছে নিজেকে। ক’দিন থেকে মনে হচ্ছে সে আর সে নয়, যেন আলাদা একটা মানুষ। তার দেহ থেকে তার চেতনা ছিন্ন হয়ে গেছে। সে দূর থেকে নিজেকে দেখছে। এই যে সারাদিন কাজের পর কাজ, বসের চোখ রাঙানি, কাজ থেকে তাড়িয়ে দেওয়ার জন্যে থেকে থেকে হুমকি, তা সে দেখে দূর থেকে। এই আজই বস ডেকে নিল তার চেম্বারে, বেশ কিছু ধমকচমক চলল। কারণ তিনটে…

Read More

ব্রতীন বসুর কবিতা
ব্রতীন বসুর কবিতা

এইটুকুই বেঁচে থাকা ব্রতীন বসু সুযোগ দেখলে আমি সন্ধানী হয়ে যাই বিপদ দেখলে ঢুকে পরি গর্তে, মন্দির দেখলে আমি স্বর্গে চলে যাই হুইস্কি পেলে ফিরে আসি মর্ত্যে। সবজির আগুন দাম তাই সবুজে অরুচি হয়েছে ভাতের বদলে মিলেট সেদ্ধ খাব ভাবি আনন্দ করি ভারত জিতেছে বলে অথবা লোন শোধ হলে আজ এইটুকুই বেঁচে থাকা থাক কাল হয়ত অন্য কোন দাবি। জমা আছে ব্রতীন বসু জমা জলাশয় মশা জন্মায় জমা কথা জন্ম দেয় কবিতা কেউ ভাল থাকে, কেউ প্রতীক্ষায়।

Read More

বহুরূপী – সদানন্দ সিংহ
বহুরূপী – সদানন্দ সিংহ

বহুরূপী       (ছোটোগল্প) সদানন্দ সিংহ সামনে একটা লোক এক কুকুরকে গলায় চেইন বেঁধে দৌড়ে চলে যাচ্ছে। কুকুরটা লোকটার আগে আগে দৌড়োচ্ছে। কুকুরটা কি ব্লাড হাউন্ড ? হতে পারে। বিলেতি কুকুরের জাত চিনে না কানাই। মানে কানাইলাল। দেশী কুকুর নিয়ে সে ঝামেলা নেই। সবগুলোই এক রকমের। মালিকদের পা চেটে যায়। যা পায় তাই খায়। কী রকম কুঁকড়ে থাকে সারা জীবন। পড়ে পড়ে ঘুমোয়। মাঝে মাঝে হাই দেয়। ব্যর্থতায় ভরা জীবন যেন। আর বিলেতি কুকুরেরা ? সুখ-স্বাচ্ছন্দ্যে ভরা জীবন এদের।…

Read More

স্বপ্ন সহচর – শুভেশ চৌধুরী
স্বপ্ন সহচর – শুভেশ চৌধুরী

স্বপ্ন সহচর          (মুক্ত গদ্য) শুভেশ চৌধুরী স্বপ্ন ও বাস্তব একটি রেখায় চলে এসেছে। যাহা স্বপ্ন তাহাই বাস্তব আজকাল। আজকাল কিছু বিশৃঙ্খলা আছে। সুশৃঙ্খল অনেক কিছুই নেই। তবুও এর মধ্যে ভাত খাওয়া আছে। ভাত খাওয়ার মধ্যে স্বর্গীয় আনন্দ অনুভব করা যায়। সমীকরণ গুলো আজও অঙ্ক করেই প্রকাশ করতে হয়, সেই পুরনো নিয়ম একটুকুও পালটায়নি। যে-কোন বোতলেই একই রকম মদ। কিছু লোক আছেন সন্ন্যাসী। কাউকে মন্ত্র দেন না। মন্ত্রগুপ্তিরও ধার ধারেন না এমনকি কাউকে দীক্ষাও দেন না…

Read More

শুভেশ চৌধুরীর কবিতা
শুভেশ চৌধুরীর কবিতা

ভার্জিন শুভেশ চৌধুরী ফলটি ভার্জিন। ফল-এ একটি কামড় দিয়ে দিলেই ফলের ভার্জিনটি চলিয়া যাইবে। মানুষ খাবার খায়। কত ফল-ফসারীর ভার্জিনটি লোপ করে তার পরিমাণ করা যাবে না । আমি কৌমার্য রাখি নাই। আমি বাবা। আমার বিশ্বাস আমি স্নেহশীল। কৌমার্য রক্ষা না করায় আমার কোন পাপ হইবে না, কারা জানি বলছে রাত জাগা পাখি শুভেশ চৌধুরী না। পাখি রাত জাগে না। ঘুমের মধ্যে শুধু আড়মোড়া ভাঙে আর আবার ঘুমিয়ে পড়ে যারা আজ না ঘুমালো তাদের জন্য কাল কোন বাজারহাট অফিস…

Read More

ব্যালান্স – ডঃ নিতাই ভট্টাচার্য্য
ব্যালান্স – ডঃ নিতাই ভট্টাচার্য্য

ব্যালান্স        (ছোটোগল্প) ডঃ নিতাই ভট্টাচার্য্য — কিছু দেবেন বাবু? প্ল্যাটফর্ম ফাঁকা। সিগন্যালিং এর কাজ হচ্ছে। গতকাল থেকে বন্ধ আছে ট্রেন চলাচল। শীতের রোদ পিঠে নিয়ে প্লাটফর্মে বসেছিল রথীন। কয়েক শ মাইল দূরে থাকা নিজের পরিবার পরিজনদের ঘোরাফেরা মনের আঙ্গিনায়। অলস দুপুর। তন্দ্রা ঘন হয়ে এসেছে নিঃশব্দে। হঠাৎ করেই শোনে, ” কিছু দেবেন বাবু?” তন্দ্রাচ্ছন্নতা কাটে। চোখ মেলে দেখে একটি ছেলে। কয়েক হাত দূরে দাঁড়িয়ে। বয়স আট কি দশ বছর হবে বলেই মনে হয়। রুক্ষ চেহারা। শতছিন্ন…

Read More

দেবাশিস মুখোপাধ্যায়ের কবিতা
দেবাশিস মুখোপাধ্যায়ের কবিতা

কাঠবিড়ালী দেবাশিস মুখোপাধ্যায় ভোরবেলা অমলতাসের সঙ্গে দেখা তার দেহ জুড়ে কাঠ বিড়ালীর প্রাণচাঞ্চল্য আমি যেন আমিতে নেই হাসপাতালের টেবিলে সুঁই ফোটানোর সময় এ দেহকে অমলতাস আর কাঠবিড়ালি ডেকে নিয়েছিল ডাক্তারের রেটিনায় কে তখন অবাক আঁকছিল মেঘ দেবাশিস মুখোপাধ্যায় ঘুমের ভিতর সিনেমা দেখছি । নায়কের মুখ খুব চেনা সে আয়নার সামনে দাঁড়িয়ে। নিজেকে দেখেই যাচ্ছে একদল মেঘ এসে ঢেকে দিল সবকিছু । শো ভেঙে গেলে চোখ মেলে দেখলাম বউয়ের চুলে হারিয়ে গেছে আমার মুখ একটা জাল থেকে আরেকটা জালে আটকে…

Read More

শিশিরবিন্দু – সুদীপ ঘোষাল
শিশিরবিন্দু – সুদীপ ঘোষাল

শিশিরবিন্দু -১   (অনুগল্প) সুদীপ ঘোষাল আমাদের বিয়ের পরে তারাপীঠে প্রণাম করে এলাম দুজনে। আমার স্ত্রী আমাকে বললেন, মায়ের কাছে ঘোরা তো বারোমাসের ব্যাপার। চল, এবার দূরে কোথাও হানিমুনে যাই। আমি বললাম, ঠিক আছে সামনের মাসে পূর্ণিমাতে হানিমুন হবে আমাদের। স্ত্রী খুব খুশি। নতুন বৌয়ের আদর সেই সুবাদে পেলাম খুব। আমি খুঁজে খুঁজে সবকিছু ঠিক করে রেখেছি। প্রেজেন্টেশন কি ভাবে করব তার প্রস্তুতিও নিয়ে রেখেছি। আদরে সমাদরে চলে এল বহু প্রতিক্ষিত পূর্ণিমারাত। রাতে বৌ বলল, তুমি যে বললে পূর্ণিমাতে আমাকে…

Read More

পালাবার পথ নাই – সুদীপ ঘোষাল
পালাবার পথ নাই – সুদীপ ঘোষাল

পালাবার পথ নাই   (ছোটোগল্প) সুদীপ ঘোষাল গাঁয়ের পাগলাদা। মাঝে মাঝেই চিৎকার করে বলে, পালাবার পথ নাই যম আছে পিছে। কুঁড়েঘর একদিক কাত হয়ে আছে। ভোটার লিষ্টে নাম আছে পাগলা হাজরা। লেখাপড়া অল্পবিস্তর জানা আছে। জীবনের পাঠশালায় এখনও পড়ে। রান্না করে না। বাড়ি বাড়ি যায়, কেউ না কেউ খেতে দেয় ঠিক। মানুষের সঙ্গে মেশে। চালাঘরে তার সঙ্গী একটা বাঁকা লাঠি, ঠিক ফালি কুমড়োর মত। চাঁদ উঠলে চাঁদের আলো ভাঙা দেওয়ালের ফোকল গলে টুকি দেয়। হ্যারিকেন বা লন্ঠন কিছু নেই। রাতে…

Read More

আজও রবীন্দ্রনাথ কতটা প্রাসঙ্গিক – সুদীপ ঘোষাল
আজও রবীন্দ্রনাথ কতটা প্রাসঙ্গিক – সুদীপ ঘোষাল

আজও রবীন্দ্রনাথ কতটা প্রাসঙ্গিক (প্রবন্ধ) সুদীপ ঘোষাল জনৈক যুবক, তাঁকে অশ্লীলভাবে আক্রমণ করে জনপ্রিয় হতে চান, এটা বড় বিস্ময়কর ঘটনা। আজও রবীন্দ্রনাথের দেশজ প্রয়োজন, রাজনৈতিক প্রয়োজন, সমসাময়িক প্রয়োজন আছে। তবে তারও উপরে যেটা প্রয়োজন, সেটা হলো রবীন্দ্রনাথকে আরও ভালো করে জানা, তাঁকে অন্তরে ঠাঁই দেওয়া, রবীন্দ্র দর্শনে নিজেদের উজ্জীবিত করা৷ আজো রবীন্দ্রনাথ আমাদের জীবনে সমানভাবে প্রাসঙ্গিক। বর্তমান সময়ে ভারতে যখন অতি-জাতীয়তাবাদের জিগির ক্রমাগত বেড়েই চলেছে, তথাকথিত উদারপন্থীদের প্রায় আস্তাকুঁড়ে ছুঁড়ে ফেলা হয়েছে, সেখানে রবীন্রনাথের জীবনদর্শনের কথা আরও একবার মনে…

Read More