প্রিয় পাঠক

# এটা JULY-AUG 2026 সংখ্যা # পরবর্তী SEPT-OCT 2026 সংখ্যা প্রকাশিত হবে SEPT মাসের ২০ তারিখ # আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ # ঈশানকোণ নিয়মিত পড়ার জন্য আপনার প্রতি রইল আমাদের একান্ত অনুরোধ # ফেসবুকে আমাদের পেজ লাইক করুন, আমাদের ফলো করুন # আপনার লেখা আমাদের কাছে অমূল্য, লেখা পাঠান এই ঠিকানায়ঃ singhasada4@gmail.com # ঈশানকোণ-এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন # পরবর্তী SEPT-OCT 2026 সংখ্যা প্রকাশিত হবে SEPT মাসের ২০ তারিখ।

জিতে যাওয়া – ব্রতীন বসু
জিতে যাওয়া – ব্রতীন বসু

জিতে যাওয়া    (অনুগল্প) ব্রতীন বসু দীপক রোজ ঘুম থেকে ওঠার আগে একটাই স্বপ্ন দেখে। এক মিহি গলায় কে যেন ওর কানের কাছে বলছে, তুমি আজ জিতবে, সব কিছুতে জিতবে। অদ্ভুত এক আত্মবিশ্বাসে ভরে যায় মনটা। দীপক এক আই টি কোম্পানির জুনিয়র প্রোগ্রামার, সারাদিন ল্যাপটপে কাজ, কঠিন টাইমলাইন, লিডের চোখ রাঙানি, লাঞ্চে স্যান্ডউইচ অথবা ক্যান্টিনের এক ঘেয়ে খাবার, রাতে মায়ের হাতের রুটি তরকারি, অল্প ওটিটি দেখা দিয়ে ঘুম। আবার এক স্বপ্ন ভোর রাতে। জীবন এক ধাতুতে গড়া, জেতা হারার…

Read More

সদানন্দ সিংহের কবিতা
সদানন্দ সিংহের কবিতা

মন সদানন্দ সিংহ রুবি রায় বলে আমার কেউ ছিল না তবু মনে পড়ে রুবি রায়কে বারবার আমার হিমালয় বলে কিছু ছিল না তবু মনে হয় গোটা হিমালয়টাই আমার আমার কোনো গঙ্গাও ছিল না তবু গঙ্গাতেই হয় আমার অতিবাহিত জীবন এইভাবেই গোটা ভারতবর্ষ আমার স্বপ্ন হয়ে যায় রহস্য সদানন্দ সিংহ ক্রমাগত দূরে সরে যাচ্ছে এখন এক স্পন্দন চিত্রপটে আঁকা ছবি ধীরে ধীরে ফুটে ওঠে। সুপার্ব প্রোজেক্ট, তাই স্বপ্নও একসময় বিকিয়ে যায় দীনদয়ালের ঘরে ঢোকে আজব আতরদান রাজ-রাজড়ার গল্প শানায় তামাশায়…

Read More

অভিজিৎ চক্রবর্তীর কবিতা
অভিজিৎ চক্রবর্তীর কবিতা

স্কুল ও কয়েকটি এলোমেলো ছবি অভিজিৎ চক্রবর্তী ১ রৌদ্রভরা স্কুল, ধানখেতের মাঝখানে, দূরে বট, একচিলতে মাঠ, আর একটি টিপ কল– সাদা ফিতেবাঁধা যে মেয়েটি এলোমেলো দৌড়ে আসছে তার সঙ্গে প্রজাপতিও পারছে না সে আমার মা তখনও জন্ম হয়নি আমার ২ টিলা থেকে নেমে খাল খালের পাশে মরা গরু জলহীন শূন্য ধু ধু শকুন বসে আছে– পাশ দিয়ে ছেলেরা যায়, বগলে বই মেয়েরা  কাচা আমড়া আর নুন মাখানো দুপুর–  দূরে শ্লেট-কালো আকাশ শকুনের গলার মত লোমহীন পথ  বিদ্যালয় বহুদূর ৩…

Read More

সদানন্দ সিংহের ছড়া
সদানন্দ সিংহের ছড়া

মিছামিছি সদানন্দ সিংহ  আছাড় খেয়ে, পড়ে গিয়ে লোকটা বলে, বাবা রে।। পরের জান, পরের প্রাণ থুক্কু বলে, পালা রে।। আপনি বাঁচলেই, বাপের নাম আর যে সব, মিছে রে।। নজরদারি ব্যবসাদারি সব যে খতম হলো রে।। কানা মাছি ভোঁ ভোঁ তোমার দেখা আর নাই রে।।

Read More

বলাই দে’র ছড়া
বলাই দে’র ছড়া

বিকল হলে বলাই দে চাকা যদি হয়রে বিকল হুংকারে কী চলে গাড়ি, অর্থশাস্ত্র রাজনীতি নয় এইটুকু তো বুঝতে পারি। দেশাত্মবোধ ভিন্ন ব্যাপার হয়তো একটু আবেগ তাড়া, নুন আনতে পান্তা ফুরায় কীইবা করে হতচ্ছাড়া! রোজগার কই, কেইবা দেবে গা খাটিয়ে উদর পূর্তি, আকাশ তলে গাছের নীচে তাদের আবার কিসের ফুর্তি। বেঁচে থাকার হাজার হ্যাপা কথাটুকু কে না জানে, পকেটে নাই কানাকড়ি যাবে সে কোন্ দোকানে? দেশেই থাকো দেশেই বাঁচো ছুঁড়ে ফেলো পুড়ে ফেলো, নদীর জলে উদর পুরে কর্তাবাবুর পাঁপড় বেলো।…

Read More

ঊনকোটি নিয়ে কিছু কথা – অভিজিৎ চক্রবর্তী
ঊনকোটি নিয়ে কিছু কথা – অভিজিৎ চক্রবর্তী

ঊনকোটি নিয়ে কিছু কথা অভিজিৎ চক্রবর্তী ঊনকোটি প্রাচীন। ঊনকোটি রহস্যময়। জলজঙ্গলের মাঝে, ঝরনার কুলকুল ধ্বনি আর পাখির নির্জন উড়ে যাওয়ার ভেতর শান্ত মৌন পাথরের দেবতা। কেউ কিছু বলছে না। সে এক অপ্রাকৃত দৃশ্য। ত্রিপুরা রাজ্যের উত্তরে অবস্থিত ঊনকোটি প্রত্নতাত্ত্বিক অঞ্চলটি প্রাচীনকাল থেকেই এমন প্রতিবেশ নিয়ে উপস্থিত। ঠিক কবে কীভাবে এই ক্ষেত্রটি বিকশিত হয়েছে, তা নিয়ে নানা মুনির নানা মত। সেসব মতামত এবং ব্যাখ্যা, সব মিলে এখন এটি একটি কিংবদন্তির চেহারা নিয়েছে। কিংবদন্তি হল তা, যাতে মিশে থাকে ইতিহাস ও…

Read More

সনজিৎ বণিকের কবিতা
সনজিৎ বণিকের কবিতা

আহাম্মক মানুষের গল্প সনজিৎ বণিক গতকাল বিকেলে এই আগরতলা বইমেলায় যে দুটি শিশু গলাগলি করে শীতবস্ত্রহীন ছেঁড়া জামা গায়ে বইয়ের স্টল-এ ঢুকতে যাচ্ছিল সেখানে দোকানের ম্যানেজার ওদের দিল না ঢুকতে স্টল-এ, ওদের স্পর্শ করতেও দিল না বই, ওরা বারবারই বলছে, আমরা পড়তে পারি তো, সত্যি সত্যি পড়তে পারি বই। আমরা সাঁতারও কাটতে পারি। আমরা গাছেও উঠতে পারি। আমরা দৌড়তেও পারি পি টি ঊষার মত। একবার অন্তত একবার বইটা ছুঁতে দিন, পাতা উল্টানো শেষ হইলেই দিয়া দিমু আর এখান থাইকা…

Read More

কংস দেববর্মার বাপ – সদানন্দ সিংহ
কংস দেববর্মার বাপ – সদানন্দ সিংহ

কংস দেববর্মার বাপ   (অনুগল্প) সদানন্দ সিংহ লোকটার নাম জাপান দেববর্মা। সবাই তাকে জাপান বলেই ডাকে। গাঁও পঞ্চায়েতের একজন মেম্বারও বটে। আজাদ হিন্দ ফৌজ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জাপান নামের এক খ্যাতি তৈরি হয়েছিল ভারতের উত্তর-পূর্বাঞ্চলে। বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাবার পরও জাপান নামের প্রতি একটা ভালো লাগা থেকে গিয়েছিল বলে জাপানের বাবা ছেলের নাম রেখেছিল জাপান দেববর্মা। নিজের নাম নিয়ে কোনোদিনই ভাবেনি জাপান। তার ছিল যাত্রাপালার প্রতি টান। শীতের সময় ফসল কাটা হয়ে গেলে প্রতি বছর তাদের গ্রাম থেকে দু…

Read More

পাহাড়ের রানি রানিক্ষেত – স্বাতী ধর
পাহাড়ের রানি রানিক্ষেত – স্বাতী ধর

পাহাড়ের রানি রানিক্ষেত স্বাতী ধর উত্তরাখণ্ডের আলমোড়া জেলার কুমায়ুন পাহাড়ের কোলে অবস্থিত, রানিক্ষেত একটি চিরসবুজ পাহাড়ি স্থান। ব্রিটিশ শাসনামলে, সিমলার আগে এটি ব্রিটিশদের গ্রীষ্মকালীন রাজধানী ছিল। রানিক্ষেতকে পাহাড়ের রানি বলা হয় এবং এর কারণ হল এর সুন্দর পাহাড়ি দৃশ্য। রানিক্ষেতের অনেক বিখ্যাত পর্যটন স্থান রয়েছে যার মধ্যে রয়েছে হিমালয়ের পাহাড়, অরণ্য, ট্রেকিং রেঞ্জ, পর্বত আরোহণ, গল্ফ কোর্স, বাগান এবং মন্দির। শহুরে জীবনের কোলাহল থেকে দূরে প্রকৃতির কাছাকাছি কিছু সময় কাটাতে চাইলে একবার ঘুরে আসুন রানিক্ষেতে। রানিক্ষেতের প্রধান পর্যটন স্থান…

Read More

সমর চক্রবর্তীর কবিতা
সমর চক্রবর্তীর কবিতা

এক বগ্‌গা সমর চক্রবর্তী যে কোন কবিতার আসরেই হাতে মাইক নিয়ে সে ঘোষণা দেয় আমার মতো প্রিয় অন্য কোন কবি-বন্ধু নাকি নাই তার। হলভরা কবিতার আসরে উপস্থিত সমস্ত কবিরা অথবা সে নিজে কিন্তু আমারো যে কিছু বলার আছে তা নিয়ে কোন প্রশ্নই করে না। হাততালির শব্দে ফেটে পড়ে ঘর। রাজ্যের সমস্ত মিডিয়ায় প্রকাশিত হয় — সর্বকালের শ্রেষ্ঠ এই কবিতার আসর। সমস্তই আমি শুনি। শুধু আসরে আমারো ডাক পড়ে না পবিত্র থাপ্পড় সমর চক্রবর্তী আষাঢ়স্য প্রথম দিবসে মানতের বিষ্ণুপূজা করে…

Read More