প্রিয় পাঠক

# এটা JULY-AUG 2026 সংখ্যা # পরবর্তী SEPT-OCT 2026 সংখ্যা প্রকাশিত হবে SEPT মাসের ২০ তারিখ # আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ # ঈশানকোণ নিয়মিত পড়ার জন্য আপনার প্রতি রইল আমাদের একান্ত অনুরোধ # ফেসবুকে আমাদের পেজ লাইক করুন, আমাদের ফলো করুন # আপনার লেখা আমাদের কাছে অমূল্য, লেখা পাঠান এই ঠিকানায়ঃ singhasada4@gmail.com # ঈশানকোণ-এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন # পরবর্তী SEPT-OCT 2026 সংখ্যা প্রকাশিত হবে SEPT মাসের ২০ তারিখ।

আমি বলি ভাল – ব্রতীন বসু
আমি বলি ভাল – ব্রতীন বসু

আমি বলি ভাল        (অনুগল্প) ব্রতীন বসু এক বন্ধু গান লেখে, গান গায়। আমায় পাঠায়, বুঝি না বিশেষ, বলে দিই — ভাল। কেউ কিছু উপহার দিলে, বলে দিই — ভাল। কেউ ঘর সাজিয়ে ডাকলে, বলি — কি সুন্দর, খুব ভাল। কারুর রান্না খারাপ বলি না, ভাল শুনতে সবার ভাল লাগে। হপ্তাখানেক আগে আমার এক প্রিয় বান্ধবী কবিতা লিখে পাঠাল আমাকে। মজার কথা, জানতে চাইল না কেমন হয়েছে। তার ছেলে প্রীতমকে নিয়ে লেখা, দু বছর আগে ছেলেটা আর…

Read More

ব্রতীন বসুর কবিতা
ব্রতীন বসুর কবিতা

যেদিন সময়ের সময় হবে না আসার ব্রতীন বসু অনেকদিন কথা হয় না সময়ের সাথে। সময় ভোরবেলার সবুজ চায়ের কাপটার পাশে এসে চুপ করে বসে থাকে কিছুটা, আমি ঘড়িতে ব্যস্ততা দেখি, যাবার সময় বলে যায় কাল হয়ত আসব আবার। রাতে ঘুমতে যাবার আগে ভাবি কিছুই তো দেওয়া হল না বলা হল না কোন কথা তাকে। কাল আসবে তো অপেক্ষায় চোখ বুঝি। এইভাবে একদিন সময়ের খুব অভিমান হবে, আর আসবে না, ভোরে রাতে কখনো। সেদিন আমার অনেক কিছু বলার থাকবে জানি…

Read More

শ্যামাপোকার সন্ধানে – বিজয়া দেব
শ্যামাপোকার সন্ধানে – বিজয়া দেব

শ্যামাপোকার সন্ধানে    (ছোটোগল্প) বিজয়া দেব লোকটা এদিক ওদিক তাকিয়ে চলেছে। যেন কিছু একটা খুঁজছে। কালীপুজোর পরের দিনের ভিড়, একটা পুজো প্যান্ডেলের সামনে লোকটা দাঁড়িয়ে রইল। প্যান্ডেলের চারপাশ দেখছে। ফাস্ট ফুডের দোকান দিয়েছে কালু। তার মহা ব্যস্ততার মধ্যে লোকটার দিকে নজর পড়ল। কি খুঁজছে তখন থেকে? কিছু কি হারিয়েছে? বিক্রিবাটায় ব্যস্ত কালু থেকে থেকে লোকটার দিকে তাকায়। কাজ করতে করতে ভাবে — লোকটা কে হতে পারে? বেশ ভদ্র গোছের চেহারা, মোটেই পাগল বলে মনে হচ্ছে না। কিন্তু সেই থেকে…

Read More

গোবর্ধনের দাওয়াই – সদানন্দ সিংহ
গোবর্ধনের দাওয়াই – সদানন্দ সিংহ

গোবর্ধনের দাওয়াই      (ছোটোদের গল্প) সদানন্দ সিংহ সাতসকালে গোবর্ধনদা আমার বাড়িতে এসে উপস্থিত। না, বাড়ির ভেতরে প্রবেশ করেননি, রাস্তা থেকেই আমার নাম ধরে ডাকাডাকি করছেন। জানলা দিয়ে উঁকি মেরে দেখলাম গোবর্ধনদা দাঁড়িয়ে রয়েছেন। আমি তখন স্কুলের পড়া তৈরি করছি। বুঝলাম আমাকে খুব দরকার, নইলে কে আবার সাতসকালে ডাকাডাকি করে ? আমাকে জানালায় দেখে গোবর্ধনদা আমাকে নিচে রাস্তায় নেমে আসতে বললেন। রাস্তায় নেমে আসার পর গোবর্ধনদা আমাকে বললেন, বড্ড মুশকিলে পড়েছি। তোমার মতামত জানতে চাই। শুনে আমি খুশি হলাম,…

Read More

সদানন্দ সিংহের ছড়া
সদানন্দ সিংহের ছড়া

কত্তা সদানন্দ সিংহ রাশভারী কত্তা আপিসের বস, সর্বদা মনটা ছন্দহীন ধস। রাশভারী কত্তা আপিসের বস, নায়কী জুন্টা সুনামের যশ। রাশভারী কত্তা আপিসের বস, ভালোবাসে ভর্তা আলুর রস। রাশভারী কত্তা আপিসের বস, বৌয়ের গোট্টায় ইজ্জত লস।

Read More

পরিতৃপ্তি – সদানন্দ সিংহ
পরিতৃপ্তি – সদানন্দ সিংহ

পরিতৃপ্তি        (ছোটোগল্প) সদানন্দ সিংহ ঠিকে ঝি’র কাজে কমলা বেরিয়ে গেছে সাতসকালে। বিমলা আজকাল অত সকালে উঠতে পারে না। ছোটোখাটো একটা স্ট্রোক হবার তার শরীরটা বেশ দুর্বল লাগে। দিন বিশেক আগে হঠাৎ সে জ্ঞান হারিয়ে ফেলেছিল। ভাগ্যিস ঘরের বাইরে সে পড়ে গেছিল। বস্তির ছেলে মাছ বিক্রেতা মতি তখন বাজারে যাচ্ছিল। বিমলাকে তাদের একচালা ঘরের সামনে মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখে বস্তির কয়েকজনকে ডেকে সরকারি হাসপাতালে নিয়ে গেছিল। কমলা তখন ওখানে ছিল না, যথারীতি সেদিনও সে সাতসকালে বেরিয়ে…

Read More

কচ্ছ রণ উৎসব – সদানন্দ সিংহ
কচ্ছ রণ উৎসব – সদানন্দ সিংহ

কচ্ছ রণ উৎসব সদানন্দ সিংহ রণ শব্দের অর্থ হল ‘মরুভূমি’। কচ্ছের রণ-এর মানে দাঁড়ায় কচ্ছ অঞ্চলের মরুভূমি। এটি দুটি প্রধান অংশে বিভক্ত; কচ্ছের বড় রণ এবং কচ্ছের ছোট রণ।  কচ্ছের রণ হল একটি লবণাক্ত জলাভূমি যার বেশিরভাগই অংশ ভারতের গুজরাত রাজ্যের কচ্ছ জেলায় অবস্থিত এবং কিছু অংশ পাক অধিকৃত সিন্ধু প্রদেশে অবস্থিত। এটি একটি ঋতুভিত্তিক সমুদ্রপৃষ্ঠ অঞ্চল এবং মরুভূমি যা প্রায় ১০,০০০ বর্গমিটারের বিশাল এলাকা জুড়ে অবস্থান করছে এবং এটির দক্ষিণে কচ্ছ উপসাগর থেকে থর মরুভূমি পর্যন্ত বিস্তৃত। রাজস্থান…

Read More

আবাল – সদানন্দ সিংহ
আবাল – সদানন্দ সিংহ

আবাল     (অনুগল্প) সদানন্দ সিংহ গ্রাম পঞ্চায়েতের মিটিং বসেছে। রামকুমারের বিরুদ্ধে অভিযোগ গুরুতর। রামকুমার নাকি কথায় কথায় প্রায়সময়েই আবাল বলে গালিগালাজ করে থাকে গ্রামের পঞ্চায়েত মেম্বারদের। এই গতকালও সে পঞ্চায়েত মেম্বার অশ্বিনীকে আবাল বলে গালিগালাজ করেছে। তাই অশ্বিনী গ্রাম পঞ্চায়েতের কাছে বিচার চেয়েছে। যার ফলেই আজকের এই পঞ্চায়েতের মিটিং। রামকুমারকেও আজকের এই মিটিং-এ উপস্থিত থাকার জন্য নোটিস ধরানো হয়েছে। গ্রাম পঞ্চায়েতের সব মেম্বারগণও এসে গেছে। কিন্তু রামকুমারের পাত্তা নেই এখনো। অশ্বিনী গাঁওপ্রধানকে বলে, দেখছেন তো, ও কেমন বেয়াদপ; আমরা…

Read More

আধুনিক গাধার গল্প – ডঃ সুরেশ কুমার মিশ্র
আধুনিক গাধার গল্প – ডঃ সুরেশ কুমার মিশ্র

আধুনিক গাধার গল্প ডঃ সুরেশ কুমার মিশ্র একটি গ্রামে একটি সাধারণ গাধা থাকত, যার নাম ছিল গধেরাম। গধেরাম ছিলেন অত্যন্ত পরিশ্রমী, দিনরাত কাজ করতেন তার প্রভুর ক্ষেতে। গ্রামের লোকেরা তাকে সম্মানের চোখে দেখত, কারণ তিনি কখনো কারো কাছে অভিযোগ করেননি এবং সর্বদা তার কাজে ব্যস্ত থাকতেন। কিন্তু পরিশ্রম ও সততার সময় কি সত্যিই কেটে গেছে? একদিন, গধেরামের মালিক ভাবলেন, “কেন গধেরামকে শহরে নিয়ে গিয়ে সেখানে ব্যবহার করা যাবে না?” মনিবের এই কথা শুনে গধেরাম খুব উত্তেজিত হয়ে উঠল। তিনি…

Read More

Posted in অনুগল্প Comments Off on আধুনিক গাধার গল্প – ডঃ সুরেশ কুমার মিশ্র
চাকরি হারানোর পর – ডঃ সুরেশ কুমার মিশ্র
চাকরি হারানোর পর – ডঃ সুরেশ কুমার মিশ্র

চাকরি হারানোর পর ডঃ সুরেশ কুমার মিশ্র দুই গজের দূরত্ব বজায় রাখতে প্রাইভেট কোম্পানিগুলো তাদের কর্মচারীদের থেকে এমন দূরত্ব তৈরি করেছে যে আর কখনো কাছে আসার প্রয়োজন হয়নি। কর্মের নীতি থেকে মুক্ত দরিদ্র কর্মচারীরা বেকারত্বের খুঁটি বেঁধে তাদের জীবনের বোঝা হয়ে উঠতে বাধ্য হয়। একইভাবে আমাদের এক বন্ধু চাকরি হারিয়ে শান্তিতে ঘুরে বেড়াচ্ছে। চাকরি হারানোর পর শান্তিতে ঘুরে বেড়ায় এমন দুই ধরনের লোকই হতে পারে, একজন যারা চাকরি নিয়ে অস্থির এবং অন্যটি নতুন চাকরি পেয়েছে। আমাদের বন্ধুরা দ্বিতীয় শ্রেণীর…

Read More

Posted in অন্যান্য Comments Off on চাকরি হারানোর পর – ডঃ সুরেশ কুমার মিশ্র