প্রিয় পাঠক

# এটা MAY-JUNE 2026 সংখ্যা # পরবর্তী JULY-AUG 2026 সংখ্যা প্রকাশিত হবে JULY মাসের ২০ তারিখ # আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ # ঈশানকোণ নিয়মিত পড়ার জন্য আপনার প্রতি রইল আমাদের একান্ত অনুরোধ # ফেসবুকে আমাদের পেজ লাইক করুন, আমাদের ফলো করুন # আপনার লেখা আমাদের কাছে অমূল্য, লেখা পাঠান এই ঠিকানায়ঃ singhasada4@gmail.com # ঈশানকোণ-এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন # পরবর্তী JULY-AUG 2026 সংখ্যা প্রকাশিত হবে JULY মাসের ২০ তারিখ।

কিশলয় গুপ্তের কবিতা
কিশলয় গুপ্তের কবিতা

শীত শীত লেখা কিশলয় গুপ্ত শরীর জুড়ে মন খারাপ স্মৃতির পাতায় খুচরো পাপ আর ওদিকে শব্দ দানব দাপিয়ে হাঁটে। কী লাফ ঝাঁপ! মনের কোঠায় অন্য গান হাতের রেখায় বন্য টান পর্ণমোচী ফাঁদ পেতেছে বলছে “আরও ঠান্ডা আন” পায়ের কাছে পথ বাঁকা বাঁক পেরোতেই সব ফাঁকা দু’চোখ খোঁজে ক্যানভাস কই কোন্ তুলিতে সুখ আঁকা। বুকের ভিতর অনেক চাপ ক্ষণেক দুখে হালকা ছাপ অন্ত্যমিলের আঙুল জানে শরীর জুড়ে মন খারাপ।

Read More

মেয়েটি – সুদীপ ঘোষাল
মেয়েটি – সুদীপ ঘোষাল

মেয়েটি     (অনুগল্প) সুদীপ ঘোষাল মেয়েটা মুঠো মুঠো জ্যোৎস্না কুড়িয়ে অপরের মুখমন্ডলে চাঁদ দেখত। দুই করকমলে তার স্নেহের পরশ রোগীকে অচিরেই সুস্থ করে তুলত। মায়ের মত যত্ন করে সে সেবা করত রোগীদের আর রোগীদের মনে পড়ত মায়ের লাল পলা, ছাপা আঁচল আর করবী বেণীর কথা। কলকাতার এক ইঞ্জিনিয়ারিং পাস করা ছেলের সঙ্গে তার বিয়ের একটা কথা চলছিল। শিউলি, তাকে বলেছিল যে, সে মেডিকেল কলেজের পড়াটা শেষ করে বিয়ে করবে। শিউলির বাবা বলে দিয়েছেন পাশ করে চাকরিটা পেলেই তোর বিয়েটা…

Read More

স্থানিক সময়সঙ্কটের একটি অনিবার্য ভাষাদলিল – অমিত সরকার
স্থানিক সময়সঙ্কটের একটি অনিবার্য ভাষাদলিল – অমিত সরকার

স্থানিক সময়সঙ্কটের একটি অনিবার্য ভাষাদলিল পাঠ প্রতিক্রিয়া – অমিত সরকার যে কোনও সার্থক সাহিত্যকে সাধারণত আমরা আসলে সমসাময়িকতার একটি ভাষাদলিল হিসেবে চিহ্নিত করতেই অভ্যস্ত। তবে তার সঙ্গে অনিবার্যভাবেই জড়িয়ে থাকে পাঠক হিসেবে আমাদের অন্তর্লীন বয়স্ক অভিজ্ঞতা। অবশ্য সেক্ষেত্রে পাঠকের নিজস্ব দীক্ষা ও ঋক অনুযায়ী কিছু কূটাভাস মেঘাচ্ছন্ন থেকে গেলে, অবচেতনে ভেসে আসতেই পারে একের পর এক অমূলতরু দৃশ্যকল্প যেগুলো হয়তো রচনার সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত নয়। চেতনার মধ্যে ধ্বনিত হতে পারে অপরিচিত অতিচেতনার কন্ঠস্বর। কিন্তু যিনি অনায়াসে একটি সাহিত্যকর্ম পড়ছেন,…

Read More

সুদীপ ঘোষালের কবিতা
সুদীপ ঘোষালের কবিতা

সেতু সুদীপ ঘোষাল এক একটা দুঃখ কেমন কবিতার ছন্দ হয়ে ধরা দেয় আমার সহস্র কবিবন্ধুর উন্মুক্ত খোলা মনে প্রেমের বন্যা এনে দেয় অই দুঃখগুলো এক একটা বিজয়ের শঙ্খনিনাদ সাধনায় তাকে কাছে টানলেই জন্ম নেয় স্বপ্ন তুমি আমি আমরা সবাই রঙিন গোধূলির আলোয় হারিয়ে যাই কোন মায়ায় এসো বিবাদ ভুলে কাঁধে কাঁধ রেখে, মিলনের সেতু গড়ি…. ঘরের মালিক নই সুদীপ ঘোষাল আমার ফিরে যাওয়ার শেষঝোলা তৈরি আছে ভরে নিয়েছি লোভ, লালসা, হিংসার বোঝা যত আশা, আকাঙ্ক্ষা সীমাহীন শখের আকাশ ছেড়ে…

Read More

তেভাগা আন্দোলনের পটভূমি ও পরিচিতি – সুদীপ ঘোষাল
তেভাগা আন্দোলনের পটভূমি ও পরিচিতি – সুদীপ ঘোষাল

তেভাগা আন্দোলনের পটভূমি ও পরিচিতি সুদীপ ঘোষাল তেভাগা আন্দোলন ছিল মূলত শ্রেণিহীন সমাজ প্রতিষ্ঠার বিপ্লব। কৃষিনির্ভর ভারতবর্ষ হলেও বেশিরভাগ কৃষক ছিল ভূমিহীন। যার ফলে তারা কোনো জমিদার বা জোতদারের অধীনে জমি বর্গা নিয়ে চাষ করত। চাষাবাদ শেষে উৎপন্ন ফসলের তিনভাগের দু’ভাগই দিতে হতো জমির মালিক তথা জমিদার বা ভূস্বামীদেরকে। আর অবশিষ্ট একভাগ পেত বর্গাচাষি। অথচ উৎপাদন ব্যয় সংশ্লিষ্ট সকল খরচ এবং কায়িক শ্রম সবটাই দিত চাষিরা। কিন্তু এর বিনিময়ে তারা ভাগ পেত মাত্র একভাগ, লাভ সবটুকুই নিয়ে নিত জমির…

Read More

সুদীপ্ত বিশ্বাসের কবিতা
সুদীপ্ত বিশ্বাসের কবিতা

বাক্যহারা সুদীপ্ত বিশ্বাস রাতদুপুরে আসছে উড়ে একটা দুটো স্বপ্ন পাখি হারানো সেই সোনালি দিন, এখন একে কোথায় রাখি! আবছা আলোয় চমকে দেখি সেই যে তুমি মেঘের মেয়ে কলসি নিয়ে দুপুরবেলা একটু দুলে ফিরছ নেয়ে হাল্কারঙা কল্কাশাড়ি, দুলছে বেণী ইচ্ছেমতো স্তব্ধ চোখে থমকে থাকি, আরে এটাই সেই ছবি তো! সেই যে যেটা হারিয়ে গেছে একটুখানি অসাবধানে আজ পুরোটা রাখব ধরে, আজকে লিখে রাখব প্রাণে। গভীর রাতে আবছা আলো, হতেও পারে চোখের ভুল বলো না তুমি সত্যি করে, তুমি কি সেই…

Read More

স্বাতী ধরের কবিতা
স্বাতী ধরের কবিতা

মণিকোঠা স্বাতী ধর রাতজাগা পাখি ডেকে যায় ইদানীং আমার ঘরে সে ডাক শুনি কেবল, পাখি খুঁজে পাই না। মা’র কথা শুনি কেবল, রাত জেগো না শরীর খারাপ করবে। মাকে খুঁজে পাই না। জানালার ওপার থেকে স্নেহদৃষ্টি নিয়ে চেয়ে থাকেন বাবা। বাবাকে খুঁজে পাই না। সব হারিয়ে যায়, এসব হারায় না মণিকোঠা তৈরি হয় অন্তরে

Read More

কিশলয় গুপ্তের কবিতা
কিশলয় গুপ্তের কবিতা

২৫ এর প্রথম লেখা কিশলয় গুপ্ত শব্দগুলো পাশের বাড়ি পাঠাই নিঃশর্ত পড়শী তখন সীমানায় ব্যস্ত তার ব্যস্ততার মাঝে একটা চালাক চড়ুই ধান খেয়ে যায় উঠান থেকে। ওদিকে জ্বলন্ত উনানে জল ফোটে আর হাঁড়ির তলা কালো হয়, অবলা শুকনো কাঠের নিঃশব্দ প্রতিবাদ এই আদালতে ধোপে টেকে না। এই তো আমাদের পরিবেশ পরিচিতি গোটা দেশ জুড়ে হল্লা পাশের বাড়ির পরকীয়া এসে পড়ে আমার একান্ত নিজস্ব বেচারা উঠানে। আমি রামায়ণ রাখি কোরানের উপরে বাইবেল রাখি মহাভারত মুড়ে তারপর অজু করে প্রসাদ খেতে…

Read More

জগাম্মা এবং তার ভূতপ্রেত – সদানন্দ সিংহ
জগাম্মা এবং তার ভূতপ্রেত – সদানন্দ সিংহ

জগাম্মা এবং তার ভূতপ্রেত     (অনুগল্প) সদানন্দ সিংহ জগার আম্মা অর্থাৎ জগাম্মার জগত জুড়ে ভূত-প্রেতের রাজত্ব। তিনকুলে তার কেউ নেই বললেই চলে। বিধবা জগাম্মার একমাত্র পুত্র কুড়ি বছরের জগা কুড়ি বছর আগে গ্রামের এক বামুন মেয়েকে নিয়ে সেই যে গ্রাম ছেড়ে পালিয়ে গেছিল, তারপর থেকে তার আর কোনো খবর এখনো নেই। জগাম্মার নিজের একটুকু জমির মধ্যেই সে পানচাষ করে। নিজের জমি থেকে পানপাতা তুলে সে গ্রামের বাজারে বাজারে বিক্রি করে। এতে তার দিন মোটামুটি চলে যায়। ঘরের কাছেই তার…

Read More

অবিশ্বাস – গুলশন ঘোষ
অবিশ্বাস – গুলশন ঘোষ

অবিশ্বাস     (অনুগল্প) গুলশন ঘোষ তনয় গঙ্গাধরপুর বিদ্যাপীঠ-এ প্রথম শ্রেণিতে পড়ে। নিয়মিত সকালে আসে স্কুলগাড়ি। তখনই যত বিপত্তি। বায়না। স্কুলে সে কিছুতেই যেতে চায় না। বাহানার তালিকা বৈচিত্র্যে পূর্ণ। কোনদিন পেটে লাগা। তো কোনদিন বমি ভাব। কিংবা পটি করার নাম করে বাথরুমে ঢুকলে বেরোবার নামই করে না । কত কিছুর প্রলোভন দেখিয়ে তবেই তাকে বার করা যায়। আবার কোনদিন স্কুলে মারামারি করতে গিয়ে জামার বোতাম ছেঁড়া থাকায় স্কুল যাবে না বলে বায়না ধরে। প্রায়দিন গাড়িকে বিরক্তিসহকারে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে…

Read More