প্রিয় পাঠক

# এটা JULY-AUG 2026 সংখ্যা # পরবর্তী SEPT-OCT 2026 সংখ্যা প্রকাশিত হবে SEPT মাসের ২০ তারিখ # আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ # ঈশানকোণ নিয়মিত পড়ার জন্য আপনার প্রতি রইল আমাদের একান্ত অনুরোধ # ফেসবুকে আমাদের পেজ লাইক করুন, আমাদের ফলো করুন # আপনার লেখা আমাদের কাছে অমূল্য, লেখা পাঠান এই ঠিকানায়ঃ singhasada4@gmail.com # ঈশানকোণ-এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন # পরবর্তী SEPT-OCT 2026 সংখ্যা প্রকাশিত হবে JULY মাসের ২০ তারিখ।

রণজিৎ রায়ের কবিতা
রণজিৎ রায়ের কবিতা

স্বপ্নের সিঁড়ি রণজিৎ রায় কবে আসবে তুমি ? তোমার আগমনের প্রত্যাশায় কপাট খোলা রেখে খোলা জানলায় পথ চেয়ে আছি বাতাসে বৃক্ষের পাতা কেঁপে উঠতেই হৃদয় খুলে প্রহর গুনি প্রহরের পর প্রহর অভিমান বরফের মতো জমে পাথরের মতো নিরেট হতে থাকে। বিজ্ঞানীরা বলছে পৃথিবীর আয়ু ফুরিয়ে আসছে তোমার আমার কী হবে অন্য একটি জগৎ বিজ্ঞান মানে না তুমি কি বিশ্বাস করো আমি বিজ্ঞান পড়েও দিব্যি মেনে নিই প্রত্যাশায় উড়বো ত্রিভুবন অনন্তকাল ধরে। শরীরের সান্নিধ্য কি সব সুখের উৎস মনে দুঃখ…

Read More

কোথায় পাবো তাঁরে – বিজয়া দেব
কোথায় পাবো তাঁরে – বিজয়া দেব

কোথায় পাবো তাঁরে বিজয়া দেব পুরনো এলবামে ছবিগুলো দেখছি। সেই ছোটবেলা, দুরন্ত সময়, অফুরান প্রকৃতি, মা বাবা ভাইবোনদের নিয়ে সাদাকালো ছবি। স্মৃতি জাগানিয়া ছবিগুলো অত:পর বন্ধ করে আলমারিতে সযত্নে ঢুকিয়ে রাখলাম। বাইরে সন্ধ্যা নামছে। এদিকে ওদিকে ছাদে ঘুড়ি ওড়াচ্ছে একদল কিশোর ও যুবকের দল। অজস্র ঘুড়ি উড়ছে। আগামীকাল বিশ্বকর্মা পুজো। আকাশে পুঞ্জ পুঞ্জ নানা আকৃতির মেঘ, পাখিরা নীড়ে ফিরছে। আমার ছাদবাগানে ফুল ফুটেছে বেশ। বিশেষ করে গুচ্ছ গুচ্ছ রঙ্গন ফুলের সমারোহ। সবকিছু মন ভালো করে দেওয়া। প্রকৃতি মানুষকে ঢেলে…

Read More

শুভেশ চৌধুরীর কবিতা
শুভেশ চৌধুরীর কবিতা

দেবীর মুখ শুভেশ চৌধুরী দেবীর মুখ থেকে সত্য বেরুচ্ছে অসুর তাকে নিশ্চিহ্ন করতে অস্ত্র শস্ত্র নিয়ে আসছে দেবী আমাদের গাঁয়ের মলিনা জানেন ঝাটা হাতে তিনি এই সব যুদ্ধের আবর্জনা দূর করতে পারেন অপূর্ব শুভেশ চৌধুরী অপূর্ব ক লিখলেও অপূর্ব। খ লিখলেও। অপূর্ব জানেন নামে মানুষে একই পরিণত হতে চাই সারাজীবন। রোজকার পরিশ্রম তার এই অপূর্ব হওয়ার

Read More

সনজিৎ বণিকের কবিতা
সনজিৎ বণিকের কবিতা

ব্যাটারি সনজিৎ বণিক ব্যাটারির খয়ে যাওয়া স্পৃহা দ্রুতগতিতে ঘড়ির কাঁটাকে পারে না জাগিয়ে দিতে, এক সময় থেমে যায় ঘড়ি, সময় বাড়ে। ভোরের শিশিরের শব্দেই গতিশীলতা কমে যায়, উবে যায় শিশিরবিন্দু সূর্যতাপে। ঘড়ির ভেতরে মরা ব্যাটারি গলে যায় মরা পোকামাকড়ের মতো, জঙ ধরে মৃতের শরীরের মতোই। ব্যাটারি পাল্টে দিতেই টিক টিক শব্দ মান-অভিমানের মতোই বুকের ভেতর তুলে রাখে রহস্যের বাড়াবাড়ি, জেগে ওঠে সময় ঘুম ভাঙে অ্যালার্মের নরম শব্দাবলীতে, জেগে থাকা ও জাগিয়ে রাখার মন্ত্রগুপ্তি তোমার কানে যেতেই ভালবাসার দুচার কলি…

Read More

সময় – শুভেশ চৌধুরী
সময় – শুভেশ চৌধুরী

সময় শুভেশ চৌধুরী হাইড্রোজেন চাই ও অক্সিজেনও চাই। দুটোই চাই। কেনোনা জল ছাড়া জীবন অচল। আমি প্রায়ই যৌগ গঠন করি। আমার সাথে অমলের। আমার সাথে বিমলের। এই ভাবে আমি নিজে ভিন্ন ভিন্ন হয়ে পড়ি। পাই সঙ্গ সুখ। আড্ডা জমে চায়ের আসরে। আমার সাথে তোমার যৌগ গঠনটি অন্যরকম। তুমি আমি দুজনেই মৌলিক। ভিন্ন ভিন্ন মৌলিক। কিন্তু পারমাণবিক ভর আমাদের দুজনের এক। সারাজীবনের একটি বন্ধন। তুমি যত দূরে যাও আমি তত দূরে যাই। তুমি যত কাছে আসো আমিও তত কাছে আসি।…

Read More

উদ্বোধন – আই এস কাঙজম
উদ্বোধন – আই এস কাঙজম

উদ্বোধন             (অনুগল্প) আই এস কাঙজম (মণিপুরি গল্প, অনুবাদঃ সদানন্দ সিংহ) জনগণের জন্য কাজের মত কাজ অহাঞ্জাও-এর পক্ষে দু’বার করা হল। মন্ত্রি হওয়ার তার যে প্রবল ইচ্ছে ছিল তা আর কী বলব। মুখ্যমন্ত্রীর সঙ্গে আঠার মত লেগে থাকার ফলটাও সে পেল। এবার মন্ত্রিসভা সম্প্রসারণের সময় সে ছোটখাট এক দপ্তরের মন্ত্রি হল। মন্ত্রি হবার সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা লাগিয়ে গাড়ি করে নিজের নির্বাচনী এলাকায় গিয়ে একটা কিছু উদ্বোধন করার তার ইচ্ছে হল। অপেক্ষা করতে আর চাইছিল…

Read More

আমি মতিলাল – ডঃ নিতাই ভট্টাচার্য্য
আমি মতিলাল – ডঃ নিতাই ভট্টাচার্য্য

আমি মতিলাল     (ছোটোগল্প) ডঃ নিতাই ভট্টাচার্য্য একটু শুনবেন, আমি মতিলাল বলছি। মতিলাল রায়। এইমাত্র আমি একটা খুন করলাম জানেন। হ্যাঁ, ঠিকই শুনছেন। একটা ভীরু পরমুখাপেক্ষী পরাশ্রয়ী লোককে গুলি করে মেরে দিলাম। আমার দু’নলা বন্দুকটা, ওই যে পড়ে রয়েছে লাশটার পাশে, ওটা দিয়েই খতম করলাম। নিশানা নিখুঁত ছিলো আজও। শুধু বন্দুকের ট্রিগার চাপার সময় আমার ডান পা-টা কেঁপেছিলো সামান্য। কারণ আছে, সে কথা বলবো ঠিক সময়ে। আজ সাত আট মাস আর সহ্য করতে পারছিলাম না আমি ওই লোকটাকে। মানে…

Read More

বলাই দে’র ছড়া
বলাই দে’র ছড়া

হেরে যাবার ডর বলাই দে সাতেও নাই পাঁচেও নাই আছি হাওয়ার সাথে, দেখেও না দেখার ভান আছি দুধে ভাতে! ‘মানবতা আর মনুষ্যত্ব’ উঠলো যদি কথা, আমি বাপু এড়িয়ে চলি ‘নীতি’ নিরপেক্ষতা। মাঠে নেমে লড়াই করে মেঠো রাজনীতি, আছি আমি ভালোই আছি নাই হারাবার ভীতি। যুক্তিতর্কে বোঝাও যতই মানছি না সেই যুক্তি, নিজের নাকের ডগায় আমি খুঁজে ফিরি মুক্তি! ঘরের খেয়ে বনের মোষ যারাই তাড়ায় নিত্য, আগাছা সব আমার কাছে দেখেই জ্বলে পিত্ত। নিজে বাঁচাই আমার কাছে বেঁচে থাকার শর্ত,…

Read More

বিশ্বজিৎ দেবের কবিতা
বিশ্বজিৎ দেবের কবিতা

ভ্রম বিশ্বজিৎ দেব যেসব বিদায় তুমি ভুলে গেছো এসব তারই প্রতীক, ফুরিয়ে যাওয়া চিমনির মুখ, নিরব টার্মিনাসের ইঞ্জিন কে ফুরালো তবে সকাল হওয়ার আগে ধোঁয়া না উনুন, শ্বাসের জানালা খোলা ঘর বহুকোষী ধাবা, কি ফুরালো তবে কাঠের মন্দিরা, থেমে থেমে ত্রিতালের ধুম যে সব পরিত্যক্ত খোলসের কথা তুমি ভুলে গেছো এসব তারই সর্পভ্রম, শীতের হালকা হাওয়া চমকে ওঠা করোটির ফুল! অবিকল বিশ্বজিৎ দেব আমিও তোমার মত এক ফুঁয়ে ঠিক উড়ে যাই আমাকে নাচিয়ে যায় হাওয়ার ফিরিঙ্গি দূর থেকে দেখা…

Read More

ব্রতীন বসুর কবিতা
ব্রতীন বসুর কবিতা

এইটুকুই বেঁচে থাকা ব্রতীন বসু সুযোগ দেখলে আমি সন্ধানী হয়ে যাই বিপদ দেখলে ঢুকে পরি গর্তে, মন্দির দেখলে আমি স্বর্গে চলে যাই হুইস্কি পেলে ফিরে আসি মর্ত্যে। সবজির আগুন দাম তাই সবুজে অরুচি হয়েছে ভাতের বদলে মিলেট সেদ্ধ খাব ভাবি আনন্দ করি ভারত জিতেছে বলে অথবা লোন শোধ হলে আজ এইটুকুই বেঁচে থাকা থাক কাল হয়ত অন্য কোন দাবি। জমা আছে ব্রতীন বসু জমা জলাশয় মশা জন্মায় জমা কথা জন্ম দেয় কবিতা কেউ ভাল থাকে, কেউ প্রতীক্ষায়।

Read More