প্রিয় পাঠক

# এটা MAR-APR 2026 সংখ্যা # পরবর্তী MAY-JUNE 2026 সংখ্যা প্রকাশিত হবে MAY মাসের ২০ তারিখ # আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ # ঈশানকোণ নিয়মিত পড়ার জন্য আপনার প্রতি রইল আমাদের একান্ত অনুরোধ # ফেসবুকে আমাদের পেজ লাইক করুন, আমাদের ফলো করুন # আপনার লেখা আমাদের কাছে অমূল্য, লেখা পাঠান এই ঠিকানায়ঃ singhasada4@gmail.com # ঈশানকোণ-এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন # পরবর্তী MAY-JUNE 2026 সংখ্যা প্রকাশিত হবে MAY মাসের ২০ তারিখ ।

পশুপতির জামাই – ডঃ নিতাই ভট্টাচার্য্য
পশুপতির জামাই – ডঃ নিতাই ভট্টাচার্য্য

পশুপতির জামাই ডঃ নিতাই ভট্টাচার্য্য বলি কোন ভাতারের কথা মনে পড়ছে শুনি? বার বার তালে ভুল! কি করে গান গাইবো? রেগে গিয়ে হলুদ শাড়ি পড়া হিজড়েটার উপর চোটপাট শুরু করে সোহিনী। সোহিনীর কথায় রা দেয় না, মুখ নামিয়ে বসে থাকে সে। ঘর থেকে এতক্ষণ সোহিনীকেই দেখছিল পশুপতি। বাড়িতে হিজড়ে আসায় বেজায় চটেছে পশুপতি, সে কথা ঠিক। তবে ওই সোহিনী বলে হিজড়েটাকে দেখতে দারুণ। আকাশী রঙের শাড়িতে অসাধারণ দেখতে লাগছে। এইবার হলুদ শাড়ি পড়া হিজড়েটার দিকে দৃষ্টি ফেলে পশুপতি। সোহিনীর…

Read More

সহাবস্থান – সদানন্দ সিংহ
সহাবস্থান – সদানন্দ সিংহ

সহাবস্থান         (ছোটোগল্প) সদানন্দ সিংহ শালবনের এক মাদকতা আছে। আর হিজলবনের এক ব্যাকুলতা। বাতাস এলে কেবল শিস দিয়ে যায়। বনে-বাদাড়ে ঘুরে বেড়ালে আর একটু মন দিয়ে কান পাতলে সেটা শোনা যায়। বাবুস্না সেটা ভালো জানে। বর্ষাকাল শুরুই হয়নি। অথচ আজ সকাল থেকেই মেঘলা। কিছুক্ষণ আগে একটা ইলশেগুঁড়ি বৃষ্টি হয়ে গেছে। দিনকাল সব কেমন পালটে যাচ্ছে। ঋতুগুলিও সব ওলটপালট হয়ে যাচ্ছে। সকালের ব্রেকফাস্টটা বেশ একটু হেভি করে সেরে নিল বাবুস্না। তারপর টমির জন্যেও সে একটা ডগফুডের ডালি সাজিয়ে…

Read More

বালিশ – নন্দিতা দত্ত
বালিশ – নন্দিতা দত্ত

বালিশ   (ছোটোগল্প) নন্দিতা দত্ত — আন্টি আপনাকে দেখতে যে প্রতিদিন আসেন, উনি কি আঙ্কেল? — হ্যাঁ মা, বুড়ো মানুষ কিছুতেই কথা শুনবে না রোজ আসবে। আমার তো একটাই মেয়ে বিদেশে থাকে, একটা ইউনিভার্সিটিতে পড়ায়। ও ছুটি পেয়েছে। তিন চারদিন পরে আসবে। বাবা তো মেয়ের কথা শোনে না, রোজ আসবেই। ওই দেখো বলতে বলতেই এসে হাজির। ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ পাশাপাশি দুটি বেডে অসমবয়সী দুজন রোগী। রিমি খুব একটা কথা বলে না। মিসেস সেন নিজে থেকেই শুয়ে শুয়ে কথা বলেন। রিমি বলে কম,…

Read More

শিক্ষাদান – অঞ্জলি দে নন্দী
শিক্ষাদান – অঞ্জলি দে নন্দী

শিক্ষাদান   (ছোটোগল্প) অঞ্জলি দে নন্দী বউটি উত্তরপ্রদেশে থাকতো তখন। ছোট ননদের বিয়েতে গিয়ে পৌঁছল স্বামীর সাথে গ্রামের শ্বশুরবাড়িতে। আগে থেকে চিঠিতে পাঠানো ননদের লিস্ট অনুযায়ী প্রায় দশ হাজার টাকার জিনিস কিনে নিয়ে ওরা এলো। বউটির উত্তরপ্রদেশে থাকার সময় টাকার অভাবে কষ্টে কাটতো। তবুও বিয়ের পর থেকেই সে টাকা জমিয়ে রাখতো। কারণ সে অনেক আগে থেকেই বুঝেছিল যে ননদের বিয়েতে টাকা চাইবে আর তা দিতেও হবে। আর যদি টাকা না দেয়, আরও দুর্দশা ভোগ করতে হবে। বিয়ের আগে বউটির ফ্যামিলি…

Read More

আঁখিতে রাখি মন – কামরুল হাসান
আঁখিতে রাখি মন – কামরুল হাসান

আঁখিতে রাখি মন কামরুল হাসান রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, ‘নামের মতো সবসময় হয় না মানুষটি’। কবিগুরু তাঁর ‘ইচ্ছাপূরণ’ গল্পে এই কথাটি বলেছেন, নামের সাথে পিতা-পুত্রের স্বাস্থ্যগত এবং স্বভাবগত অমিল দেখে। কবিগুরুর এই কথাটি চেহারার বেলাতেও খাটে। যেমন, কারও নাম বুচি আসলে নাক তার উঁচু। এই যেমন আমার প্রতিবেশীর নাম কালা, আসলে গায়ের রং তার ধলা। আমার এই গল্পেও ঘটেছে এমনটা। নামের সাথে মানুষটির মিল নেই সামান্যতম। হ্যাঁ, নাম তার নিশিথীনি। নিশিথীনি শব্দের অর্থ রাত। আর রাত মানেই আলোহীন, অন্ধকার। প্রকৃতপক্ষে…

Read More

ওয়ার্ল্ড ফেমাসের গপ্পো – সদানন্দ সিংহ
ওয়ার্ল্ড ফেমাসের গপ্পো – সদানন্দ সিংহ

ওয়ার্ল্ড ফেমাসের গপ্পো       (ছোটদের গল্প) সদানন্দ সিংহ চিংড়িমামা আর ফড়িংমামা দু’জনকে আজ একসঙ্গে দেখে খুবই অবাক হয়ে গেলাম। অবাক হবো নাইবা কেন ? যে লোকের কানে ফড়িংমামার কথা ঢুকলেই রাগে ফেটে পড়ত, সেই তিনিই কিনা আজ ফড়িংমামার সঙ্গে বন্ধুত্ব বাগিয়েছে! সত্যিই নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না। সন্ধ্যে হয়ে আসছিল। অবিশ্বাসী চোখ নিয়েই আমি হাবুরাম আর আমার ছোটভাই সুদেব বাড়ি ফিরে এলাম। চিংড়িমামা আর ফড়িংমামাদের ভালো নামও আছে। তবুও আমরা ওই নামেই ডাকি। কারণ তাঁদের চেহেরা এবং…

Read More

ছুতো – ব্রতীন বসু
ছুতো – ব্রতীন বসু

ছুতো       (অনুগল্প) ব্রতীন বসু পাড়ার দীপকদা, বছর পঞ্চাশেক বয়স, খেলাধুলো পাগল। গ্রীষ্মের প্রথমে এক সাথে সাঁতার ক্লাবে ভর্তি হলাম। দীপকদা ফর্ম তুলতে যাবার সময় আমাকে ফোন করল, কিরে সাঁতার কাটবি তো এই সেশনে? – হ্যাঁ, ইচ্ছে তো আছে। – আমি ফর্ম তুলে দেব, তুই ফিল আপ করে টাকা জমা ফিয়ে দিস স্টেট ব্যাঙ্কে। – দারুণ হবে। রোজ সন্ধের স্লটে অফিসের পর দেখা হতে লাগল। হপ্তা দুয়েক বাদ থেকেই দীপকদা অনিয়মিত আসা শুরু করল। এক দিন আসে তো…

Read More

দুর্জয়ের মানুষরা – সদানন্দ সিংহ
দুর্জয়ের মানুষরা – সদানন্দ সিংহ

দুর্জয়ের মানুষরা      (অনুগল্প) সদানন্দ সিংহ দুর্জয় বসেছিল বাসের প্রায় পেছনের দিকে দরজার কাছাকাছি এক সীটে। দরজার কাছাকাছি বসলে একটা সুবিধা আছে। অফিস টাইমের গাদাগাদি ভিড়ের মাঝেও টুক করে নেমে পড়া যায়। দুর্জয়ের স্টপেজ আসতে আরো প্রায় মিনিট দশেক বাকি। সে তাই জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে ছিল। এইসময় তার মুখের সামনে বাড়ানো দুশো টাকার এক নোট দেখে সে। এইসঙ্গে সে এও শুনতে পায়, “ধরুন তো এটা।” যে লোকটি নোটটি বাড়িয়ে ধরে কথাগুলি বলেছিল তাকে দেখেই দুর্জয় নোটটি…

Read More

জরা শবরের কথা – ডঃ নিতাই ভট্টাচার্য্য
জরা শবরের কথা – ডঃ নিতাই ভট্টাচার্য্য

জরা শবরের কথা          (ছোটোগল্প) ডঃ নিতাই ভট্টাচার্য্য             শালা হারামির বাচ্ছা, বেইমান, ভাগ……কালো বিড়ালটাকে রাগে দুরে ঠেলে দেয় জরা। নিরাপদ দুরত্ব থেকে বিড়ালটা জুল জুল করে চেয়ে থাকে জরার দিকে। মাপতে চায় জরার মেজাজের ঝাঁঝ। কিছুটা হতচকিতও, এমন অভ্যর্থনা আশা করেনি যেনো। খানিক আগেই একটা বড়ো মেঠো ইঁদুর ধরে এনে জরার থেকে বেশ কিছুটা দুরে বসে আয়েস করে খাচ্ছিলো। তাই দেখে শুকনো জিভে জল এসেছিল জরার। মেঠো ইঁদুর পুড়িয়ে খায়নি কতো…

Read More

শোভনানন্দ – সুদীপ ঘোষাল
শোভনানন্দ – সুদীপ ঘোষাল

শোভনানন্দ        (অনুগল্প) সুদীপ ঘোষাল শোভনকাকা ফাল্গুনে হোলিকার কুশপুত্তলিকায় আগুন ধরিয়ে কি নাচ নাচতেন। নাচতে নাচতেই আমরাও সমস্বরে বলতাম, ধূ ধূ নেড়া পোড়া, হোলিকার দেহ পোড়া। শোভনকাকা বলতেন, অশুভ শক্তিকে পুড়িয়ে শুভ শক্তির উন্মেষ। পরের দিনে রং আর আবিরে ভরিয়ে দিতেন আকাশের নরম গা। বাতাসের অদৃশ্য গায়ে আবিরের আনাগোনা। সে এক অনির্বচনীয় আনন্দের প্রকাশে রাধাকৃষ্ণের প্রতি শ্রদ্ধা প্রকাশের আকুতি ছিল তাঁর মনে। আশ্বিনের আকাশে বাতাসে বেলুন গ্রামের শোভনকাকা অর্থাৎ শোভন পাঠকের রঙের খেলা দেখতাম। শিল্পী একমাটি, দু’মাটি…

Read More