প্রিয় পাঠক

# এটা MAY-JUNE 2026 সংখ্যা # পরবর্তী JULY-AUG 2026 সংখ্যা প্রকাশিত হবে JULY মাসের ২০ তারিখ # আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ # ঈশানকোণ নিয়মিত পড়ার জন্য আপনার প্রতি রইল আমাদের একান্ত অনুরোধ # ফেসবুকে আমাদের পেজ লাইক করুন, আমাদের ফলো করুন # আপনার লেখা আমাদের কাছে অমূল্য, লেখা পাঠান এই ঠিকানায়ঃ singhasada4@gmail.com # ঈশানকোণ-এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন # পরবর্তী JULY-AUG 2026 সংখ্যা প্রকাশিত হবে JULY মাসের ২০ তারিখ।

গুলশন ঘোষের কবিতা
গুলশন ঘোষের কবিতা

সময়ের দাঁড় গুলশন ঘোষ রূপকথা হয়ে উড়ন্ত কল্পনার নীড় বুনছিল তোমার কথার পাখনা হয়তো এখন আগের মত আর কোন কথা বিশ্বাস করতে পারি না কারো কিন্তু, থর থর বাক্‌প্রতিমায় সেদিন অবিশ্বাসের ভরসা পাইনি—পারদের মতোই তা ছিল ভারি আর নিরেট জীবনসংগ্রাম, লেখাপড়া, কণ্ঠ-আরতি, প্রতিষ্ঠা, দায়িত্ববোধ সবই যেন মনে হয়েছিল একই ছাদের আধারে হাজার গুণের কুঠুরি – কপালে ত্ৰিপুণ্ড্ৰ টানা। খুব ইচ্ছে হতো তোমার গাওয়া রবীন্দ্র-সংগীতের আওয়াজে ঘুম ভাঙাতে। কিন্তু, কয়েক দিনেই ক্ষীণ থেকে ক্ষীণতর হল ভৈরবী নিনাদ। ধীরে ধীরে –…

Read More

সনজিৎ বণিকের কবিতা
সনজিৎ বণিকের কবিতা

আমিনা সনজিৎ বণিক বাসনা কামনা জুড়ে স্বপ্নের বাহার এক চেহারায় ফুটে ওঠে, করবীফুলের দৃঢ়তা শরীরে যখন ছন্দের নমুনায় ভেসে ওঠে, তখন কে আর বাকি থাকে এ জগতে, প্রাণ ভরে ডেকে ওঠে ….অ আমিনা ঘরে আয়, দেখি তোকে মন ভরে, তোর চোখ ধাঁধানো রূপের ঝাঁপি মেলে ধরেছিস, এবার দেখি একবার, মনও হেসে ওঠে আকাশের ডাকে আপন খেয়ালে বারবার, আয় একবার আয়, দেখে যা ঘরের ভেতর এতো আলো রশ্মিছটা, আয় ঘটা করে স্বপ্ন আঁকি, আকাশ থেকে ঘর অবধি, আয় একবার আমিনা,…

Read More

সমর চক্রবর্তীর কবিতা
সমর চক্রবর্তীর কবিতা

ছেলেখেলা সমর চক্রবর্তী যে খেলার ছলে সেদিন মরিচ খেয়ে ফেলেছিলো, সে সেটা ভুলেনি ! কথায় ভুলিয়ে যারা সেই ঝাল খাইয়েছিলো তারা বেমালুম ভুলে গেছে। মেয়েদের সাথে আলাপ করতে গিয়ে, সে পকেটভর্তি করে নিয়ে যায় পাকনা বড়ই।

Read More

শুভেশ চৌধুরীর কবিতা
শুভেশ চৌধুরীর কবিতা

যদিও শুভেশ চৌধুরী যদিও অসম্ভব সম্ভব হয় তার পিছনে আছে হাত ভগবান বা তোমার জানি ইহা আমার তোমার অনুভবে আছে কিছু না এই সব সম্ভব হবে তাহা বিপুলা প্রকৃতির দান পুরুষও তো মাথা নত করে সৃষ্টি শুভেশ চৌধুরী সৃষ্টি হচ্ছে তার পিছনে ছিল বৃষ্টি আশীর্বাদ এমন যে পলিমাটি সিক্ত হয়ে গড়ে দিল ধান এবং হরপার্বতী অথচ পুতুল খেলতে গিয়ে দেখি না বাজিগর কে পুতুল নাচের ইতিকথা কার লেখা রচয়িতা কে জানি না বা ভুলে গেছি এমনই হয়

Read More

ব্রতীন বসুর কবিতা
ব্রতীন বসুর কবিতা

যেদিন ভুল করে বড় হয়ে গেছিলাম ব্রতীন বসু যেদিন ভুল করে হঠাৎ বড় হয়ে গেলাম, অনেক কিছুর সাথে যা পারিনি নিজের কাছে রাখতে তার মধ্যে ওই মেঘটাও ছিল, ওই মেঘটা যা আজও তোমরা দেখতে পাও, সাদা তুলতুলে গাল কলপ করা চুল ভাব বৃষ্টি নিয়ে যায় ওর কালো মাথায় লুকিয়ে আছে আমার কৈশোরের ছাদ, সব ভুল হারিয়ে যাওয়া ঘুড়ি, দিদার সাথে খেলার লুডোর ঘুঁটি মনের সাথে মন মেলানোর খেলা আছে ওর কাছে আমার সব স্পর্শ তুমি যাকে মেঘ ভাব সে…

Read More

অভিজিৎ চক্রবর্তীর কবিতা
অভিজিৎ চক্রবর্তীর কবিতা

অভিজিৎ অভিজিৎ চক্রবর্তী অভিজিৎ নামে অজস্র লোক আছে পৃথিবীতে তারা ঘুষ খায়, গান গায়, চুরি করে কবিতা লেখে,  বীমা কোম্পানির দালালি থেকে পার্টি অফিস বেশ্যাঘর থেকে মুদি দোকান সব সামলায় এমন একজন লোক পাওয়া বিরল যার সঙ্গে কোনো না কোনো অভিজিতের পরিচয় নেই পরীক্ষা করে দেখা গেছে যার সঙ্গে যে অভিজিত পরিচিত তার কিছু প্রভাব তার উপরে পড়ে যেমন মুক্তধারা নাটকে বাধ্য হয়ে রবীন্দ্রনাথ অভিজিৎকে ডেকেছিলেন। কৃষ্ণদ্বৈপায়নও যদুবংশের এক রাজার নাম রেখেছিলেন অভিজিত শেক্সপীয়র বলেছিলেন নামে কি আসে যায়…

Read More

কিশলয় গুপ্তের কবিতা
কিশলয় গুপ্তের কবিতা

সবকিছু জ্বলে যা কিশলয় গুপ্ত আমরণ দিব্যি আগমন চাই না আচমন শেষ হোক তার আগে চলে যা হাতে হাত চিতা কাঠ ধূপ দ্বীপ ফুলহার সবকিছু জ্বলে যা একেবারে জ্বলে যা। সুর থাক লুকিয়ে দূর থাক বহুদূর কাছাকাছি কানাকানি ও পড়শি হাওয়ারা ঝিলমিল নীল দিল কিলবিল চলাতে জন্মেই বেওয়ারিশ, জন্মেই আওয়ারা। আজীবন দিব্যি আগমন চাই না নেচে মন বেঁচে থাক সুরদাস, বিন্দাস বুকে বুক থিতু হোক রোদ্দুর, জ্যোৎস্না একলাই হাসবে মুসাফির, দীন দাস। হাসিমুখ বাসি সুখ আর পেতে চাই না…

Read More

শুভেশ চৌধুরীর কবিতা
শুভেশ চৌধুরীর কবিতা

নাম্বার শুভেশ চৌধুরী রাস্তার নাম্বার বাড়ির নাম্বার ফোন নাম্বার পরিবর্তিত হয় না যাহার তিনি সাচ্চা আদমি কারু কারু ঐ ঠিকানা বদলের কোন সম্ভাবনা নেই আমৃত্যু তিনি পিঠে বহন করেন নং ও তার পরিচয়টি লুকানোর চেষ্টা তিনি করেন না দাপট শুভেশ চৌধুরী ব্রিটিশের খুব দাপট ছিল ক্ষুদিরাম প্রতিস্পর্ধী ছিলেন দাপট মিথ্যে ঘাস সত্য বুট দিয়ে পিষে ফেলা যায় না। ওই শিকড় হৃদয়ে প্রোথিত

Read More

রওশন রুবীর কবিতা
রওশন রুবীর কবিতা

তবু তুমি থেকে যাও ঘাম ও ঘুমে রওশন রুবী আমি প্রচণ্ড উত্তেজনা চেপে বাতাসের কানে কানে বলি— স্বীকার কোরো না, যেটুকু তুমি জেনেছো; দেখেছো যতটুকু, দেখোনি কত কিছু নীরবে সয়ে নেয় দৃষ্টির প্রখরতা। প্রত্যেকে বলবে, “তুমি শোনো” আর তুমি শুনলেই একশো বিশ মাইল বেগে ছাই থেকে জেগে উঠবে লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া। দেখো না, যে হারায় সে-ই খোঁজে ক্ষয়িত পাথরে আগের পায়ের ছাপ। আমি তোমাকে থামতে বলবো না— জামার বোতাম লাগিয়ে নাও, যে মিথ্যে গ্রহণ করেছো তা ছুঁড়ে ফেলে দাও।…

Read More

সমর চক্রবর্তীর কবিতা
সমর চক্রবর্তীর কবিতা

স্বপ্ন শিকার সমর চক্রবর্তী চৈত্রের খরার দুপুরে জনকের কাঁধে চেপে আদিম কিশোর জল কাটবে বলে, দাও হাতে নেমে যায় সোনাইছড়ির জলে। হাওয়ায় নিকানো সারা বুনোপথ ধরে নারীদের উলুধ্বনি উড়ে স্বপ্নকে মুঠো ভরে হাঁড়িতে ভরে ফেলার মতো নিষ্কলুষ কিশোর ডুবুস্নানে দৃঢ় মুষ্টিবদ্ধ অজানা আহ্লাদে শিহরিত হয়! যেনো সমস্ত না পাওয়া আজ যাবে তার ইচ্ছের এক্তিয়ারে।

Read More