প্রিয় পাঠক

# এটা JULY-AUG 2026 সংখ্যা # পরবর্তী SEPT-OCT 2026 সংখ্যা প্রকাশিত হবে SEPT মাসের ২০ তারিখ # আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ # ঈশানকোণ নিয়মিত পড়ার জন্য আপনার প্রতি রইল আমাদের একান্ত অনুরোধ # ফেসবুকে আমাদের পেজ লাইক করুন, আমাদের ফলো করুন # আপনার লেখা আমাদের কাছে অমূল্য, লেখা পাঠান এই ঠিকানায়ঃ singhasada4@gmail.com # ঈশানকোণ-এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন # পরবর্তী SEPT-OCT 2026 সংখ্যা প্রকাশিত হবে JULY মাসের ২০ তারিখ।

শুভেশ চৌধুরীর কবিতা
শুভেশ চৌধুরীর কবিতা

আজ কাল পরশু শুভেশ চৌধুরী আজ কাল কেউ কথা রাখে না ছিনিয়ে নেয় আশ্বাস কথা রাখতে না পারা এখন বিলাস যারা কথা রাখতে পারে না তাদেরই নারী জমি জিরেত ইতিহাস ভূগোল বোঝা যাচ্ছে সব কিছু পাল্টে যায় পাল্টে যায় নদীর স্রোত  মানুষের স্রোত  হরিপদ ঈশ্বর বিশ্বাস করেও পায়নি পরিত্রাণ  নবারুণও নতুন সূর্য নিয়ে উপস্থিত কাহাকে ধরি  কে পরিত্রাতা  নিজেকে বিশ্বাস, সাহায্য না করলে  পাবে না ঈশ্বর  বা, সে বাঁশির সুর যার সুরে সুরে হবে পথ চলা ক্লান্ত লাগছে ধরণী…

Read More

গুলশন ঘোষের কবিতা
গুলশন ঘোষের কবিতা

যাত্রী গুলশন ঘোষ দেখতে দেখতে নিজেরই জ্ঞাতে-অজ্ঞাতে দিনগুলি রেলগাড়ির এক-একটা কামরার মতো জীবনের প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে বেরিয়ে দ্রুত সামনের প্ল্যাটফর্মের অপেক্ষায় থাকি, চলার সময়; আর ক’টা আছে বাকি। দূরত্ব ক্রমশ কমতে থাকে অতীত বাড়ার সাথে সাথে থামায় আর চলায় কাটে ঘোর ডাকে আয়! ‘সময় হয়েছে তোর’ সময়ের তারে তার বাঁধা ঘর পেরিয়ে এসেছি আমি ক্ষণিকের অবসর। যাওয়া আর আসা তারই মাঝে শুয়ে থাকে নিঃসঙ্গ প্ল্যাটফর্ম।

Read More

সুজাতা ভৌমিকের কবিতা
সুজাতা ভৌমিকের কবিতা

সময় আমায় সুজাতা ভৌমিক সময় আমায় দেখিয়েছে   পথ বিপদ কালে সময় আমায় শিখিয়েছে   তাই কঠিন হতে সময় আমায় করিয়েছে মনে   দুঃখ দিনের গান সময় আমায় দিয়েছে ফিরিয়ে   ফুরিয়ে আসা প্রাণ সময় আমায় চিনিয়েছে তোমায়   তোমার ব্যাপ্তি জুড়ে সময় আমায় দিয়েছে ‘তোমায়’   উপহার করে     তাই, সময়কে আজ সময় করে   দিলাম তোমার হাতে।

Read More

রহিত ঘোষালের কবিতা
রহিত ঘোষালের কবিতা

ঝঞ্ঝা রহিত ঘোষাল ১ স্বপ্নের গ্লাসে ঢক ঢক ঢক, কুণ্ডলী পাকানো কালো কুকুর মেঘ হয়ে যায় গুড় গুড় শব্দে নেমে আসে বৃষ্টি উনুনের পাশে মুখ গুঁজে বসে থাকে মেয়ে শরীর জ্বালিয়ে ভাত সেদ্ধ করছে সে সঙ্গম তৃপ্ত শরীর তার, প্রেমিক তার আকণ্ঠ পান করেছে যৌবন, কোনও আন্দাজ নেই এখন কত রাত। ২ প্রেমিক শোনে আধা-ঘুমন্ত প্রেমিকার নিশ্বাস, উ-হু’তে উত্তর দেয় মেয়েটি, ঘুমের অচেতন টান সচেতন পুরুষটির থেকে দূরে নিয়ে যায়, পুরুষটির বুকে রাতের শেষ চুমু আঁকে প্রেমিকা, বাকি যৌনতা…

Read More

রওশন রুবীর কবিতা
রওশন রুবীর কবিতা

মগ্ন প্রকৃতির চেনা উঠোন রওশন রুবী আমাকে ধারণ করো মেঘ অনুধাবিত হই এই ভূম-লের প্রতিটি কোণে। ধারণ করো পৃথিবী, দেখে আসি ওই অন্ধকারে যে পতঙ্গের আহার হবো দেখে আসি শান্ত প্রকৃতির প্রতিটি শ্বাস কতো সহজে বরণ করে ঘাত-প্রতিঘাত।  তার আগে কথা রাখা চাই এবার ফিরিয়ে দেবে।  ওই যে চোখগুলো পথ চেয়ে আছে তাদের জলটুকু ঝরবার আগে  চোখ হয়ে উঠি, জাগিয়ে দেই সুতীক্ষ্ম বোধ, অনন্য বিশ্বাসে। যেন তারা নিটোল জলীয়বাষ্পে ঘেরা এই প্রান্তরে দৈনন্দিন কোলাহল, কৃষকের কোটরাগত চোখের নির্লিপ্ত ঘামে…

Read More

সমর চক্রবর্তীর কবিতা
সমর চক্রবর্তীর কবিতা

গর্বের দেশ সমর চক্রবর্তী ভেসে ভেসে এসে ঐ পাহাড়ের চুড়ায় – আশ্রয় নেওয়া এই‌ মেঘ একদিন দাবি করে‌, গোটা পাহাড়টাই আমার! আকাশ পাতাল জুড়ে দাঁড়ানো ও নিবিড় পাহাড়, আশ্রিতকে বিমুখ করে না। টেনে নেয় কোলে। দূরে উত্তাল সমুদ্র শুধু হাসে আর হাসে!

Read More

সদানন্দ সিংহের কবিতা
সদানন্দ সিংহের কবিতা

তারপরও সদানন্দ সিংহ রাত হলে হাত ছুঁয়ে তুমি চলে যাও দিনে এ কেমন দিশাহারা অতঃপর আমি তৃণবাণে বিদ্ধ হই তবু কলরব আর শেষ হয় না ভেসে থাকার কৌশল শিখিনি বলে স্বপ্ন দেখি ভেসে থাকার বারবার আর চতুর্ভুজ দর্শন নিয়ে কথা হলে এখন সুপ্ত চরাচর জুড়ে তোমারই আকাশ, তোমারই বাতাস, তোমারই সব মিডিয়া মিথ্যা অনাচার আমার চারিদিক জুড়ে এক নিস্তব্ধ আকাশ তারপরও এগিয়ে চলে অফুরান স্বপ্নের রীল

Read More

সদানন্দ সিংহের কবিতা
সদানন্দ সিংহের কবিতা

বাসস্থান সদানন্দ সিংহ তুমি এলে আমি খুশি হয়ে বললাম, বসো তুমি বসলে আমি শুদ্ধমনে বললাম, খেয়ে যেয়ো তুমি খেলে আমি মুক্তমনে বললাম, থেকে যাও তুমি থেকে গেলে বছরের পর বছর দশকের পর দশক তারপর একদিন তুমি বললে, থেকে যাও হ্যাঁ থেকে যাও, কেবল তোমার খাটে

Read More

সদানন্দ সিংহের কবিতা
সদানন্দ সিংহের কবিতা

ইলাস্‌ট্রেশন সদানন্দ সিংহ হিমপরশের পরাগ জ্বেলে যে ব্যক্তি অমানিশায় সূর্যকে আহ্বান জানায় তাকে আমি স্বপ্ন পূজারি বলি। আর জীবন মরুর তৃষ্ণা ঢেলে যে-জন সামুদ্রিক আস্বাদ পেতে চায় তাকে আমি স্বপ্ন বিলাসী বলি। আমার চরাচরেই এখন স্বপ্ন পূজারি                     ঘুরে বেড়ায়, নোঙর ফেলে স্বপ্ন বিলাসী ম্রিয়মাণ রোদ আর জ্যোৎস্না ঢাকা রাতে আমি নিঃশেষ হতে হতে টের পাই এক জমিন অক্লান্ত ক্ষেত ফিঙের বাহার নিয়ে টিকে আছে, যেখানে বাতাসে দোল খায় এক…

Read More

সদানন্দ সিংহের কবিতা
সদানন্দ সিংহের কবিতা

ফিরে আসা সদানন্দ সিংহ হয়তো কিছু কৌশল শিখতে হয় বেঁচে থাকার হয়তো খুঁজে নিতে হয় জীবনদায়ী কোন আশ্রয় তবু ফিরে আসতে হয়, একবার নয় বারবার আর ক্রমে ক্রমে ভুলভ্রান্তিও সব সহ্য হয়ে যায় আকাশও আবার রঙিন হয়ে যায় কেটে পড়া ঘুড়ির দোলা আর ঢেউ একা একা আমি সব তুলে রাখি এই রাস্তা, এই কাদা, এইসব চূড়ান্ত ভাইরাস, যাবতীয় নরক-গুলজার আর শেষ হেমন্তের কথাও মনে রাখি

Read More