বিচ্ছিন্ন বারীন – সদানন্দ সিংহ
বিচ্ছিন্ন বারীন (ছোটোগল্প) সদানন্দ সিংহ বি টেক পাস করার সঙ্গে সঙ্গেই প্রশান্ত ছেলেটা নতুন চাকরি পেয়ে এখানে জয়েন করেছে ট্রেনি হিসেবে। মাইনেপত্র অবশ্য বেশি পায় না, ট্রেনি বলে। কেটেকুটে মাসে পঁচিশ হাজারেরও কম পায়। কিন্তু চলনে তার ঠাটবাট সাংঘাতিক। সবসময় সে ব্র্যান্ডেড কোম্পানির দামি পোশাকআশাক, দামি জুতো, হাতে আইফোন নিয়ে চলাফেরা করে। এসব দেখে একটু অবাক হয় বারীন। বারীন এ অফিসের বস নয়, তবে সিনিয়র আর্কিটেক। আর প্রশান্তের পোস্টিং হয়েছে তারই আন্ডারে। প্রশান্ত বারীনকে স্যার…
