প্রিয় পাঠক

# এটা MAY-JUNE 2026 সংখ্যা # পরবর্তী JULY-AUG 2026 সংখ্যা প্রকাশিত হবে JULY মাসের ২০ তারিখ # আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ # ঈশানকোণ নিয়মিত পড়ার জন্য আপনার প্রতি রইল আমাদের একান্ত অনুরোধ # ফেসবুকে আমাদের পেজ লাইক করুন, আমাদের ফলো করুন # আপনার লেখা আমাদের কাছে অমূল্য, লেখা পাঠান এই ঠিকানায়ঃ singhasada4@gmail.com # ঈশানকোণ-এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন # পরবর্তী JULY-AUG 2026 সংখ্যা প্রকাশিত হবে JULY মাসের ২০ তারিখ।

বাপ্পা চক্রবর্তীর কবিতা
বাপ্পা চক্রবর্তীর কবিতা

হাওয়া বাপ্পা চক্রবর্তী হাওয়া তোমার এত তুমুল চুম্বন কী করে আপন করি নিজের ভেতর। আমার শরীর ভরে জীবিত আগুন ছুঁয়ে দিলে রোমকূপে জাগে তর তর। এখনো রাতটা বাকি, দিনের আলোয় তোমার উপস্থিতির গাঁ ঘেঁষে চলছি। এ বেলা না হয়, অভিমান ছুঁড়ে দিলে তাপ সেঁকে সেঁকে সূর্য হতেই চাইছি। অপেক্ষার যাবতীয় কক্ষপথে ফুল, পাহাড়ি সন্ধ্যার ঘ্রাণে, ইতস্তত আমি। কাকে ডেকে বলি এই আকাশের কথা অক্ষর ফুরিয়ে গেলে কথা হবে দামি ।

Read More

সনজিৎ বণিকের কবিতা
সনজিৎ বণিকের কবিতা

ব্যাটারি সনজিৎ বণিক ব্যাটারির খয়ে যাওয়া স্পৃহা দ্রুতগতিতে ঘড়ির কাঁটাকে পারে না জাগিয়ে দিতে, এক সময় থেমে যায় ঘড়ি, সময় বাড়ে। ভোরের শিশিরের শব্দেই গতিশীলতা কমে যায়, উবে যায় শিশিরবিন্দু সূর্যতাপে। ঘড়ির ভেতরে মরা ব্যাটারি গলে যায় মরা পোকামাকড়ের মতো, জঙ ধরে মৃতের শরীরের মতোই। ব্যাটারি পাল্টে দিতেই টিক টিক শব্দ মান-অভিমানের মতোই বুকের ভেতর তুলে রাখে রহস্যের বাড়াবাড়ি, জেগে ওঠে সময় ঘুম ভাঙে অ্যালার্মের নরম শব্দাবলীতে, জেগে থাকা ও জাগিয়ে রাখার মন্ত্রগুপ্তি তোমার কানে যেতেই ভালবাসার দুচার কলি…

Read More

সুদীপ্ত বিশ্বাসের কবিতা
সুদীপ্ত বিশ্বাসের কবিতা

মানুষ খোঁজা সুদীপ্ত বিশ্বাস মাঝেমাঝে খুব একা লাগলে আমি মানুষ খুঁজি গাছের মতো প্রিয় মানুষ অরণ্যের মতো গভীর মানুষ পাখির মতো প্রাণবন্ত মানুষ নদীর মতো দিলখোলা মানুষ পাহাড়ের মতো উদার মানুষ আকাশের মতো উন্মুক্ত মানুষ প্রকৃত মানুষ খুঁজে পেলে তাকে নিয়ে যেতে ইচ্ছে করে আমার হৃদয়ের চোরা কুঠুরিতে আমার প্রতিটি আলোকিত কক্ষ, প্রতিটি সীমাহীন অন্ধকার তাকে দেখাতে ইচ্ছে করে তাকে পেয়ে খলবল করে কথা বলতে শুরু করে আমার গুমরে ওঠা দুঃখগুলো। দহন সুদীপ্ত বিশ্বাস ধুলোর ঝড় উঠেছে মরু-রাত্রিতে চাপচাপ…

Read More

সন্তোষ রায়ের কবিতা
সুদীপ্ত বিশ্বাসের কবিতা

সচেতন সন্তোষ রায় ভয় হয় বলে লিখি না কিছু। যদি টেনশন বাড়ে, যদি মাথা ঘোরায়, গা বমি বমি করে? বি পি বেড়ে সংজ্ঞা হারাই? যদি কোনোদিন আর উত্তর না পাই! যদি ভেঙে যায় সব প্রেমের অক্ষর— এত নিরর্থক বাক্য বয়ে কোথায় যাব বলো? তার চেয়ে সব কথা চুপচাপ গিলে বসে থাকি। বাঁশি বাজুক, ফুল ফুটুক আমার হৃদয় কাটুক-না ইঁদুরে— অচেনা অজানা সন্তোষ রায় লিখতে লিখতে রচনা করি— মৃতগাছ, কাঁটাবন। বৃষ্টি নাই, বৃষ্টিও বুঝি পথ হারায়! পতনের ভয় থাকে সবারই।…

Read More

উদ্বোধন – আই এস কাঙজম
উদ্বোধন – আই এস কাঙজম

উদ্বোধন             (অনুগল্প) আই এস কাঙজম (মণিপুরি গল্প, অনুবাদঃ সদানন্দ সিংহ) জনগণের জন্য কাজের মত কাজ অহাঞ্জাও-এর পক্ষে দু’বার করা হল। মন্ত্রি হওয়ার তার যে প্রবল ইচ্ছে ছিল তা আর কী বলব। মুখ্যমন্ত্রীর সঙ্গে আঠার মত লেগে থাকার ফলটাও সে পেল। এবার মন্ত্রিসভা সম্প্রসারণের সময় সে ছোটখাট এক দপ্তরের মন্ত্রি হল। মন্ত্রি হবার সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা লাগিয়ে গাড়ি করে নিজের নির্বাচনী এলাকায় গিয়ে একটা কিছু উদ্বোধন করার তার ইচ্ছে হল। অপেক্ষা করতে আর চাইছিল…

Read More

সাকার বা মূর্ত কবিতা (Concrete Poetry) – শংকর ব্রহ্ম
সাকার বা মূর্ত কবিতা (Concrete Poetry) – শংকর ব্রহ্ম

সাকার বা মূর্ত কবিতা (Concrete Poetry) শংকর ব্রহ্ম কংক্রিট কবিতা হল ভাষাগত উপাদানগুলির একটি বিন্যাস যেখানে টাইপোগ্রাফিক প্রভাব মৌখিক ভাষ্যের তাৎপর্যের চেয়ে ছবির অর্থ বোঝাতে বেশি গুরুত্বপূর্ণ। এটিকে অনেকে চাক্ষুষ কবিতা হিসাবেও উল্লেখ করেন। একটি শব্দ যা এখানে তার নিজস্ব একটি স্বতন্ত্র অর্থ তৈরি করে। কংক্রিট কবিতা মৌখিক শিল্পের চেয়ে দৃশ্যমানতার সাথে বেশি সম্পর্কযুক্ত, যদিও এটি যে ধরনের পণ্যকে হিসাবে নির্দেশ করে তার মধ্যে যথেষ্ট সমাপতন (Overlap) রয়েছে। ঐতিহাসিকভাবে, কংক্রিট কবিতা আকৃতির বা গড়নের কবিতার দীর্ঘ ঐতিহ্য থেকে বিকশিত…

Read More

বক্তৃতার মাধ্যমে দূষণ – সন্তোষ উৎসুখ
বক্তৃতার মাধ্যমে দূষণ – সন্তোষ উৎসুখ

বক্তৃতার মাধ্যমে দূষণ সন্তোষ উৎসুখ বেশ কয়েকদিন আগে একটা লেখা পড়েছিলাম যাতে স্পষ্ট লেখা ছিল যে বক্তৃতায় দূষণ কমবে না। কিন্তু আমি মনে করি যে বক্তৃতা দূষণকে অনেকাংশে কমিয়ে দেয়। এটি একটি সুপরিচিত সত্য যে বক্তৃতার মাধ্যমে আরও অনেক কিছু অর্জন করা হয়েছে এবং অব্যাহত থাকবে। এটা সৌভাগ্যের বিষয় যে কোনো প্রচেষ্টা ছাড়াই বায়ুমণ্ডল ও পরিবেশের দূষণ কমছে। পার্থক্য কেবল চিন্তাভাবনার মধ্যে এবং কীভাবে তা বোঝা যায়। বিশ্বজুড়ে নতুন, আরামদায়ক, বিলাসবহুল স্থানে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। দূষণ হ্রাস এবং পরিবেশ…

Read More

কিশলয় গুপ্তের কবিতা
কিশলয় গুপ্তের কবিতা

জীবনযাপন খেলি কিশলয় গুপ্ত সুখটাকে সমর্পণ শব্দে রেখেছি হাতে হাতে।এইমত গুজরান টেনে আমিও একদিন অতীতের সঙ্গে মিশে যাব ভেবে হাসি। কার কাছে কত কষ্ট আছে নিয়ে আসা হোক। এই দেখো পেতেছি দুই হাত, হাতের উপর পাঁজর সর্বস্ব বুকে অনন্ত স্বপ্নের ঝড়;ঝড়ে উড়িয়ে নিয়ে যাচ্ছে ইহকাল পরকাল তারপর যবনিকা হাতে আসুক কেউ। এত যে হাহাকার ভরা “চাই, চাই” গান এত যে বেসুরো বাজা ভাঙা বেহালার প্রেম একমুঠো মাটি কিনতে পারে তেমন রাজা কই! কোটি লোকের ভিড়ে তেমন একটা মানুষ পেয়ে…

Read More

ফুটবলে অনন্ত প্রেম – শুভংকর নিয়োগী
ফুটবলে অনন্ত প্রেম – শুভংকর নিয়োগী

ফুটবলে অনন্ত প্রেম      (ছোটোগল্প) শুভংকর নিয়োগী চমকাইতলায় ‘কাদড়া ফুটবল ক্লাব’-এর ফুটবল মাঠটি বড়োই উপযুক্ত। ঘন সবুজ ঘাসে ভরা মাঠ, যেন সবুজ গালিচা পাতা। প্রতি বছর বর্ষার শেষে আরম্ভ হত শিল্ড-টুর্নামেন্ট। সেখান থেকেই ফুটবলে প্রেম অনন্তর। সে সুযোগ ও সময় পেলে ঘণ্টার পর ঘণ্টা একা-একাই বল নিয়ে প্র্যাকটিস করত। সে এক অনাবিল, অনির্বচনীয় আনন্দে কী এক অমোঘ নেশায় অবশ হয়ে থাকত তার মন! ফুটবলে কিছু একটা করতে হবে, এই ভাবনায় ক্লান্তিকে দূরে ঠেলে মন কেমন ব্যাকুল হয়ে থাকত!…

Read More

ছাড়ের বৃষ্টি – সন্তোষ উৎসুখ
ছাড়ের বৃষ্টি – সন্তোষ উৎসুখ

ছাড়ের বৃষ্টি সন্তোষ উৎসুখ ছাড়ের মৌসুম বৃষ্টির মতো আসে। এবারও অনেক ছাড় ছিল এবং ছাড়ের বৃষ্টি অনেক জায়গায় মানুষের ক্ষতি করেছে। নানা ধরনের লোভে পড়ে আমরা অনলাইনে আমাদের স্ত্রীর জন্য ড্রেস অর্ডার করার কথা ভাবি। অনলাইন বাজার থেকে কেনার সময়, প্রায়ই একটি ভুল ধারণা থাকে যে বিক্রেতা লোকসান বহন করতে প্রস্তুত। সত্তর থেকে আশি শতাংশের অফারগুলো যেন মিনি স্কার্ট পরে দাঁড়িয়ে আছে। স্ত্রী এবং স্বামী উভয়েই এই ধরনের প্রস্তাব দ্বারা প্রভাবিত হয়। আমরা আমার স্ত্রীকে বোঝানো বন্ধ করে দিয়েছি…

Read More