প্রিয় পাঠক

# এটা MAY-JUNE 2026 সংখ্যা # পরবর্তী JULY-AUG 2026 সংখ্যা প্রকাশিত হবে JULY মাসের ২০ তারিখ # আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ # ঈশানকোণ নিয়মিত পড়ার জন্য আপনার প্রতি রইল আমাদের একান্ত অনুরোধ # ফেসবুকে আমাদের পেজ লাইক করুন, আমাদের ফলো করুন # আপনার লেখা আমাদের কাছে অমূল্য, লেখা পাঠান এই ঠিকানায়ঃ singhasada4@gmail.com # ঈশানকোণ-এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন # পরবর্তী JULY-AUG 2026 সংখ্যা প্রকাশিত হবে JULY মাসের ২০ তারিখ।

টাইগার শিকার – সুদীপ ঘোষাল
টাইগার শিকার – সুদীপ ঘোষাল

টাইগার শিকার সুদীপ ঘোষাল সুমন্তদা তোতনকে বললেন, এবার টাইগার হিল যাব, বুঝলি তোতন। তোতন বলে, যাবে না উঠবে। যাইহোক তার আগে টাইগার হিল সম্বন্ধে একটু বলো সুমনদা। সুমন্তদা ওরফে সুমনদা বলতে শুরু করলেন, সূর্যোদয়ের সময়, কাঞ্চনজঙ্ঘার শিখরগুলি কম উচ্চতায় সূর্যকে দেখার আগে আলোকিত করা হয়। টাইগার হিল থেকে মাউন্ট এভারেস্ট, 8848 মি উঁচু, সবেমাত্র দৃশ্যমান। কাঞ্চনজঙ্ঘা 8598 মিটার,মাউন্টের চেয়ে উঁচু দেখায় এভারেস্টের চেয়ে কয়েক মাইল দূরে অবস্থিত হওয়ায় এভারেস্ট পৃথিবীর বক্রতার কারণে। টাইগার হিল থেকে এভারেস্টের সরলরেখার দূরত্ব 107…

Read More

রাজনীতির দরজা – ডঃ সুরেশ কুমার মিশ্র
রাজনীতির দরজা – ডঃ সুরেশ কুমার মিশ্র

রাজনীতির দরজা ডঃ সুরেশ কুমার মিশ্র রাজনীতির সাথে জড়িতরা আজকাল খেলায় ব্যস্ত। খেলা খেলতে হলে একজনকে অবশ্যই এর আবেগগত দিকগুলিতে দক্ষ হতে হবে। যারা যেকোনো মাঠে স্কোর খেলতে জানে। সাম্প্রতিক বছরগুলোতে, ট্রেন্ড-সেটিং প্লেয়াররা পুরোদমে চলছে। প্রথমে এটি মজার মনে হলেও পরে তা বিপর্যয়ে পরিণত হয়। খেলোয়াড়রা মজা করার নেশায় এতটাই আসক্ত যে তারা কাবাডি খেলছে বলে মনে হয়, কিন্তু রান স্কোরকার্ডে রেকর্ড করা হয়। তারা প্রথমে লেবু এবং ভিনেগার দিয়ে দুধ নষ্ট করে, তারপর নষ্ট দুধ তাদের বাড়িতে নিয়ে…

Read More

মনের মানুষ – সুদীপ ঘোষাল
মনের মানুষ – সুদীপ ঘোষাল

মনের মানুষ    (অনুগল্প) সুদীপ ঘোষাল অসীম গরীব হলেও সুখী। সে দশটা ছাগলের মালিক। ফাঁকা মাঠের ধারে মাটির ঘর। সেখানেই সে তিরিশ বছর ধরে বাস করে একা। দরজা খুলতেই দেখে তার মনের মানুষ, পিয়া, মাথায় সিঁদুর পরে দাঁড়িয়ে আছে। চোখে তার জল। অসীম যখন কুড়ি বছর বয়সের যুবক তখন ভালোবেসেছিল পিয়াকে। কিন্তু একজন চালচুলোহীন অপদার্থ ছেলের হাতে পিয়াকে দেয় নি,তার বাবা, মা। পিয়ার বিয়ে হয়েছিল রোজগেরে মদনের সঙ্গে। তারপর থেকেই পিয়া সংসারের বোঝা টানতে টানতে হাঁপিয়ে ওঠে। পান থেকে…

Read More

ঘুণপোকা – সুদীপ ঘোষাল
ঘুণপোকা – সুদীপ ঘোষাল

ঘুণপোকা        (ছোটোগল্প) সুদীপ ঘোষাল রতনের স্ত্রী সাতসকালে জানিয়ে দিলো জানালায় ঘুণ ধরেছে। প্রায় চারমাস বর্ষাকালে পশ্চিম ধারের জানালাটা খোলা হয়নি। ঘুণ এমনভাবে  ধরেছে, জানলার একটা পাটা খুলে নিচে পড়ে গেছে। রতন বললো, তোমাকে রোজ একবার করে খুলে যত্ন করতে হতো। আমি তো বাইরে কাজে থাকি। বউ বললো, কি করবো। আমি দেখিনি। নিচের জানালাটা বন্ধই থাকে। যাই হোক ঘুণ তো কেউ  ইচ্ছে করে ধরায়নি। কালে কালে সব কিছু সময়ের ঘুণে খেয়ে নেয়। রতন ভাবলো, জানালাটা পুরোটা বন্ধ…

Read More

সমর চক্রবর্তীর কবিতা
সমর চক্রবর্তীর কবিতা

যাপন সমর চক্রবর্তী হে করমের গাছ! দিনের শেষে ক্লান্ত হয়ে রোজ রোজ, যতবার আমি তোর কাছে আসি; মুখ ফুটে বলা প্রতিটি কথা আশ্চর্য গান হয়ে উঠে! আর পা বাড়ালেই শুরু হয় আমাদের সমবেত নাচ। আমি আর কখনো যাবো না শহরে।

Read More

আমি মতিলাল – ডঃ নিতাই ভট্টাচার্য্য
আমি মতিলাল – ডঃ নিতাই ভট্টাচার্য্য

আমি মতিলাল     (ছোটোগল্প) ডঃ নিতাই ভট্টাচার্য্য একটু শুনবেন, আমি মতিলাল বলছি। মতিলাল রায়। এইমাত্র আমি একটা খুন করলাম জানেন। হ্যাঁ, ঠিকই শুনছেন। একটা ভীরু পরমুখাপেক্ষী পরাশ্রয়ী লোককে গুলি করে মেরে দিলাম। আমার দু’নলা বন্দুকটা, ওই যে পড়ে রয়েছে লাশটার পাশে, ওটা দিয়েই খতম করলাম। নিশানা নিখুঁত ছিলো আজও। শুধু বন্দুকের ট্রিগার চাপার সময় আমার ডান পা-টা কেঁপেছিলো সামান্য। কারণ আছে, সে কথা বলবো ঠিক সময়ে। আজ সাত আট মাস আর সহ্য করতে পারছিলাম না আমি ওই লোকটাকে। মানে…

Read More

মৃণাল ও একটি অনবহিত সিনে সংবাদ – শাশ্বত বোস
মৃণাল ও একটি অনবহিত সিনে সংবাদ – শাশ্বত বোস

মৃণাল ও একটি অনবহিত সিনে সংবাদ  (ছোটোগল্প) শাশ্বত বোস খুব ভোরের জেদি একগুঁয়ে ধোঁয়া আর ছেঁড়া ছেঁড়া বাক্স পুঁটুলি থেকে ভেসে আসা ভ্যাপসা গন্ধের মিশেলে, ভিজে যাওয়া সংস্কৃতিশূন্য সকালটার একটা নিজস্ব গন্ধ আছে। গরম ভাতের ফ্যান, ডাস্টবিনে ফুলে ওঠা মাছ কিংবা সারা রাত জেগে বাজারটার এক কোণায় পড়ে থাকা মুটে মজুরের গায়ের তেতো ঘামের গন্ধ, সব কিছু মিলে মিশে গিয়ে একটানা পচা একটা গন্ধ তৈরি হয় এই সকালটার গায়ে। মশলা বাজারটা খুলতে এখনো দেরি আছে, এখন শুধু মাছের বাজারটা…

Read More

স্বপ্নবিলাসী – সদানন্দ সিংহ
স্বপ্নবিলাসী – সদানন্দ সিংহ

স্বপ্নবিলাসী     (ছোটোগল্প) সদানন্দ সিংহ সাত সকালের বিভ্রান্ত হাওয়ায় এক কাপ কড়া চায়ের সাগরসম তেতো-মিষ্টির দুধ-জলে তিন ফোটা পরিমান কফির সঙ্গম হলে মনটা হয়ে ওঠে সত্যিই স্বপ্নবিলাসী। তখন কাঠখোট্টা কাজ আর কাঠখোট্টা মনের অতলে লুকিয়ে থাকা কত কিছু বেরিয়ে এসে চোখের ওপর নাচে। তাতে এক মই নিয়ে দিশা খোঁজে চন্দ্রকান্ত। একমাত্র পাঁচ বছরের মেয়েকে নিয়ে বিশাল স্বপ্ন দেখে। যে মেয়ে একদিন তিলোত্তমার জালকে কেটে ছিন্নভিন্ন করবে এবং মাথা উঁচু করে বাঁচবে। এই স্বপ্ন নিয়েই সাত সকালে পান্তা ভাত খায়…

Read More

রহিত ঘোষালের কবিতা
রহিত ঘোষালের কবিতা

অসীমে ঝাঁপ দেবে একাকী নদী রহিত ঘোষাল তুমি আমার বাড়ির ছাদে কাপড় মেলে আমার মিথ্যে গায়ে পরে একা একা চলে গেছ মহাসমুদ্রের কাছে ওখানে আমাদের সদ্যোজাতকে ভাসিয়েছ যেই দেখলে সেখানে তখন নদী এসেছে অসীমে ঝাঁপ দিতে সে তোমাকে দেখে আর কিছু বলতে পারেনি তার সমস্ত কথার মতো পলিমাটি সে ডুবিয়ে দিতে ভুলে গেছে তোমার হাতে স্যালাইন ফোটানোর ক্ষত থেকে বহুমূল্য মুক্তো ঝরে পড়ছে এসবের কিছুই তুমি আমাকে বলে যাওনি সব আমি জেনেছি বালিয়াড়ির থেকে শীতের রাতে শেষ বাসে তারপর…

Read More

রণজিৎ রায়ের কবিতা
রণজিৎ রায়ের কবিতা

স্বপ্নের সিঁড়ি রণজিৎ রায় কবে আসবে তুমি ? তোমার আগমনের প্রত্যাশায় কপাট খোলা রেখে খোলা জানলায় পথ চেয়ে আছি বাতাসে বৃক্ষের পাতা কেঁপে উঠতেই হৃদয় খুলে প্রহর গুনি প্রহরের পর প্রহর অভিমান বরফের মতো জমে পাথরের মতো নিরেট হতে থাকে। বিজ্ঞানীরা বলছে পৃথিবীর আয়ু ফুরিয়ে আসছে তোমার আমার কী হবে অন্য একটি জগৎ বিজ্ঞান মানে না তুমি কি বিশ্বাস করো আমি বিজ্ঞান পড়েও দিব্যি মেনে নিই প্রত্যাশায় উড়বো ত্রিভুবন অনন্তকাল ধরে। শরীরের সান্নিধ্য কি সব সুখের উৎস মনে দুঃখ…

Read More