প্রিয় পাঠক

# এটা NOV-DEC 2026 সংখ্যা # পরবর্তী Jan-Feb 2027 সংখ্যা প্রকাশিত হবে জানুয়ারি মাসের ২০ তারিখ # আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ # ঈশানকোণ নিয়মিত পড়ার জন্য আপনার প্রতি রইল আমাদের একান্ত অনুরোধ # ফেসবুকে আমাদের পেজ লাইক করুন, আমাদের ফলো করুন # আপনার লেখা আমাদের কাছে অমূল্য, লেখা পাঠান এই ঠিকানায়ঃ singhasada4@gmail.com # ঈশানকোণ-এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন # পরবর্তী Jan-Feb 2027 সংখ্যা প্রকাশিত হবে জানুয়ারি মাসের ২০ তারিখ।

শুভেশ চৌধুরীর কবিতা
শুভেশ চৌধুরীর কবিতা

ভালো লাগা শুভেশ চৌধুরী সব কিছু ভালো হয় না কিছু কিছু ভালো হয় ওই সময়গুলি ভালো লাগার কারণ জানে না যেমন আমি যেদিন চার্লি চ্যাপলিন-এর সিটি লাইট দেখি ওই অনুজ সবুজ মনটি হেসে হেসে লুটিয়ে পড়ে সেদিনও সেদিনও আমি লুটিয়ে পড়েছি মাটিতে যেদিন আমি কীর্তনের শেষে ধুলিতে লুটিয়ে গড়াগড়ি খেয়ে খেয়ে সবার নীচে এসেছি ঐ ভক্তি সারাৎসারে

Read More

গুলশন ঘোষের কবিতা
গুলশন ঘোষের কবিতা

জীর্ণ অন্ধকারের দিকে পা গুলশন ঘোষ রাষ্ট্র-যন্ত্রের নিদারুণ যন্ত্রণায় প্রক্ষোভে আসে নির্বাচিত নতুন রাজকুর্শি নতুন ভাব, আদর্শ, আলোকজ্জ্বল সুন্দর দিনের একমুঠো ভিজে সুখ নিয়ে, প্রত্যাশায় বাঁধে ঘর— দিন দিন সময় যাপনের শেষে মনে হয়— ভ্রান্ত এক মরীচিকা বাহ্যিক মোড়কের চিৎকার- অন্তঃসার শূন্য উন্মাদনার নাম উন্নয়ন- হয়তো কখনো ছিঁটে-ফোঁটা সুতো কাটা ঘুড়ি তাকিয়ে দেখি – দুলে দুলে একই ভাবে বারে বারে মাতালের মতো ভেসে পড়ে- ঘাসেদের বুকে। এটাই হয় –এটাই হবে- ঢেউ আসে ফিরে যায় অশান্ত নীল তিমির দেশে ছিল-…

Read More

যে গল্পের শেষ নেই – চেখভ
যে গল্পের শেষ নেই – চেখভ

যে গল্পের শেষ নেই           (ছোটোগল্প) চেখভ (রাশিয়ান গল্প, ইংরেজি থেকে অনুবাদ: বিজয়া দেব) সে অনেক আগের কথা, এক রাতে রাত দুটো বেজে যাওয়ার ঠিক পর পরই আমার রাঁধুনি, ফ্যাকাসে মুখে উদ্বিগ্ন চেহারায় অপ্রত্যাশিতভাবে আমার পড়ার ঘরে ছুটে এল এবং আমাকে জানাল, মাদাম মিমোতি, বৃদ্ধা মহিলা, যে আমার লাগোয়া বাড়ির মালকিন, বসে আছে তার কিচেনে। সে কাতর হয়ে আপনাকে ডাকছে স্যার…। রাঁধুনি হাঁফাতে হাঁফাতে আরো বলল — তার বাড়ির ভাড়াটে খুব খারাপ ঘটনা ঘটিয়েছে স্যার, সে…

Read More

কে ওয়াই পি – ডঃ নিতাই ভট্টাচার্য্য
কে ওয়াই পি – ডঃ নিতাই ভট্টাচার্য্য

কে ওয়াই পি      (ছোটোগল্প) ডঃ নিতাই ভট্টাচার্য্য — বাড়িতে একবার যেতে হবে ডাক্তার কাকা। মামা বিছানা নিয়েছে বেশ কয়দিন। দেখে আসবে গিয়ে। সাত সকালে মানিক ডাক্তারের চেম্বারে এসে দাঁড়ায় সুজিত। বাইরে ধক ধক করে শ্বাস নিচ্ছে সুজিতের বাইক। সুজিত ব্যবসায়ী মানুষ। ভীষণ ব্যস্ত। — কি হয়েছে তোর মামার? জিজ্ঞাসা করে মানিক। — অত কথা কি জানি! অনেক রোগ নাকি বাসা বেঁধেছে। তুমি ছিলে না। শহরের ডাক্তার দেখেছিল দিন দশেক আগে। ওষুধ খাচ্ছে। অবস্থার উন্নতি নেই কোনো। কাল…

Read More

সম্রাট অশোক – সদানন্দ সিংহ
সম্রাট অশোক – সদানন্দ সিংহ

সম্রাট অশোক               (ছোটোগল্প) সদানন্দ সিংহ (‘সম্রাট অশোক’ গল্পটা ত্রিপুরা দর্পণ শারদ সংখ্যা ১৪৩২তে প্রকাশিত) এক সম্রাট অশোক একদিন কলিঙ্গ বিজয় করেছিলেন। তারপরই নাকি তিনি ধর্মানুরাগী হয়ে জীবন অতিবাহিত করেছিলেন। এসব স্কুলের ইতিহাস বইয়ে পড়েছিল খালপাড় বস্তির অশোক। আর সম্রাট অশোকের মতোই এই অশোকও ইদানীং জীবনযুদ্ধে একদিন বিজয়ী হওয়ার স্বপ্ন দেখে। ভাবে, একবার বিজয়ী হলে, তারপর কী করা যায় তা নিয়ে না হয় পরে চিন্তা করবে। কিন্তু কোনো যুদ্ধে, বিশেষ করে জীবনযুদ্ধে বিজয়ী হওয়া…

Read More

মাছভাত – কাকলী ভট্টাচার্য
মাছভাত – কাকলী ভট্টাচার্য

মাছভাত            (ছোটোগল্প) কাকলী ভট্টাচার্য নিজেদের অফিসের নীচে ঝুপড়ি দোকানটা থেকে মাছভাত খেয়ে বেরোতে গিয়েই আটকে গেল পূর্ণা, বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আজ সে ছাতাও আনেনি। এখন দাঁড়িয়ে থাকতে হবে বৃষ্টি কমার অপেক্ষায়, যাতে অন্তত ছুটে ঢুকে যেতে পারে অফিসে। পূর্ণার মা যখন টিফিন বানিয়ে দেয় না অথবা নিজেরও টাইম হয় না কিছু বানানোর তখন এইখানে আসতে হয়। ভালোই বানায় প্রদীপকাকু ও পুতুলকাকিমা। দোকানটা রাস্তার ধারে ঝুপড়ি হলেও অন্যান্য দোকানের তুলনায় অনেকটা পরিষ্কার। এখানে…

Read More

নক্সাপাড় আর গন্ধতেল – গোপা চট্টোপাধ্যায়
নক্সাপাড় আর গন্ধতেল – গোপা চট্টোপাধ্যায়

নক্সাপাড় আর গন্ধতেল         (ছোটোগল্প) গোপা চট্টোপাধ্যায় বাড়িটাতে ঢুকে ধুলোমাখা তালাটায় চাবিটা দিয়ে ঘোরাতেই খটাং করে তালাটা খুলে গেল। নীলু ওরফে নীলাদ্রি প্রায় সাড়ে ছবছর পর এসেছে বন্ধ পৈতৃক বাড়িটায়। অটোস্টপ থেকে নেমে গলির ভেতর সর্পিলাকার প্রায় সাত মিনিটের হাঁটাপথের শেষে নীল রঙ-এর তেতলা বাড়িটা, পলেস্তারা খসে পড়েছে। এক কালের গমগম করা বাড়িটা এখন তালাবন্দি হয়ে হাহাকার করে। তালাটা খোলার পর ক্যাচ করে কর্কশ শব্দ করে দরজাটা খুলল নীলু। একঝাঁক ধুলো এসে নাকে লাগল তার। পকেট থেকে…

Read More

দুঃস্বপ্ন – দেবাশ্রিতা চৌধুরী
দুঃস্বপ্ন – দেবাশ্রিতা চৌধুরী

দুঃস্বপ্ন      (ছোটোগল্প)      দেবাশ্রিতা চৌধুরী কাগজ কলম নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থেকেও সকাল থেকে একটা আঁচড় কাটতে পারেনি সোমদত্তা। সোমদত্তা রায়। বাংলা গল্প, কবিতা লেখায় মোটামুটি একটা জায়গা হয়তো করে নিয়েছে। কিন্তু সে নিজেই তা বিশ্বাস করে না। হা করে জানালা দিয়ে বাইরে যতটুকু দেখা যায়, সারাদিন তাকিয়ে বসে থাকে সে। সোমদত্তা একসময় লিখেছিল:- বন্ধ দরজার এপাশের নিস্তব্ধ দিনরাত তীব্র আতঙ্ক আর অবিশ্বাসের বিষাদে ভরপুর। গ্রিলঘেরা বারান্দার ওপাশে মাধবীলতার ঝাড়ে অকৃপণ বসন্ত এ বছর আর…

Read More

আতঙ্কের রাত – সোমা গঙ্গোপাধ্যায়
আতঙ্কের রাত – সোমা গঙ্গোপাধ্যায়

আতঙ্কের রাত      (ছোটোগল্প) সোমা গঙ্গোপাধ্যায় একই মাটি, শুধু মাঝখানে কাঁটাতারের বেড়া, আলাদা করে রেখেছে মানুষকে। সীমা মাঝেমধ্যে দীর্ঘশ্বাস ফেলে ভাবে, সবই কপাল। কি ছিল আর হঠাৎ করে কি হয়ে গেল। ধর্ম নিয়ে ইদানীং মানুষের মধ্যে তীব্র ভেদাভেদ! আগে তো এমন ছিল না। সবাই মিলেমিশে বাস করছিল। হঠাৎ করে সব কিছু এক নিমেষে কী করে যেন পাল্টে গেল! কিছু কিছু জায়গায় সংখ্যালঘুদের ওপর আক্রমণ, বাড়িঘরে আগুন, লুটপাট এসব শুরু হল। কিছু অমানুষ রাতারাতি শান্তির আবহাওয়াকে এক তীব্র আক্রোশে তছনছ করে…

Read More

গোবর্ধনের মুক্তি – সদানন্দ সিংহ
গোবর্ধনের মুক্তি – সদানন্দ সিংহ

গোবর্ধনের মুক্তি      (ছোটোদের গল্প) সদানন্দ সিংহ আমাদের পাড়াতে এক নতুন খাবারের দোকান খোলা হয়েছে। ভাবলাম, খাই বা না খাই, সেই দোকানটার সামনে একটু ঘুরে আসি। গিয়েই দেখলাম চিংড়িমামাকে, গপগপ করে সেই দোকানের সিঙাড়া খাচ্ছে। আমাকে দেখেই চিংড়িমামা বলে উঠল, এই যে গোয়েন্দা হাবু। এদিকে কী মনে করে! বললাম, এই নতুন দোকানটাকে একটু দেখতে এলাম। — অঃ, তাই ? তা এটা তো খাবারের দোকান, কিছু কিনে-টিনে খা। দশ টাকায় তিনটে সিঙাড়া দিচ্ছে। পকেটে টাকা আছে ? জানি, তোদের…

Read More