প্রিয় পাঠক

# এটা NOV-DEC 2026 সংখ্যা # পরবর্তী Jan-Feb 2027 সংখ্যা প্রকাশিত হবে জানুয়ারি মাসের ২০ তারিখ # আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ # ঈশানকোণ নিয়মিত পড়ার জন্য আপনার প্রতি রইল আমাদের একান্ত অনুরোধ # ফেসবুকে আমাদের পেজ লাইক করুন, আমাদের ফলো করুন # আপনার লেখা আমাদের কাছে অমূল্য, লেখা পাঠান এই ঠিকানায়ঃ singhasada4@gmail.com # ঈশানকোণ-এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন # পরবর্তী Jan-Feb 2027 সংখ্যা প্রকাশিত হবে জানুয়ারি মাসের ২০ তারিখ।

বলাই দে’র ছড়া
বলাই দে’র ছড়া

একবছরে বলাই দে একবছরে হাসছে সবাই থেমে গেছে কান্না, হেসে বলছে, অনেক হলো আর না, আর না। ‌হাসতে হাসতে ধরেছে খিল চামেতে খুব ব‍্যথা, মরেই যাবো, মরেই যাবো থামাও এবার কথা। দিনগুলো, রাতগুলোও রঙিন কি যে রঙিন, নাই রে জ্বালা, যন্ত্রনাও তবুও আজকে সঙিন। মনটি খুলে বলতে কথা শিখেছি এই প্রথম, চিন্তায় চেতনায় আ-হা লাগছে মনোরম। নিরাশা দূর, শুধুই আলো ভিড় করেছে আশা, জীবন যেন কাব্য গাঁথা খাসা ভীষণ খাসা, পুরোনো দিন, পুরোনো স্মৃতি হারিয়ে গেছে ভিড়ে, গুনগুনিয়ে গাইছে…

Read More

মাস্টারস্ট্রোকের প্রয়োজনীয়তা – সদানন্দ সিংহ
মাস্টারস্ট্রোকের প্রয়োজনীয়তা – সদানন্দ সিংহ

মাস্টারস্ট্রোকের প্রয়োজনীয়তা সদানন্দ সিংহ ভূমিকা না, না, আমি কোনো রোগ বা শারীরিক বিপর্যয়ের কথা বলছি না। আমি যে মাস্টারস্ট্রোকের কথা বলছি, সেটা হচ্ছে মাস্টার লোকেরা যে স্ট্রোক করেন সেই মাস্টারস্ট্রোকের কথাই বলতে চাইছি। জানি, ‘মাস্টারস্ট্রোক’ কথাটার সঙ্গে সবাই কমবেশি পরিচিত, বিশেষ করে শচীনের মাস্টারস্ট্রোক কিংবা পুতিনের মাস্টারস্ট্রোক। কিন্তু আমি এও জানি, আপনার নিজের মাস্টারস্ট্রোক নিয়ে হয়তো কোনোদিন আপনি চিন্তাই করেননি। কথাগুলি কি অদ্ভুত শোনাচ্ছে ? হয়তো ভাবছেন, এটাকে এখানে টেনে আনার অর্থ কী ? তাহলে আসুন, মাস্টারস্ট্রোকের সারমর্ম এবং…

Read More

সোনায় সোহাগা – সদানন্দ সিংহ
সোনায় সোহাগা – সদানন্দ সিংহ

সোনায় সোহাগা           (অনুগল্প) সদানন্দ সিংহ পাত্রী দেখতে এসেছে অতনু। পাত্রীর বাড়িতে এক সোফায় বসে আছে অতনু এবং অতনুর মা-বাবা। ওপাশের সোফা এবং চেয়ারে পাত্রীর বাড়ির লোকজন। একে একে পরিচয়পর্ব সারা হচ্ছে — মেয়ের বাবা, মেয়ের মা, মেয়ের কাকা, মেয়ের কাকি, মেয়ের ছোটোভাই … ।অতনুর এসবে মন নেই। মা-বাবার ইচ্ছেতেই সে আজ এসেছে। মা-বাবা উঠে-পড়ে লেগেছে ছেলের বিয়ে দিতে। হবে নাই বা কেন, অতনুর কেন্দ্রীয় সরকারের চাকুরি, ভালোই মাইনে পায়, তবে ‘বিয়ে করব না’ বলে ছত্রিশিটি…

Read More

আগুন রাঙানো সুর – গুলশন ঘোষ
আগুন রাঙানো সুর – গুলশন ঘোষ

আগুন রাঙানো সুর       (অনুগল্প) গুলশন ঘোষ ল্যাদ খেয়ে শুয়ে আছি। সকাল ৯টা। গিন্নির চিৎকারে বিছানা ছেড়ে তাড়াতাড়ি স্নানে গেলাম। সকালেই পাশের বাড়ি থেকে খুব জোরে বক্স-এর আওয়াজ আসছে। স্নান সেরে তাড়াতাড়ি রেডি হয়ে টেবিলে খেতে বসেই রোজকার মুদ্রাদোষে জিজ্ঞাসা করলাম — আজ কী কী হয়েছে? গম্ভীর কণ্ঠে গিন্নির জবাব — কোনোদিন তুমি চারটে পদ ছাড়া ভাত মুখে তুলেছ শুনি! গোটা বাজার তুলে এনে তো ফ্রিজে ঢুকিয়ে দাও। তারপর সারা সপ্তাহ পড়ে পড়ে ঘুমাও। আচ্ছা তুমি আমায় কাজের…

Read More

ছেলেবেলা – সুদীপ ঘোষাল
ছেলেবেলা – সুদীপ ঘোষাল

ছেলেবেলা     (অনুগল্প) সুদীপ ঘোষাল অতনুর মনে পড়ে, রাজু আর তার দশজন বন্ধু পুজো বাড়ির শ্যাওলা পড়া দেয়াল ঘেঁষে বসত। পুরোনো কারুকার্যের মুগ্ধতা ছাড়িয়ে ভালোবাসার গান বিরাট বাড়িতে প্রতিধ্বনি শোনাত। দরজা ঘাটের বাঁধানো ঘাটে পানকৌড়ি আর মাছরাঙার কলা কৌশল দেখে পার হয়ে যেত অবাধ্য সময়। অন্ধকারে ফুটে উঠত কালীতলার সার দেওয়া প্রদীপ। ঘরে ঘরে বেজে উঠত শঙ্খধ্বনি। হাতগুলো অজান্তে চলে যেত কপালে। তারপর হাত পা ধুয়ে ভাইবোন একসাথে বসে সরব পাঠের প্রতিযোগিতা শুরু হয়ে যেত। কে কত জোরে পড়তে…

Read More

চিরন্তন ভবিতব্য – প্রসেনজিৎ রায়
চিরন্তন ভবিতব্য – প্রসেনজিৎ রায়

চিরন্তন ভবিতব্য         (অনুগল্প) প্রসেনজিৎ রায় সোসিওলজি নিয়ে মাস্টার্স করছে অনিকেত। তার প্রজেক্টের বিষয় বৃদ্ধাশ্রম। এখন থেকে বছর পঞ্চাশ ষাটেক আগে নাকি বৃদ্ধাশ্রম ছিল আমাদের দেশে। বুড়ো বয়সে ছেলেমেয়ে ঘরে জায়গা না দিলে এখানেই ঠাঁই মিলত বৃদ্ধ-বৃদ্ধাদের। এমন বৃদ্ধাশ্রম তো এখন আর নেই। এখন ছেলেমেয়ে মা-বাবার সাথে থাকলে না চাইলে তাদেরকেই আলাদা হয়ে যেতে হয়, মা-বাবা বাড়িতেই থাকেন সরকারি নির্দেশনামা অনুযায়ী। তাই বৃদ্ধাশ্রম সম্পর্কে জানতে চাইলে এখন এমন কোনো লোককে খুঁজে বের করতে হবে, যার বয়স একশোর…

Read More

পশ্চিমবঙ্গ ভ্রমণ-স্মৃতি – প্রসেনজিৎ রায়
পশ্চিমবঙ্গ ভ্রমণ-স্মৃতি – প্রসেনজিৎ রায়

পশ্চিমবঙ্গ ভ্রমণ-স্মৃতি প্রসেনজিৎ রায় কাজের চাপে তেমন ঘোরাঘুরি হয়ে ওঠে না আমার। তাই এবার ডিসেম্বরে শীতে কোনোভাবে ছুটি মঞ্জুর করিয়ে আমরা চলে গেছিলাম পশ্চিমবঙ্গ ঘুরতে। আমরা মানে সস্ত্রীক আমি। ওয়েস্ট বেঙ্গল ঘোরার জায়গার পরিকল্পনার লিস্টে ছিল কলকাতা, দিঘা, মায়াপুর, এরপর দার্জিলিং। তো আমরা প্রথম আগরতলা এয়ারপোর্ট থেকে চলে গেলাম ফ্লাইটে করে নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে, এরপর ওখান থেকে আমরা একটা হলুদ ট্যাক্সি নিলাম কারণ কলকাতা মানেই হলুদ ট্যাক্সি। যেহেতু প্রথমবার গেছি কলকাতায় ঘুরতে তাই আমার ওয়াইফ বলল সে হলুদ…

Read More

হৃদয় – শুভেশ চৌধুরী
হৃদয় – শুভেশ চৌধুরী

হৃদয় শুভেশ চৌধুরী হৃদয় আমার হারায় শুধু মনে হয় যুদ্ধ কখন থামবে, আমরা খাবো সহজ মূল্যে যুদ্ধ ভালো নয় বুঝি। একজন এই প্যাঁচ দিলে অন্যজন কিছু করে। হৃদয়ে চাপ পড়ে কিছু দিন হলো ভগ্ন হৃদয় কেউ কারুর কথা বুঝতে পারছি না মনে হয় কিসের রণনীতি যদি ভাড়ার খালি হয়। কিছু কর্ম ব্যবসা ও খাবার সবার প্রয়োজন, কিছু বাজনা হাতে নিলে মনে হয় রোম পুড়ছে মনে হয় হাতে হাত মিলিয়ে এই আগুনকে নিভিয়ে দিই

Read More

বাজেটের শুভ উপলক্ষ্যে – সন্তোষ উৎসুক
বাজেটের শুভ উপলক্ষ্যে – সন্তোষ উৎসুক

বাজেটের শুভ উপলক্ষ্যে সন্তোষ উৎসুক বাজেট এসে গেছে। বিরোধী দল ও দলের নেতাদের মধ্যে কথায় কথায় একে অপরকে মারধরের রীতি চালু হয়েছে। বলা হচ্ছিল বাজেটে এটা হবে, সেটাই হবে। তাদের এটি দেওয়া উচিত, তাদের এটি করা উচিত। আয়করের সীমা বাড়াতে হবে এবং মুদ্রাস্ফীতি কমাতে হবে, লক্ষাধিক কর্মসংস্থান তৈরি করতে হবে, ইত্যাদি ইত্যাদি। বাজেট এলেই তোলপাড় হয়। আমরা কিছুই খুঁজে পাইনি. সব তাকে দিয়েছে। গত কয়েক দশক ধরে আমাদের সাংস্কৃতিক জাতীয় ঐতিহ্যের মধ্যে দুটি প্রধান ধরনের হৈ চৈ রয়েছে। বাজেটের…

Read More

Posted in গেঁজেল Comments Off on বাজেটের শুভ উপলক্ষ্যে – সন্তোষ উৎসুক
বাতাসের দুষ্টুমি – সন্তোষ উৎসুক
বাতাসের দুষ্টুমি – সন্তোষ উৎসুক

বাতাসের দুষ্টুমি সন্তোষ উৎসুক বৃষ্টির সমস্যা শেষ হয়নি, প্রবল বাতাসও গ্রাস করেছে — ফলে এত বড়ো, ভারী, দামি মূর্তি ভেঙে গেল। গঠন করা হয়েছে শক্তিশালী তদন্ত দল। তদন্ত হবে, কারণ তদন্ত হতে হবে, যদিও তদন্তে কী বেরিয়ে আসবে তা নিয়ে খুব একটা সংশয় নেই। ওহ হ্যাঁ, FIR-ও নথিভুক্ত করা হয়েছে। ভাল, এটা মজার যে অনেক মানুষের ক্ষেত্রে, FIR এত দ্রুত এবং সহজে দায়ের করা যায় না। এটা প্রমাণ করে যে আমাদের সমাজে মূর্তির বিশ্বাসযোগ্যতা এবং প্রভাব বেশি। মূর্তি পূজার…

Read More

Posted in ইদানীং Comments Off on বাতাসের দুষ্টুমি – সন্তোষ উৎসুক