প্রিয় পাঠক

# এটা NOV-DEC 2026 সংখ্যা # পরবর্তী Jan-Feb 2027 সংখ্যা প্রকাশিত হবে জানুয়ারি মাসের ২০ তারিখ # আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ # ঈশানকোণ নিয়মিত পড়ার জন্য আপনার প্রতি রইল আমাদের একান্ত অনুরোধ # ফেসবুকে আমাদের পেজ লাইক করুন, আমাদের ফলো করুন # আপনার লেখা আমাদের কাছে অমূল্য, লেখা পাঠান এই ঠিকানায়ঃ singhasada4@gmail.com # ঈশানকোণ-এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন # পরবর্তী Jan-Feb 2027 সংখ্যা প্রকাশিত হবে জানুয়ারি মাসের ২০ তারিখ।

তিরঙ্গা জাতীয় পতাকার ইতিহাস – সদানন্দ সিংহ
তিরঙ্গা জাতীয় পতাকার ইতিহাস – সদানন্দ সিংহ

তিরঙ্গা জাতীয় পতাকার ইতিহাস সদানন্দ সিংহ তিরঙ্গা পতাকা বললেই এখন ভারতের জাতীয় পতাকার ছবি সবার মনে ভেসে ওঠে। তিরঙ্গার প্রথম ডিজাইন করেছিলেন ১৯১৬ সালে পিঙ্গালি ভেঙ্কাইয়া এবং সেটি ছিল সাদা, লাল ও সবুজ। পরে ১৯৩১ সালে পিঙ্গালি ভেঙ্কাইয়া দ্বিতীয় ডিজাইন করেন, তা ভারতীয় জাতীয় কংগ্রেস সরকারি পতাকা হিসেবে গ্রহণ করে। বর্তমান ভারতের যে পতাকা আছে তা ২২ জুলাই ১৯৪৭ সালে ভারতের এক গণপরিষদের বৈঠকে সিদ্ধান্ত হবার পর গৃহীত হয়ে ১৫ই আগস্ট ১৯৪৭ সালে প্রজাতন্ত্র ভারতের পতাকা হিসেবে উত্তোলন করা…

Read More

প্রবুদ্ধসুন্দর কর ৬৫২এ – সদানন্দ সিংহ
প্রবুদ্ধসুন্দর কর ৬৫২এ – সদানন্দ সিংহ

প্রবুদ্ধসুন্দর কর ৬৫২এ সদানন্দ সিংহ আমার বাড়ি আগরতলার অভয়নগরে। আমি পড়তাম অভয়নগর হাইয়ার সেকেন্ডারি স্কুলে। আমাদের স্কুলের Z প্যাটার্নের ক্লাসরুমগুলির টিনের ছানি দেওয়া যে লম্বা ছাদ ছিল তা লাল রঙের। ফলে লোকমুখে আমাদের স্কুলের প্রচলিত নাম ছিল লালি স্কুল। আগরতলার অনেকেই অভয়নগর হাইয়ার সেকেন্ডারি স্কুলের নাম জানতো না, তবে সবাই লালি স্কুলের নাম জানতো। অবশ্য কেউ লালি স্কুল বললে আমার বেশ রাগ হতো। সেই স্কুলের নাম এখন নেই। প্রায় কুড়ি বছর পর হঠাৎ একদিন আমার স্কুলটাকে দেখতে গিয়েছিলাম। গিয়ে…

Read More

ইমোজি চর্চা – সদানন্দ সিংহ
ইমোজি চর্চা – সদানন্দ সিংহ

ইমোজি চর্চা সদানন্দ সিংহ ভারতবর্ষে জি শব্দের একটা সম্মানজনক অবস্থান আছে। যেমন নেহেরুজি, শাস্ত্রীজি, নেতাজি, আরো অনেক। এঁদের সবারই চাক্ষুষ অস্তিত্ব ছিল একসময়। ইমোজিও এখন সম্মানজনক অবস্থান নিয়ে গেঁড়ে বসেছে আমাদের কাছে। তবে ইমোজি ব্যাপারটা অন্যরকম, যার অস্তিত্ব কেবল ডিজিটাল জগতে এবং একে ধরাছোঁয়া যায় না। নেট নিয়ে যাঁরা ঘাঁটাঘাঁটি করেন তাঁরা কেউ এই ইমোজিকে চেনেন না এখন – এমন কেউ আছেন কিনা সন্দেহ। ভাবতে পারেন, প্রতিদিন এখন ৯০০ মিলিয়নেরও বেশি ই্মোজির চলাচল হয় আন্তর্জালে। ৯০০ মিলিয়ন মানে ৯০…

Read More

ঝাল – সদানন্দ সিংহ
ঝাল – সদানন্দ সিংহ

ঝাল    (অনুগল্প) সদানন্দ সিংহ মেজাজ কার নেই? একটু কম-বেশি মেজাজ সবারই থাকে। কিছুদিন আগেও একটু মেজাজ চড়লেই সুকান্ত বলে উঠতো, লে-লে-লে-লে। এই লে-লে-লে-লে জিনিসটা কি সেটা অবশ্য সুকান্ত নিজেও জানতো না। আর এই লে-লে-লে-লে আওয়াজটা শুনলেই সুকান্তর বৌ রেবা একদম ক্ষেপে লাল, ছিঃ তুমি অভদ্রের মতো কীসব শুরু করলে! তাতে সুকান্ত আরো বেশি করে রেবাকে ক্ষেপিয়ে তোলার জন্যে এই আওয়াজটা আবার করে যেতো। সুকান্ত-রেবার সংসারটা প্রায় পনের বছরের। একমাত্র ছেলে পিকুর বয়স বারোর কাছাকাছি এবং সে এবার দুপুরের…

Read More

মিত্তিরদের বাড়ি – ব্রতীন বসু
মিত্তিরদের বাড়ি – ব্রতীন বসু

মিত্তিরদের বাড়ি        (অনুগল্প) ব্রতীন বসু আমাদের গলিতে লাল বাড়িটা মিত্তিরদের বাড়ি। ওখানে সব কিছু পালন করা হয় উল্টোভাবে। ছোটো থেকে দেখছি। জামাইষষ্ঠীতে বাড়ির বউকে শাশুড়ি পাত পেরে খাওয়ায়। ভাইফোঁটায় ভাই ভাইকে ভাইফোঁটা দিত, রাখি পরিয়ে দিত দেখতাম।সেই কবে থেকে। বউমা আইটি-তে কাজ পেয়ে বরকে নিয়ে বিদেশ গেল। বর ডিপেন্ড্যান্ট ভিসাতে বাড়িতে বসে রান্না করে, ঘর সামলায়, শুনি, বলি সবাইকে। আমাদের বউরা খোঁটা দেয়, বলে, দেখেছ কি উন্নত মানসিকতা মিত্তিরদের। তোমরা পারবে? আমি শুনি। না এতটা পারব…

Read More

সময় বিভ্রাট – রণজিৎ রায়
সময় বিভ্রাট – রণজিৎ রায়

সময় বিভ্রাট      (অনুগল্প) রণজিৎ রায় সময়ের অভাবেই জুলাই মাসে আমরা মরুভূমি ঘুরতে বের হলাম। আমি, স্ত্রী সুমি ও কন্যা মনকে নিয়ে রাজস্থানের জয়সলমির ঘুরতে যাচ্ছি। আগরতলা থেকে কলকাতা হয়ে আমেদাবাদ, মাউন্ট আবু, উদয়পুর, যোধপুর, জয়সলমির ও জয়পুর দেখা শেষ করে আবার কলকাতা হয়ে আগরতলা ফিরে আসবো। যাত্রার কিছুদিন আগে থেকেই উষ্ণতা হজম করতে শুরু করলাম। অর্থাৎ গরমে ফ্যান না চালিয়ে অভ্যস্ত হচ্ছিলাম। যথাসময়ে আমাদের যাত্রা শুরু হলে তেমন গরম অনুভূত হল না। জুলাইতে যেমন গরম পড়ে, তেমনি বৃষ্টিও হয়।…

Read More

ঢেউ – সোমনাথ বেনিয়া
ঢেউ – সোমনাথ বেনিয়া

ঢেউ      (অনুগল্প) সোমনাথ বেনিয়া সমুদ্রের পাড়ে সমুদ্র থেকে বেশ কিছুটা দূরে বসে আছে সুমিত। সুমিত ঢেউ দেখতে ও গুনতে খুব ভালোবাসে। ঢেউ গুনতে-গুনতে হঠাৎ ওর মনে হয় আচ্ছা, সমুদ্র কি তার নিজের সমস্ত ঢেউকে মনে রাখে ? কোন ঢেউ পূর্ণতা পায়, কোন ঢেউ অপূর্ণ থেকে যায়। কোন ঢেউয়ে তার গর্ব হয় কিংবা কোনটায় অপমানিত। আবার কোনটায় তার সুখ থাকে, কোনটায় দুঃখ। অন‍্যদিকে কোনটিতে তার ঘৃণা এবং কোনটিতে তার ভালোবাসা থাকে। সুমিতের এইরকম মনে হ‌ওয়ার কারণ সমুদ্রের এই…

Read More

বজ্রপাত ও স্মৃতি – সুদীপ ঘোষাল
বজ্রপাত ও স্মৃতি – সুদীপ ঘোষাল

বজ্রপাত ও স্মৃতি  (অনুগল্প) সুদীপ ঘোষাল সংশোধনাগারের ভিতরে কয়েকজন মহিলা কয়েদী স্মৃতিমন্থনে ব্যস্ত। বিজুলি বলে চলেছে, আজও বাহান্ন বসন্তের পরে আমি ভুলতে পারিনি অতৃপ্ত প্রথম রোদবেলার কথা। ষোল বছর বয়সে আমার প্রথম প্রেমিকের কাছে জেনেছি, প্রথম প্রেম পরিণতি পায় না কখনও। মাঝ রাস্তায় থমকে পড়ে, তারপর আজীবন পুড়িয়ে মারে। আমি বুঝতে পেরেছি এখন চালাক প্রেমিকের এটা প্রথম প্রেম ছিল না। তার ছিল বিবেকহীন আঙুলের কারসাজি। পশুর মত কামপ্রবৃত্তি পূরণের ফলে আমার শরীরের ভিতর একদিন পাপ ঢুকিয়ে গা ঢাকা দিল…

Read More

দেবাশিস কোনারের কবিতা
দেবাশিস কোনারের কবিতা

কারুকার্য  দেবাশিস কোনার ছোঁয়াতে মুছে যাবে কল্পনার ফানুস সে বিশ্বাস ছিল না কোনোদিন ঘরে ধুপ ধুনো জ্বেলে পুজো যখন মন খারাপ করবার অর্থ কি? এসো আরতির চিতাভস্ম জুড়ে খেলি প্রেমের ঘাত – প্রতিঘাত হারিয়ে যাই ছেলেবেলার গভীর গহনে সাঁতার শিখি অনাবিল আনন্দে! সত্যি যদি বুঝে থাক অকল্যাণ সাধ জেগেছিল অকারণ মলিন মর্মমূলে তাহলে প্লিজ এসো যাপনের বিষ বাষ্প ভুলে কারুকার্যে মাতি! বন্ধন দেবাশিস কোনার স্নায়ুতে খেলা করে অভিযান স্রোত, রক্ত কথা বলে –– বড্ড বেশি কথা তাই আলো থাকে…

Read More

ভারতের বরফকুচির হিলস্টেশন – সদানন্দ সিংহ
ভারতের বরফকুচির হিলস্টেশন – সদানন্দ সিংহ

  ভারতের বরফকুচির হিলস্টেশন সদানন্দ সিংহ     হিমাচল প্রদেশের সোলং উপত্যকা হিমাচল প্রদেশের সোলং উপত্যকা বিয়াস কুন্ড এবং সোলং গ্রামের মাঝখানে অবস্থিত এবং মানালি থেকে ১৩ কিলোমিটার দূরে। উপত্যকাটি তুষারময় পাহাড় এবং হিমবাহ দ্বারা আবৃত। সোলং-এ আপনি বছরের বেশির ভাগ সময় প্যারাগ্লাইডিং, কোয়াড বাইক চালানো, রোপওয়ে, ঘোড়ায় চড়া এবং প্যারাশুটিং এর মতো কার্যকলাপ করতেই পারেন। নিকটতম রেলস্টেশন হ’ল যোগিন্দার নগর রেলস্টেশন, যা উপত্যকা থেকে ১৭৫ কিলোমিটার দূরে অবস্থিত। কুল্লু মানালি বিমানবন্দরটি সোলং উপত্যকার নিকটতম বিমানবন্দর। এটি উপত্যকা থেকে…

Read More