প্রিয় পাঠক

# এটা JULY-AUG 2026 সংখ্যা # পরবর্তী SEPT-OCT 2026 সংখ্যা প্রকাশিত হবে SEPT মাসের ২০ তারিখ # আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ # ঈশানকোণ নিয়মিত পড়ার জন্য আপনার প্রতি রইল আমাদের একান্ত অনুরোধ # ফেসবুকে আমাদের পেজ লাইক করুন, আমাদের ফলো করুন # আপনার লেখা আমাদের কাছে অমূল্য, লেখা পাঠান এই ঠিকানায়ঃ singhasada4@gmail.com # ঈশানকোণ-এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন # পরবর্তী SEPT-OCT 2026 সংখ্যা প্রকাশিত হবে JULY মাসের ২০ তারিখ।

আগুন রাঙানো সুর – গুলশন ঘোষ
আগুন রাঙানো সুর – গুলশন ঘোষ

আগুন রাঙানো সুর       (অনুগল্প) গুলশন ঘোষ ল্যাদ খেয়ে শুয়ে আছি। সকাল ৯টা। গিন্নির চিৎকারে বিছানা ছেড়ে তাড়াতাড়ি স্নানে গেলাম। সকালেই পাশের বাড়ি থেকে খুব জোরে বক্স-এর আওয়াজ আসছে। স্নান সেরে তাড়াতাড়ি রেডি হয়ে টেবিলে খেতে বসেই রোজকার মুদ্রাদোষে জিজ্ঞাসা করলাম — আজ কী কী হয়েছে? গম্ভীর কণ্ঠে গিন্নির জবাব — কোনোদিন তুমি চারটে পদ ছাড়া ভাত মুখে তুলেছ শুনি! গোটা বাজার তুলে এনে তো ফ্রিজে ঢুকিয়ে দাও। তারপর সারা সপ্তাহ পড়ে পড়ে ঘুমাও। আচ্ছা তুমি আমায় কাজের…

Read More

ছেলেবেলা – সুদীপ ঘোষাল
ছেলেবেলা – সুদীপ ঘোষাল

ছেলেবেলা     (অনুগল্প) সুদীপ ঘোষাল অতনুর মনে পড়ে, রাজু আর তার দশজন বন্ধু পুজো বাড়ির শ্যাওলা পড়া দেয়াল ঘেঁষে বসত। পুরোনো কারুকার্যের মুগ্ধতা ছাড়িয়ে ভালোবাসার গান বিরাট বাড়িতে প্রতিধ্বনি শোনাত। দরজা ঘাটের বাঁধানো ঘাটে পানকৌড়ি আর মাছরাঙার কলা কৌশল দেখে পার হয়ে যেত অবাধ্য সময়। অন্ধকারে ফুটে উঠত কালীতলার সার দেওয়া প্রদীপ। ঘরে ঘরে বেজে উঠত শঙ্খধ্বনি। হাতগুলো অজান্তে চলে যেত কপালে। তারপর হাত পা ধুয়ে ভাইবোন একসাথে বসে সরব পাঠের প্রতিযোগিতা শুরু হয়ে যেত। কে কত জোরে পড়তে…

Read More

চিরন্তন ভবিতব্য – প্রসেনজিৎ রায়
চিরন্তন ভবিতব্য – প্রসেনজিৎ রায়

চিরন্তন ভবিতব্য         (অনুগল্প) প্রসেনজিৎ রায় সোসিওলজি নিয়ে মাস্টার্স করছে অনিকেত। তার প্রজেক্টের বিষয় বৃদ্ধাশ্রম। এখন থেকে বছর পঞ্চাশ ষাটেক আগে নাকি বৃদ্ধাশ্রম ছিল আমাদের দেশে। বুড়ো বয়সে ছেলেমেয়ে ঘরে জায়গা না দিলে এখানেই ঠাঁই মিলত বৃদ্ধ-বৃদ্ধাদের। এমন বৃদ্ধাশ্রম তো এখন আর নেই। এখন ছেলেমেয়ে মা-বাবার সাথে থাকলে না চাইলে তাদেরকেই আলাদা হয়ে যেতে হয়, মা-বাবা বাড়িতেই থাকেন সরকারি নির্দেশনামা অনুযায়ী। তাই বৃদ্ধাশ্রম সম্পর্কে জানতে চাইলে এখন এমন কোনো লোককে খুঁজে বের করতে হবে, যার বয়স একশোর…

Read More

ছাদবিড়াল – সদানন্দ সিংহ
ছাদবিড়াল – সদানন্দ সিংহ

ছাদবিড়াল          (অনুগল্প) সদানন্দ সিংহ কয়েকদিন হয়ে গেছে ছাদবিড়ালটার আর দেখা নেই। আজো তাই। মাছওয়ালাদের পেছনেও ছাদবিড়ালটাকে আর দেখা যাচ্ছে না। নইলে ভোরে ঘুম থেকে উঠেই ঝুমুর যখন দরজা খুলে ব্যালকনিতে যেত তখনই সে দেখত ছাদবিড়ালটা তার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। সে তখন হুলোর জন্য রাখা ছ’কেজি-র যে ক্যাটফুডের প্যাকেট আছে সেখান থেকে প্লেটে কিছু ক্যাটফুড নিয়ে ছাদবিড়ালটাকে দিত। বিড়ালটা চটপট খেয়েই কার্নিস বেয়ে চলে যেত। কারণ তাদের হলো এই ছাদবিড়ালটাকে দেখলেই তেড়ে ভাগিয়ে দেয়। ছাদবিড়ালটা ওইটুকু…

Read More

দেবারি গণ – গুলশন ঘোষ
দেবারি গণ – গুলশন ঘোষ

দেবারি গণ       (অনুগল্প) গুলশন ঘোষ পাশের বাড়িরও লোক জানে না বাড়িতে প্রস্ববণ কখন আসে, কখন যায়। ছেলেবেলা থেকেই সে তার সম-জুটিদের থেকে একটু আলাদা। শান্ত। মাটির মতোই সহনশীল। মুখচোরা স্বভাবের। কিন্তু, পড়াশোনায় তুখোড়। স্বপ্ন জ্যোতির্বিজ্ঞানী হবে। সাধ পূরণ হল যখন, সরকারি প্রতিষ্ঠার বেদিতে নিজেকে স্থাপন করতে বয়স গড়িয়েছে আটত্রিশ-এ। জোর কদমে শুরু হল পাত্রী খোঁজা। দু’বছর ধরে অর্ধ-শতাধিক যোগাযোগ করেও জুড়ি মিলল না। কখনও বয়স বেশি, কখনও বা ছেলের সার্ভিস কন্যার বাড়ি থেকে দূরে হওয়ার কারণে –…

Read More

ধূ ধূ প্রান্তর – স্বাতী ধর
ধূ ধূ প্রান্তর – স্বাতী ধর

ধূ ধূ প্রান্তর       (অনুগল্প) স্বাতী ধর এবার ধানের গোছাগুলি হয়েছে বেশ। বৃষ্টি সময় মত এসেছিল বলে চাষিদের কারুরই ক্ষতি হয়নি। খরচও বেশ কমে গেছে। ধান পেকে ধানের গোছাগুলিও এখন হলুদ হয়ে এসেছে। বাদল ক্ষেতের আল দিয়ে এগোতে এগোতে তার সীমানার ধানক্ষেতের মাঝ বরাবর চলে এসেছে। এইসময় সে দেখল ধানক্ষেতের আল দিয়ে কারা সব মাথা নিচু করে লুকিয়ে পালিয়ে বেড়াচ্ছে। — কে ওখানে ? কে ? বলে বাদল সামনে এগিয়ে কিন্তু কাউকেই দেখতে পেল না। ওরা সব অন্যদিকে…

Read More

মেয়েটি – সুদীপ ঘোষাল
মেয়েটি – সুদীপ ঘোষাল

মেয়েটি     (অনুগল্প) সুদীপ ঘোষাল মেয়েটা মুঠো মুঠো জ্যোৎস্না কুড়িয়ে অপরের মুখমন্ডলে চাঁদ দেখত। দুই করকমলে তার স্নেহের পরশ রোগীকে অচিরেই সুস্থ করে তুলত। মায়ের মত যত্ন করে সে সেবা করত রোগীদের আর রোগীদের মনে পড়ত মায়ের লাল পলা, ছাপা আঁচল আর করবী বেণীর কথা। কলকাতার এক ইঞ্জিনিয়ারিং পাস করা ছেলের সঙ্গে তার বিয়ের একটা কথা চলছিল। শিউলি, তাকে বলেছিল যে, সে মেডিকেল কলেজের পড়াটা শেষ করে বিয়ে করবে। শিউলির বাবা বলে দিয়েছেন পাশ করে চাকরিটা পেলেই তোর বিয়েটা…

Read More

অচেনা মুখ – সদানন্দ সিংহ
অচেনা মুখ – সদানন্দ সিংহ

অচেনা মুখ        (অনুগল্প) সদানন্দ সিংহ বিকেলবেলা। আমার অর্ধাঙ্গিনী ঘর থেকে বেরিয়ে যেতে যেতে চেঁচাল, বাজারে যাচ্ছি, ঘরে শাকসবজি কিছুই নেই। দরজাটা টেনে যাচ্ছি, তুমি ছিটকিনি মেরে দিও। আমিও ভেতর থেকে চেঁচালাম, ঠিক আছে। দিচ্ছি। দিচ্ছি বললাম বটে, কিন্তু বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করছিল না। একটু ঘুমও পাচ্ছে। তাছাড়া উঠে, লিভিং রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুম পেরিয়ে দরজার ছিটকিনি লাগাতে আমার এখন একটু কসরত করতে হবে। তিন সপ্তাহ আগে আমার ডান পা এক দুর্ঘটনায় ফ্র্যাকচার হয়ে গেছিল।…

Read More

ইনফ্রারেড আলো – গুলশন ঘোষ
ইনফ্রারেড আলো – গুলশন ঘোষ

ইনফ্রারেড আলো         (অনুগল্প) গুলশন ঘোষ ভাদ্রের সকালে বৃষ্টি মাথায় নিঃসঙ্গ এক বৃদ্ধা এলেন ভারত সেবাশ্রম সংঘের আশ্রমে। প্রথম আসা লোকমুখে শুনে। বারান্দায় তিনি প্রতীক্ষরত। তাকাচ্ছেন এদিকে-ওদিকে। চোখ জুড়েছে এক অজানা আলোয়। দেখছেন শরীরের নানা স্থান থেকে আভরণ সরিয়ে সেই আলোর সামনে মানুষ বসছে এক এক করে। সকাল-বিকাল অনেকেই নানান ধরণের যন্ত্রণার জন্য এখানে আসে ফিজিওথেরাপি করাতে। এখন ফিজিওথেরাপির যা ব্যয়ভার, তা বহন করা নিম্ন ও মধ্যবিত্ত সাধ্যের বাইরে। সেই তুলনায় এখানে ন্যূনতম ব্যয়ে উচ্চমানের নানা ধরনের…

Read More

সেদিন দেখা হয়েছিল – প্রসেনজিৎ রায়
সেদিন দেখা হয়েছিল – প্রসেনজিৎ রায়

সেদিন দেখা হয়েছিল         (অনুগল্প) প্রসেনজিৎ রায় ভীষণ ব্যস্ত আজ রেলস্টেশন। কানায় কানায় যাত্রীতে ভর্তি পুরো প্ল্যাটফর্ম। উজান বাড়িতে সাপ্তাহিক বন্ধ কাটিয়ে আজ সোমবার আবার কর্মস্থলের উদ্দেশ্যে। স্টেশনে ঢুকেই টিকিট কাউন্টারের ভিড় দেখে ভাবছে ভাগ্যিস কাল রাতে অনলাইনে টিকিট করে রেখেছিলো নাহলে আজ….। আকাশের মুখটা আজ সকাল থেকেই বেশ ভার। সূর্যদেবতার দেখা পাওয়া আজ দুষ্কর বলেই মনে হচ্ছে। হালকা হালকা একটা বাতাস বইছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে খুব জোরে। ট্রেন আজকে লেট, তাই হেডফোন কানে গুঁজে ওভারব্রিজটায়…

Read More