সুদীপ ঘোষালের কবিতা
সাফল্য সুদীপ ঘোষাল দুঃখগুলো মাটির ভাঁড়ে জমিয়ে রাখি কষ্টগুলো একটা একটা করে ঝরে পড়ে শরীরের সৈকতে ভালবেসে তুলে রাখি তাকে অনিশ্চিত দুপুরে জমানো কষ্ট আর দুঃখ বেঁচে তৈরি করি ভাড়াটে সকাল কিছুদিন পরে হৃদয় ব্যাঙ্ক থেকে ধার নিই দুমুঠো শান্তি তৈরি হয় প্রেমের জাহাজবাড়ি রুটি তরকারি খাই ভালবাসা ও কষ্টের সাজানো থালায় নিরাশার আকাশে জেগে ওঠে ধীরে সোনার ফসল সাফল্যের চাঁদ হাসে কুটিরে দীর্ঘ অমাবস্যার অবসানে মাটির ভাঁড়ের সুখ এবার উপচে পড়ে আষাঢ় মাটিতে… একতারার কান্না সুদীপ ঘোষাল তুমি…









