হামিদুল ইসলামের কবিতা
লড়াই হামিদুল ইসলাম প্লাবনী নদী একাকী বয়ে চলে ইচ্ছেমতো কোথায় সীমানা কোথায় মোহনা জলে ভাসে লাশ। বিষণ্ণ ঢেউ। লাশফুলে মালা গাঁথি রক্তাক্ত রাজপথ ভুখা পেটে গামছা বাঁধা কুরুক্ষেত্রে যুদ্ধ সারা জীবন। জীবন মানে যুদ্ধ যুদ্ধ মানে হার জিৎ, যুদ্ধ মানেই জীবন। এই আছি এই নেই তবু আছি। মৃত্যুর সাথে লড়াই করে আমরা বেঁচে আছি। অধ্যায় হামিদুল ইসলাম রাস্তার দুপাশে পুঁতি বীজ বীজ থেকে চারা চারা থেকে মহিরুহ। প্রত্যাশা ছড়ায়। বিবর্ণ পাঠশালা স্বরবর্ণের দেশে জন্ম নেয় আগামী প্রজন্ম রক্তবীজ। রক্তজীবন।…









