প্রিয় পাঠক

# এটা JULY-AUG 2026 সংখ্যা # পরবর্তী SEPT-OCT 2026 সংখ্যা প্রকাশিত হবে SEPT মাসের ২০ তারিখ # আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ # ঈশানকোণ নিয়মিত পড়ার জন্য আপনার প্রতি রইল আমাদের একান্ত অনুরোধ # ফেসবুকে আমাদের পেজ লাইক করুন, আমাদের ফলো করুন # আপনার লেখা আমাদের কাছে অমূল্য, লেখা পাঠান এই ঠিকানায়ঃ singhasada4@gmail.com # ঈশানকোণ-এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন # পরবর্তী SEPT-OCT 2026 সংখ্যা প্রকাশিত হবে SEPT মাসের ২০ তারিখ।

ব্রতীন বসুর কবিতা
ব্রতীন বসুর কবিতা

এলিনা তোকে দেখতে পাব জানি ব্রতীন বসু এলিনা, তুই কেমন আছিস স্বপ্নরাজ্যে ? ফ্রি স্টাইলে বা রঙিন প্রজাপতির মত এপাড় ওপাড় করিস গোটা আকাশ যেদিন শুনলাম সুইমিং পুলের নীল জলের তলায় আন্ডার ওয়াটার সুইমিং করতে গিয়ে সবার মধ্যে জেতার খিদে নিয়েছিলি অনন্তকাল, বুঝেছি তুই পারবি ভারতবর্ষকে অলিম্পিকে প্রথম সাঁতারের সোনার মেডেল দিতে জন্মান্তরের ল্যাপ শেষ করে ফিরে আসবি যেদিন অন্য এলিনা হয়ে সেদিন হয়ত তোকে পাশে সাঁতার কাটতে দেখব না আমি দেখবে ভবিষ্যৎ প্রজন্ম টেলিভিশনের পর্দায় বা গ্যালারিতে বসে…

Read More

সনজিৎ বণিকের কবিতা
সনজিৎ বণিকের কবিতা

দিন বদলের কথা সনজিৎ বণিক মানুষের আশা আকাঙ্ক্ষার ভেতর জেগে আছে বুদ্ধিদীপ্ত সময়ের সবুজ সংকেত, জীবনের অস্তিত্ব জুড়ে নতুন সুরের আরাধনা মানুষের বোধ ও সৌন্দর্যের মায়াজালে জড়িয়ে নেবার দিন আজ বড়ো বেশি জরুরি, বেঁচে থাকা ও বাঁচিয়ে রাখার স্বপ্নগুলো আজ সমবেত, ঘরে ঘরে যুবক যুবতিরা বসে নেই কেউ, শুধু জরুরি পরিচ্ছন্নতা ও প্রণয়ের সুস্থ সাধনা, প্রকৃতির পথ ধরে এগিয়ে যেতে যেতে এ সময়ের মধ্যেই জগৎকে ভালবাসতে হবে, নিজের অস্তিত্বের স্বরূপ নিজেই চিনে ফেললে এ সময়ের কথা পৃথিবীতে জেগে থাকবে…

Read More

গোবর্ধনের মহাদেব – সদানন্দ সিংহ
গোবর্ধনের মহাদেব – সদানন্দ সিংহ

গোবর্ধনের মহাদেব     (ছোটোদের গল্প) সদানন্দ সিংহ আমাদের পাড়ায় একটা হিন্দি হাইয়ার সেকেণ্ডারি স্কুল আছে। তবে আমি পড়ি বাংলা স্কুলে। আমার বাবা আমাকে এবং আমার ভাইকে আমাদের পাড়ায় এক বাংলা প্রাইমারি স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিলেন। প্রাইমারি স্কুলের পর আমি ভর্তি হয়েছিলাম আরেক বাংলা হাইয়ার সেকেণ্ডারি স্কুলে। সে স্কুলটা আমাদের পাড়া থেকে দুই কিলোমিটার দূরে। আমরা হেঁটেই সেই স্কুলে যেতাম। সময় পেলেই আমরা পাড়ার হিন্দি স্কুলের ইটের প্রাচীর বেয়ে ওপরে উঠে যেতাম এবং প্রাচীরের মাথায় বসে স্কুলের ছাত্রছাত্রীদের খেলা ছোটাছুটি…

Read More

এলন মাস্কের এক্স টিভি অ্যাপ – অনিমেষ শর্মা
এলন মাস্কের এক্স টিভি অ্যাপ – অনিমেষ শর্মা

এলন মাস্কের এক্স টিভি অ্যাপ  (প্রবন্ধ-নিবন্ধ) অনিমেষ শর্মা ইলন মাস্ক সম্প্রতি তার নতুন পরিকল্পনা ঘোষণা করেছেন, যেখানে তিনি একটি টিভি অ্যাপ্লিকেশন চালু করতে যাচ্ছেন। এই পদক্ষেপ সম্পর্কে ইলন মাস্কের বড় দাবি হল এটি ‘ইউটিউব’-এর সাথে প্রতিযোগিতা করার প্রস্তুতি। এই নিবন্ধে, আমরা এই নতুন প্রকল্পের বিশদ বিবরণ এবং এর গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনা করব। টুইটারের ‘এক্স’ টিভি অ্যাপ ইলন মাস্ক তার নতুন প্রজেক্ট ‘টুইটার এক্স’ নিয়ে অনেক কথা বলছেন কিছুদিন ধরে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল লোকেরা তাদের স্মার্টফোন বা ট্যাবলেটের…

Read More

সদানন্দ সিংহের কবিতা
সদানন্দ সিংহের কবিতা

জুয়াড়ি সদানন্দ সিংহ কোনো কিছু রসাতলে গেলে, ধরণীতলে যাওয়া সহজ হয় তখন বিম্ব থেকে প্রতিবিম্বে, কোষ থেকে প্রকোষ্ঠে আমি থেকে আমিত্বে, তুমি থেকে তুমিত্বে কিংবা আমি-তুমির এক বেড়াজালে সব নীতিহীনের এক অনৈতিক আড়ালে রসহীন হয়েও রসের খোঁজ ? কী বলবো একে ? জুয়াড়ির সংসার ? বা জুয়াড়ির কারবার ? মিনিয়েচার-১ সদানন্দ সিংহ ফুল আছে, কাঁটাও আছে, তা বলে কি – গোলাপকে ছুঁবো না ? চাঁদ আছে, কলঙ্কও আছে, তা বলে কি – চাঁদকে দেখবো না ? রাস্তা আছে, ফুটপাতও…

Read More

সদানন্দ সিংহের ছড়া
সদানন্দ সিংহের ছড়া

আনাড়ি সদানন্দ সিংহ ডালিম গাছেই ডালিম পোকা, পোকার খবর রাখি না। ভেজাল খেয়েই বেঁচে আছি, শরীর নিয়ে ভাবি না। গায়েব রেস্ত সমজদার, ট্রাঙ্কে ড্রয়ারে কাড়ি কাড়ি। মোর যে কিছু বলার নাই, মুই যে এক বাল আনাড়ি। ডাইনে বাঁয়ে সামলে চলি, অধিকার নিয়ে লড়ি কম। তিনিই দেখবেন আশা করি, দেখি না যে কোনোই ভ্রম। লাভক্ষতির দোহাই গেয়ে, মাঝে মাঝে ফেলি ছিপ। পাপপুণ্যের চোরাস্রোতে, দিশাহারা দিগ্‌বিদিগ।

Read More

কোটিপতি ভ্রমণ – সদানন্দ সিংহ
কোটিপতি ভ্রমণ – সদানন্দ সিংহ

কোটিপতি ভ্রমণ     (প্রবন্ধ-নিবন্ধ) সদানন্দ সিংহ আমাদের দেশের মধ্যবিত্ত লোকেরা দুমধারাক্কা অর্থাৎ অল্পসময়ে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখেন সারাজীবন। এর মধ্যে হয়তো কেউ কেউ কোটিপতি হয়েও যান বিভিন্ন ভাবে। তবে আইনিভাবে মধ্যবিত্তদের পক্ষে কোটিপতি হওয়া সাধারণত একটু সময়সাপেক্ষ ব্যাপার এবং তা সবার পক্ষেও সম্ভব নয়। তবে ভ্রমণের মাধ্যমে আপনি ইচ্ছে করলে দুমধারাক্কা কোটিপতি হয়ে যেতে পারেন এবং নিজেকে একজন কোটিপতি ভেবে বুক ফুলিয়ে ভ্রমণের আনন্দ উপভোগ করতে পারেন। সেইরকম একটি দেশ হল ভিয়েতনাম। খরচের দিক দিয়ে ভ্রমণ সাধারাণত তিন রকমের…

Read More

বিজয়া দেবের কবিতা
বিজয়া দেবের কবিতা

ও মশাই বিজয়া দেব আপনাকে রোজই দেখি মশাই। বাজারের থলে হাতে গুটি গুটি পায়ে আমার বাড়ির পাশ দিয়ে যান। চোখেমুখে একটা চাপা মধ্যবিত্তসুলভ উড়ো হাওয়ার ঝাপট লেগে থাকা চাদরের মত। হ্যাঁ, আমি আপনাকেই দেখি রোজ, যদিও আপনি আমাকে দেখতে পান না। উড়ো খইয়ের মত জীবন যাদের, তাদের মধ্যে শুধু আপনি কেন, আমিও পড়ি। বাজারে গিয়ে দরদাম করে যা পছন্দ হয় না, এর একটা আলতো কলঙ্কের ছাপ সারা দেহে সারাদিন জুড়ে জড়িয়ে থাকে। ও মশাই, আপনাকে যা বলছি তা আসলে…

Read More

পাহাড় চুড়োয় – সুদীপ ঘোষাল
পাহাড় চুড়োয় – সুদীপ ঘোষাল

পাহাড় চুড়োয় সুদীপ ঘোষাল আমরা চারজন গ্রামের ছেলে আর একজন মেয়ে। থাকি প্রত্যন্ত গ্রামে। তবুও আমরা বছরে একবার করে বেড়াতে যাই। এবার আমরা ঠিক করলাম পাহাড় দেখব। এক মাস ধরে সব তোড়জোড় শুরু হয়ে গেল। টাকা পয়সা জোগাড়, লাগেজ — সমস্ত কিছু জোগাড় করে ফেললাম। আগে থেকেই টিকিট বুক করে ফেললাম। একদম রিটার্ন টিকিট পর্যন্ত। তারপর শুরু করলাম যাত্রা। প্রথমে গ্রাম থেকে এলাম কাটোয়া। তারপর কাটোয়া থেকে কলকাতা। কলকাতা থেকে চলে এলাম সোজা দার্জিলিং। নিউ জলপাগুড়ি স্টেশনে বসেছিলাম অনেকক্ষণ।…

Read More

খাটো মেয়ে – সন্তোষ উৎসুক
খাটো মেয়ে – সন্তোষ উৎসুক

খাটো মেয়ে       (ছোটোদের গল্প) সন্তোষ উৎসুক আন্নু ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। তার বাবা একজন ব্যাংক অফিসার ছিলেন, তাই তার বদলি হয়ে যেত তিন বছর পর। এবার বাবা বিলাসপুরে বদলি হয়ে গেলেন। বিলাসপুর একটি ছোট শহর ছিল, কাকতালীয়ভাবে সে যে স্কুলে আগে পড়াশুনা করেছিল সেই স্কুলের একটি শাখাও ছিল না। আন্নু এবং তার বড় ভাই আভাস একটি নতুন স্কুলে ভর্তি হল। নতুন স্কুলের সিলেবাস আলাদা ছিল তাই নতুন সিলেবাস বুঝতে তাকে বেশি পরিশ্রম করতে হয়েছে। আন্নু সেশনের সময়…

Read More