প্রিয় পাঠক

# এটা MAY-JUNE 2026 সংখ্যা # পরবর্তী JULY-AUG 2026 সংখ্যা প্রকাশিত হবে JULY মাসের ২০ তারিখ # আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ # ঈশানকোণ নিয়মিত পড়ার জন্য আপনার প্রতি রইল আমাদের একান্ত অনুরোধ # ফেসবুকে আমাদের পেজ লাইক করুন, আমাদের ফলো করুন # আপনার লেখা আমাদের কাছে অমূল্য, লেখা পাঠান এই ঠিকানায়ঃ singhasada4@gmail.com # ঈশানকোণ-এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন # পরবর্তী JULY-AUG 2026 সংখ্যা প্রকাশিত হবে JULY মাসের ২০ তারিখ।

চিরন্তন ভবিতব্য – প্রসেনজিৎ রায়
চিরন্তন ভবিতব্য – প্রসেনজিৎ রায়

চিরন্তন ভবিতব্য         (অনুগল্প) প্রসেনজিৎ রায় সোসিওলজি নিয়ে মাস্টার্স করছে অনিকেত। তার প্রজেক্টের বিষয় বৃদ্ধাশ্রম। এখন থেকে বছর পঞ্চাশ ষাটেক আগে নাকি বৃদ্ধাশ্রম ছিল আমাদের দেশে। বুড়ো বয়সে ছেলেমেয়ে ঘরে জায়গা না দিলে এখানেই ঠাঁই মিলত বৃদ্ধ-বৃদ্ধাদের। এমন বৃদ্ধাশ্রম তো এখন আর নেই। এখন ছেলেমেয়ে মা-বাবার সাথে থাকলে না চাইলে তাদেরকেই আলাদা হয়ে যেতে হয়, মা-বাবা বাড়িতেই থাকেন সরকারি নির্দেশনামা অনুযায়ী। তাই বৃদ্ধাশ্রম সম্পর্কে জানতে চাইলে এখন এমন কোনো লোককে খুঁজে বের করতে হবে, যার বয়স একশোর…

Read More

পশ্চিমবঙ্গ ভ্রমণ-স্মৃতি – প্রসেনজিৎ রায়
পশ্চিমবঙ্গ ভ্রমণ-স্মৃতি – প্রসেনজিৎ রায়

পশ্চিমবঙ্গ ভ্রমণ-স্মৃতি প্রসেনজিৎ রায় কাজের চাপে তেমন ঘোরাঘুরি হয়ে ওঠে না আমার। তাই এবার ডিসেম্বরে শীতে কোনোভাবে ছুটি মঞ্জুর করিয়ে আমরা চলে গেছিলাম পশ্চিমবঙ্গ ঘুরতে। আমরা মানে সস্ত্রীক আমি। ওয়েস্ট বেঙ্গল ঘোরার জায়গার পরিকল্পনার লিস্টে ছিল কলকাতা, দিঘা, মায়াপুর, এরপর দার্জিলিং। তো আমরা প্রথম আগরতলা এয়ারপোর্ট থেকে চলে গেলাম ফ্লাইটে করে নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে, এরপর ওখান থেকে আমরা একটা হলুদ ট্যাক্সি নিলাম কারণ কলকাতা মানেই হলুদ ট্যাক্সি। যেহেতু প্রথমবার গেছি কলকাতায় ঘুরতে তাই আমার ওয়াইফ বলল সে হলুদ…

Read More

জয়িতা চট্টোপাধ্যায়ের কবিতা
জয়িতা চট্টোপাধ্যায়ের কবিতা

মৃদু মশলার গন্ধ ও তুমি জয়িতা চট্টোপাধ্যায় কবিতার মাঝ বরাবর যাত্রীহীন নৌকাটি চলে যায় নিরুদ্দেশে নিয়ে যায় হেমন্তে, ছাতিম ফুলে তোমার বিবাহের দিনে বিকেলে তোমার জ্বর এলো ছাতিম ফুল ও শুভেচ্ছারা কাঁদল সারা রাত শুধু আমি অসময়ের কবিতা আঁকড়ে সহসা হারিয়ে গেলাম, তোমার শাড়ির ভাঁজে চাঁদ ও ভোরের প্রথম আলোয় আমাদের শুভদৃষ্টি সম্পন্ন হল, মনে পড়ে?

Read More

কিশলয় গুপ্তের কবিতা
কিশলয় গুপ্তের কবিতা

আত্মতৃপ্তি কিশলয় গুপ্ত সেই অসহ্য ব্যথাটা আর নেই – কালেভদ্রে বুকের বামদিকে চিনচিন করলে তাকে ঠান্ডা মাথায় গীতার বাণী শোনাই। তারচেয়ে বেশি কিছু হলে তাকে বলি- “ওই দেখ, ধর্মকে হাতিয়ার বানিয়ে কেউ কেউ তরতরিয়ে সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছে দোতলার ঘরে, যেখানে এখনও লেগে আছে পর-পুরুষের গন্ধ।” ব্যথারা নামতে নামতে পায়ে এসে পড়ে; কুকুরের মত কুণ্ডলী পাকিয়ে শুয়ে থাকে, বিড়ালের মত আদর খেতে চায়। তারপরই পাখির মত উড়ে যাবে কথা দেয়। ওরা তো জানে না আমি এখন কথা দেওয়া নেওয়া…

Read More

সুদীপ ঘোষালের কবিতা
সুদীপ ঘোষালের কবিতা

মাথুর সুদীপ ঘোষাল কেমন আছি জানতে চাইলে নাতাহলে আমি কী করে ভালো থাকি। চাঁদ উঠলেই আকাশে তোমাকে দেখিকোনো কবিতা তখন আসে না মনে। তুমি নীরব থেকেও কত কথা কওআমি বসে বসে শুনি একমনে। দেখা হলেও পিছন ফিরে তাকাওনি একবারমনখারাপের জালে বদ্ধ মীন আমি। আর কত দিন রইবে স্মৃতি ভুলে যত কথা মনে জ্বলে বিরহ অনলে।  

Read More

বলাই দে’র ছড়া
বলাই দে’র ছড়া

একবছরে বলাই দে একবছরে হাসছে সবাই থেমে গেছে কান্না, হেসে বলছে, অনেক হলো আর না, আর না। ‌হাসতে হাসতে ধরেছে খিল চামেতে খুব ব‍্যথা, মরেই যাবো, মরেই যাবো থামাও এবার কথা। দিনগুলো, রাতগুলোও রঙিন কি যে রঙিন, নাই রে জ্বালা, যন্ত্রনাও তবুও আজকে সঙিন। মনটি খুলে বলতে কথা শিখেছি এই প্রথম, চিন্তায় চেতনায় আ-হা লাগছে মনোরম। নিরাশা দূর, শুধুই আলো ভিড় করেছে আশা, জীবন যেন কাব্য গাঁথা খাসা ভীষণ খাসা, পুরোনো দিন, পুরোনো স্মৃতি হারিয়ে গেছে ভিড়ে, গুনগুনিয়ে গাইছে…

Read More

সন্তোষ রায়ের কবিতা
সন্তোষ রায়ের কবিতা

সহমরণ সন্তোষ রায় কাহিনি জুড়ে গাছের চলাচল—পাতার ছায়া মনের আনাচে-কানাচে।তাই বনকে থাকে মনে আনন্দের ভেতর নড়ে গাছ,মুক্তির ভেতর নড়ে,নড়ে শান্তির ভেতর। তবে আমি গাছের কিছু না কিছু হই,কী হই তবে!জন্মের আগ থেকে মৃত্যুর পর ভেসে যায় এই বিস্ময়— কী হই! কী হই! বাবা বলেন, প্রণাম করোমা জ্বালেন প্রদীপআমরা নতুন কাপড় পরিয়ে গাছের নগ্নতা ঢাকি।আর ভাবি— কিছু হই।কী হই তবে!পাতা হই! ফুল হই! বীজ হই! একদিন বাকল হয়ে জড়াই কান্ডে।পায়ে নামে কুড়োল, বুকে করাতের দাঁত।ফালা ফালা হয়ে যায় জীবন আমার—

Read More

দেবাশিস মুখোপাধ্যায়ের কবিতা
দেবাশিস মুখোপাধ্যায়ের কবিতা

একখানা মেঘ দেবাশিস মুখোপাধ্যায় মেঘকে সিঁদুর পরার পর খুব ভালো লাগছে। চোখ ফেরাতে পারছে না আকাশ। বৃষ্টি পর্বের পর মেঘ ফিরে যাবে। ফুলশয্যার পর কালো চুলের ঢল নামা মুখটা যেন হয়ে যাবে ডাকের সাজ আর ঘামতেল দেবার পর প্রতিমা। কিন্তু আবাহনের পর বিসর্জনের জন্য প্রস্তুত ছিল না কেউ। একলা মেঘকে সাজিয়ে কালো চুলের দেশে সবাই ঢেলে দিল সিঁদুর। একটি অসম্পূর্ণ লেখা দেবাশিস মুখোপাধ্যায় একটা জোছনার গায়ে আগুন লাগলে অন্ধকারও গান ছড়াতে পারে না পোড়া চামড়ার অস্তিত্ব না থাকায় ছাই…

Read More

সদানন্দ সিংহের কবিতা
সদানন্দ সিংহের কবিতা

বিশ্বায়ন সদানন্দ সিংহ গহিন বনে ঝাড় দিয়ে, এক পাকাপোক্ত জমিনের সৌধ নির্মিতি সে এক গভীর কৌশল, এক চক্রবৃদ্ধি, এক কূটনীতির বিশ্বায়ন জানি, এতে তোমার কিছুই এসে যায় না, কার কী আর এসে যায় ! কিন্তু আমার এসে যায়, ধীরে ধীরে আজ পাখনা মেলেছে দেশজ পাখি উষ্ণতার বালিতেই ফোটে মধ্যযুগের চিত্রবিচিত্র, নিচে নাকি লবণাক্ত জল, লুক্কায়িত সামুদ্রিক ভেষজ, লুক্কায়িত লোকসমাজ, ফেলে রাখা কোনো অচল পয়সা আজ সে অচল পয়সারও দাম বেড়ে গেছে, বহুগুণ, ককটেল সমাজ এখানেই নীহারিকা গিয়েছিল এক গোপন…

Read More

শিল্প – চেখভ
শিল্প – চেখভ

শিল্প           (ছোটোগল্প) চেখভ (রাশিয়ান গল্প, ইংরেজি থেকে অনুবাদঃ বিজয়া দেব) শীতের এক বিমর্ষ সকাল। ব্রিস্ত্রিয়াঙ্কা নদীর মসৃণ ও ঝিকমিকে উপরিভাগে এখানে ওখানে ছড়ানো বরফ চিকমিক করছিল, তার পাশে দাঁড়িয়ে দু’জন কৃষক, বেঁটেখাটো সের‍্যিওঝকা এবং চার্চের শৃঙ্খলা বজায় রাখার দায়িত্বে থাকা, মাটভে। সের‍্যিওঝকা, পা দুটো ছোট, জীর্ণ, সে বছর তিরিশের হবে, বেশবাস নোংরা মতোন, রাগী চোখে বরফের দিকে তাকিয়েছিল। ভেড়ার লোমের পোশাক থেকে উলের গোল্লা নেমে আসা তার অবয়বটি নোংরা কুকুরের মতো দেখাচ্ছিল। তার হাতে দুই…

Read More