প্রভঞ্জন ঘোষের কবিতা
নিরন্তর প্রভঞ্জন ঘোষ যে যাই দিক অন্যকিছু কে যেন যায় বলে – নিত্য আমার আলো-হাওয়া দিয়ে যাবো চলে। হাঁটার জন্য দিয়ে যাবো বৃহৎ পরিসর মাঠ-ঘাট-ছাদ-বেলাভূমি রাস্তা নিরন্তর। অন্যেরা দিক উপচে অনেক উষ্ণ-শীতল ছায়া – আকাশ জুড়ে মেঘ, বৃষ্টি বিশেষ আমার দেওয়া। যে যাই দিক অন্যকিছু বর্ণ ঢেলে বরং, রোজ ওখানে আমার আঁকা দিগন্তে লাল রং!









