প্রিয় পাঠক

# এটা MAY-JUNE 2026 সংখ্যা # পরবর্তী JULY-AUG 2026 সংখ্যা প্রকাশিত হবে JULY মাসের ২০ তারিখ # আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ # ঈশানকোণ নিয়মিত পড়ার জন্য আপনার প্রতি রইল আমাদের একান্ত অনুরোধ # ফেসবুকে আমাদের পেজ লাইক করুন, আমাদের ফলো করুন # আপনার লেখা আমাদের কাছে অমূল্য, লেখা পাঠান এই ঠিকানায়ঃ singhasada4@gmail.com # ঈশানকোণ-এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন # পরবর্তী JULY-AUG 2026 সংখ্যা প্রকাশিত হবে JULY মাসের ২০ তারিখ।

বলাই দে’র ছড়া
বলাই দে’র ছড়া

সবই বুঝি বলাই দে মোদকবাবু ‘গোদক’ খান নিয়ম করে প্রতিদিন, বাকিতে আনেন বস্তু দিনেদিনে বাড়েই ঋণ। ডাঁটা কেনেন সবজি কেনেন কেনেন সজনে ফুল, সজনে ডাঁটা সোনার দামে ঋণের সেও কারণ মূল! মোচা কেনেন অহরহ ঘণ্ট টণ্ট খাবেন বলে, আর্ধেক মেটান ধার-বাকিতে টিকে আছেন সুকৌশলে। মোদকবাবু লোকটা ভালো থাকেন বেশ সাদাসিধে, ফুর্তি করেন ফুর্তি ধরেন উৎফুল্লতা পূর্ণ হৃদে! বলেন তিনি বুকটা ঠুকে ঘাটতিতেই অর্থনীতি, জোড়াতালির এই বাজারে ঋণের দিকেই ঝোঁকার রীতি! ঘাটতিতে লাগাম দিতে ঋণের দিকেই নিত্য ঝোঁকা, সবই বুঝি…

Read More

বুদবুদ – গুলশন ঘোষ
বুদবুদ – গুলশন ঘোষ

বুদবুদ      (অনুগল্প) গুলশন ঘোষ টোটো থেকে নামতেই দশ টাকা দিলেন দীপেশ। – আরো দশ দিন-। – কেন, ভাড়া তো ১০টাকা! – বুঝতেই পারছেন সব জিনিসের দাম রোজ রোজ কত বাড়ছে। আর আপনাদের পুরানো কী সব বকেয়া মিটিয়ে দিচ্ছে সরকার। খবরে দেখলাম তাই….. – হ্যাঁ, ঠিকই দেখেছেন, এই নিন। অতিরিক্ত দশটাকা ধরিয়ে নামার পর আবার সে বাসে উঠল। চরণবিলা থেকে বাসে করে দীপেশ স্কুলে যায়। কোথায় কোন দেশে যেন দুটো মিসাইল ছুঁড়েছে। জ্বালানির দাম বেড়েছে লিটারে ১টাকা। আজ…

Read More

আবেগের ঘূর্ণি – ডাঃ মুকেশ আনলিমিটেড
আবেগের ঘূর্ণি – ডাঃ মুকেশ আনলিমিটেড

আবেগের ঘূর্ণি ডাঃ মুকেশ আনলিমিটেড আবেগ! এ কথা শুনলেই ঘণ্টার মধুর আওয়াজ কানে আসে এবং মনের মধ্যে একটু নেশা ছড়িয়ে পড়ে। আরে, এই কারণে নয় যে এটি আমাদের পুরানো বান্ধবীর নাম, তবে এটি এমন একটি সময় ছিল যখন আমরা আবেগ নিয়ে খেলতাম না, কেবল তাদের অধীনে থাকতে চেয়েছিলাম। তিনি শুধু আবেগের ভিত্তিতে দুনিয়াকে ‘ভাব’ দিতেন। কিন্তু আজকাল আবেগটা অন্যরকম হয়ে গেছে। আবেগ এখন আর সেই আবেগ নেই যা শরীরের প্রতিটি ছিদ্রে বাস করত। অনেক খোঁজাখুঁজি করেছি, স্যার… আমার মনে…

Read More

Posted in ইদানীং Comments Off on আবেগের ঘূর্ণি – ডাঃ মুকেশ আনলিমিটেড
নির্বাচন এবং ঘোড়া ব্যবসা – সন্তোষ উৎসুক
নির্বাচন এবং ঘোড়া ব্যবসা – সন্তোষ উৎসুক

নির্বাচন এবং ঘোড়া ব্যবসা সন্তোষ উৎসুক জনগণের ইচ্ছা থাকলে ক্ষমতাসীন সরকারের নেতাদের নির্বাচনের পর বিরোধী দলে রাখা হয়। তাদের কঠোর সরকারি মনোভাব নরম হতে কিছুটা সময় লাগে। কিছুদিন পর বিরোধী দলের নেতারা বলতে শুরু করেন, এই সরকার কয়েকদিনের অতিথি কিন্তু সময় বলে দেয় তাদের স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা আছে। বিরোধীরা দিনরাত ২৪ ঘণ্টা নতুন অফার দিয়ে পুরনো ঘোড়ার ব্যবসা শুরু করার সম্ভাবনা অন্বেষণ করে চলেছে। কোথাও নতুন নির্বাচন হলে তাদের ইচ্ছা ও ঠোঁট দুটোই খোলা হয়ে যায়। কয়েকজন সিনিয়র বিরোধী নেতাও…

Read More

Posted in গেঁজেল Comments Off on নির্বাচন এবং ঘোড়া ব্যবসা – সন্তোষ উৎসুক
গাঁয়ে মায়ে সমান (পর্ব-১) – সুদীপ ঘোষাল
গাঁয়ে মায়ে সমান (পর্ব-১) – সুদীপ ঘোষাল

গাঁয়ে মায়ে সমান   (ধারাবাহিক উপন্যাস) সুদীপ ঘোষাল প্রথম পর্ব বাবুরাম সর্দার এর বিয়ের আসরে একটা ঝামেলা হয়েছিল।বামুনের কয়েকজন নিমন্ত্রিত ছিল বিয়েতে। তাদের মধ্যে দু একজন ছোটো জাতির সঙ্গে একসঙ্গে বসে খেতে চাইছিল না। বিপিনও নিমন্ত্রিত ছিল। বিপিন রেগে গিয়ে বলে উঠল, ছোটো জাত বলছো শালা, রাতে তো ছোটো জাতির মেয়ের পা ধোয়া জল খাও, তখন মনে থাকে না।একজন বলল, মুখ সামলে কথা বল বিপিন। তোর মত নয় সবাই। – আরে আমি তো বলে কয়ে প্রেম করি, লুকিয়ে নয় রে।বাবুরামের…

Read More

গুলশন ঘোষের কবিতা
গুলশন ঘোষের কবিতা

স্বর্ণ ফসিল গুলশন ঘোষ কোটি কোটি যুগ জন্মের আগের জন্মেও ধ্বংসের ধরাবাসে কত জল-স্থলের রক্ত তরল দেহ, ছিল সেদিনও সালোকসংশ্লেষে অবিরত সবুজের সমারোহ— একদিন তাপে-চাপে পাওয়া অস্থি-দেহ দধীচি’র মতো আজও জ্বেলে চলে অগ্রগতির আলো। দেখি, দাঁড়িয়ে স্টেশনে দেহ নিয়ে বিস্ময়ে- চলেছে বোঝাই হয়ে কার্বোনিফেরাস যুগের দেহ সেই সভ্যতার ভিতেও নিহিত আত্মাহুতি অগণিত হয়তো এটাই আপ্ত-প্রকৃতি রসায়ন কোন এক সভ্যতার অগ্রগতির শক্তির তরে এক দেহের রাসায়নিক কণার সাথে বাঁধা আছে অন্য এক স্বর্ণ ফসিল দেহ।

Read More

জয়িতা চট্টোপাধ্যায়ের কবিতা
জয়িতা চট্টোপাধ্যায়ের কবিতা

আমি ও সে জয়িতা চট্টোপাধ্যায় দুঃখের জলে পায়ের পাতা ডুবিয়ে বসে আছি, আলো অদৃশ্য হলেই জল থেকে উঠে আসবে সে তারপর পাশাপাশি বসে… কথা হবে, গান হবে, ভরা কোটালে স্নান হবে; দুঃখ কি আর তোমার মতো একবার চলে গেলে, আর ফিরবে না! বারবার ফিরে আসবে স্রোতের মতো…

Read More

সুদীপ ঘোষালের কবিতা
সুদীপ ঘোষালের কবিতা

বন্ধু সুদীপ ঘোষাল ভোলার চেষ্টা করি তবু রয়ে যায় নিঃশব্দ এক আলোড়িত বিকেল নিয়ে এলো একরাশ আলো হৃদয়ে অবাক হয়ে শুনি সংগীত পরমান্ন তৈরি হলে তোমাকেও হিসেবের খাতায় রাখি শীতের ঠোঁট জুড়ে আকাশী বিকেল ধার করা জীবন নিয়ে নানা কৌতূহল আসলে মৃত্যুই একমাত্র সত্য শীতজীবন কুয়াশার চাদর মুড়ে

Read More

জয় মহাকাল – প্রসেনজিৎ রায়
জয় মহাকাল – প্রসেনজিৎ রায়

জয় মহাকাল প্রসেনজিৎ রায় আজ আমি মধ্যপ্রদেশের আমার ভ্রমণের অভিজ্ঞতার কথা লিখব। ২০২২ সালের একটি এক মাসের ট্রেনিংয়ে আমি মধ্যপ্রদেশের ভোপাল গিয়েছিলাম। ত্রিপুরা থেকে ভোপাল গিয়েছিলাম তিনবার ফ্লাইট চেঞ্জ করে, প্রথমে আগরতলা থেকে কলকাতা এয়ারপোর্ট, তারপর কলকাতা থেকে হায়দ্রাবাদ এয়ারপোর্ট এবং সর্বশেষে হায়দ্রাবাদ থেকে ভোপাল এয়ারপোর্ট। এয়ারপোর্টে নামার সাথে সাথেই দেখলাম ট্রেনিং সেন্টার থেকে আমাদের নিয়ে যাবার জন্য বাস এসেছে। আমরা ছিলাম মোট ১০ জন, আমরা দশজনেই সেই বাসে হাসতে হাসতে উঠে গেলাম – এরপর সোজা গিয়ে ট্রেনিং সেন্টারে…

Read More

মণিপুরি নৃত্য প্রসারে রবীন্দ্রনাথ এবং ত্রিপুরার অবদান – সদানন্দ সিংহ
মণিপুরি নৃত্য প্রসারে রবীন্দ্রনাথ এবং ত্রিপুরার অবদান – সদানন্দ সিংহ

মণিপুরি নৃত্য প্রসারে রবীন্দ্রনাথ এবং ত্রিপুরার অবদান সদানন্দ সিংহ আমরা জানি, শিল্পকলা মূলত মানুষের সৃজনশীল ক্ষমতার বহিপ্রকাশ, যা প্রধানত সাত রকম ধারায় প্রকাশিত হয় — চিত্রকলা বা পেইন্টিং, ভাস্কর্য, স্থাপত্য, সঙ্গীত, সাহিত্য, নৃত্য এবং সিনেমা বা চলচ্চিত্র-র মাধ্যমে। তবে বিনোদনের উদ্দেশ্যে যে সিনেমা হয় তা মোটেই শিল্পকলা নয়, আর ঋত্ত্বিক ঘটকের সিনেমা বা সত্যজিৎ রায়ের পথের পাঁচালির মতো সিনেমার মধ্যে যে শিল্পকলা দেখতে পাই, তা এখন আর দেখি না। এছাড়াও এখন আরো কিছু কিছু কাজের অপূর্ব সৃষ্টিকে শিল্প বলে…

Read More