শাকাহারী রামচন্দ্র: বাল্মীকি রামায়ণের শাস্ত্রীয় প্রমাণ – প্রোজ্জ্বল মণ্ডল
শাকাহারী রামচন্দ্র: বাল্মীকি রামায়ণের শাস্ত্রীয় প্রমাণ প্রোজ্জ্বল মণ্ডল সনাতন ধর্মে শ্রীরামচন্দ্র সত্য, ধর্ম, ত্যাগ ও সংযমের প্রতীক। তাঁর খাদ্যাভ্যাস সম্পর্কে আলোচনা করতে গেলে বাল্মীকি রামায়ণের কয়েকটি শ্লোক বিশেষভাবে প্রাসঙ্গিক। বনবাসের সময় শ্রীরাম কেমন আহার গ্রহণ করতেন এবং মাংস পরিহারের বিষয়ে কী বক্তব্য পাওয়া যায়, তা বিচার করেই তাঁর শাকাহারী জীবনযাপনের পক্ষে যুক্তি উপস্থাপন করা যায়। বাল্মীকি রামায়ণের সুন্দরকাণ্ডে হনুমান সীতাদেবীকে শ্রীরামের অবস্থার কথা জানাতে গিয়ে তাঁর খাদ্যাভ্যাস সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দেন বলে প্রচলিত পাঠে উল্লেখ রয়েছে— “ন মাংসং…
