প্রিয় পাঠক

# এটা JAN-FEB 2026 সংখ্যা # পরবর্তী MAR-APR 2026 সংখ্যা প্রকাশিত হবে MAR মাসের ২০ তারিখ # আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ # ঈশানকোণ নিয়মিত পড়ার জন্য আপনার প্রতি রইল আমাদের একান্ত অনুরোধ # ফেসবুকে আমাদের পেজ লাইক করুন, আমাদের ফলো করুন # আপনার লেখা আমাদের কাছে অমূল্য, লেখা পাঠান এই ঠিকানায়ঃ singhasada4@gmail.com # ঈশানকোণ-এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন # পরবর্তী MAR-APR 2026 সংখ্যা প্রকাশিত হবে MAR মাসের ২০ তারিখ ।

ব্যাকটেরিয়া – সদানন্দ সিংহ
ব্যাকটেরিয়া – সদানন্দ সিংহ

ব্যাকটেরিয়া        (ছোটোগল্প) সদানন্দ সিংহ (১) হঠাৎ আজ সূর্যটা বেশ বেঁকে গেল। তুহুরিয়ার জলে তার ছায়া। সে ছায়ার দিকে সুখবীরের চোখ। তখন কি অবাস্তব কিছু ঘটে চলছিল ? একদম না। যা ঘটে চলেছে বা যা ঘটছে তা কানায় কানায় বাস্তব। তাই সুখবীর চেঁচাল, “বাণী, এদিকে দেখে যাও।” বাণী তখন এক গাছের ছায়ায় বসে এক শতরঞ্চি পেতে চা টিফিনের আয়োজন করছিল। চা বাগানের কাছাকাছি এই নির্জন জায়গায় ওরা বাইক নিয়ে মাঝে মাঝে আসে। ছোট্ট টিলা, ঘাস, গাছপালা, পাখি…

Read More

বায়না – সদানন্দ সিংহ
বায়না – সদানন্দ সিংহ

বায়না      (অনুগল্প) সদানন্দ সিংহ অরুণ তার জামাইবাবুদের গ্রামের বাজারে ব্যান্ডপার্টির লোকজনদের খোঁজ করছিল। শেষে সে খোঁজ পেল। জামাইবাবুর নাম করে বলল চারদিন পরে জামাইবাবুর মেয়ের বিয়ে হবে, তাই ব্যান্ডপার্টির বায়না করতে এসেছে। ব্যান্ডপার্টির লোকেরা খুব খুশি, ইদানীং তাদের ব্যবসাটা মন্দ যাচ্ছিল। ব্যান্ডপার্টির লোকজন আবার তার জামাইবাবুকে ভালোই চেনে তাই রাজি হয়ে গেল পনের হাজার টাকায়। বায়নার টাকা দিতে পকেটে হাত ঢুকিয়েই সুজন জিভে কামড় দিয়ে বলল, “ইস, টাকার ব্যাগটা ঘরে ফেলে এসেছি। এক কাজ করুন। জামিন হিসেবে…

Read More

সদানন্দ সিংহের ছড়া
সদানন্দ সিংহের ছড়া

শিল্পীমন সদানন্দ সিংহ হেলে দুলে দুলকি চালে মিস রুবি ডাট চলে। তাই না দেখে মেসো আমার যান যে খুব গলে। লালচে গাল ঠোঁটে লিপস্টিক রুবির নিতম্ব বলিহারি। লজ্জা শরম মাথা খেয়ে মেসো বলে আহামরি। এসব দেখে মাসি চেঁচায়, বুড়ো ব্যাটা হারামজাদা। মেসো বলেন, শিল্পীমন মোর দেখি শুধু সৌন্দর্যটা।

Read More

আন্দামানের দিগলিপুর – সদানন্দ সিংহ
আন্দামানের দিগলিপুর – সদানন্দ সিংহ

আন্দামানের দিগলিপুর সদানন্দ সিংহ উত্তর আন্দামানের দিগলিপুর একটি অফবিট গন্তব্যস্থান। খুব কম পর্যটক এখানে যান। এই আকর্ষণীয় শহরটি উত্তর আন্দামান দ্বীপপুঞ্জের বৃহত্তম শহর। হয়তো দূরত্বের কারণেই প্রায়শই বেশির ভাগ পর্যটক এখানে যান না। তবে সম্ভবত এই দূরত্বই দিগলিপুরকে এমন একটি ভিন্ন এবং দুঃসাহসিক জায়গা করে তুলেছে। আন্দামানের দিগলিপুর একটি বিশাল অ্যাডভেঞ্চার অ্যামিউজমেন্ট পার্কের মতো, যা প্রকৃতি প্রেমিককে একটি ভিন্ন জগতে থাকার অনুভূতি দেয়। এখানে ট্র্যাকিং, স্কুবা ডাইভিং, সাঁতার থেকে স্নরকেলিং এবং ডাইভিং পর্যন্ত সবকিছু উপভোগ করা যায়। এছাড়া আছে…

Read More

হর্ষবর্ধনের কারবার – সদানন্দ সিংহ
হর্ষবর্ধনের কারবার – সদানন্দ সিংহ

হর্ষবর্ধনের কারবার    (ছোটোদের গল্প) সদানন্দ সিংহ গোবর্ধনের মাথায় এখন অনেক চিন্তা। অনেক প্রশ্ন। অনেক কাজ। কিন্তু কোন কিছুই হচ্ছে না। হর্ষবর্ধন তাকে নির্দেশ দিয়েছিলেন একজন কাঠের কারবারিকে নিয়ে আনতে। কারণ হর্ষবর্ধন আগরতলায় কাঠের কারবার শুরু করতে চেয়েছিলেন এবং সেই উদ্দেশ্যে আগরতলায় বাড়ি বানিয়েছিলেন। এই পরিকল্পনার কথা শুনে গোবর্ধন আগে মন্তব্য করেছিল, কোন চিন্তা নেই দাদা, আমি আছি। কথাটা তখন বলেছিল বটে, কিন্তু এখন সে হাড়ে হাড়ে টের পাচ্ছে কত ধানে কত চাল। দাদার নির্দেশ শুনে গোবর্ধন জিজ্ঞেস করেছিল,…

Read More

সদানন্দ সিংহের কবিতা
সদানন্দ সিংহের কবিতা

আপেক্ষিক সদানন্দ সিংহ আমি জানি, আপনি বলবেন রাস্তা অনেক প্রকার আপনি বলবেন জিরো থেকে হিরো হওয়া যায় আপনি বলবেন পাপীদের কপালেই দুঃখের আস্তানা আরো আরো কীসব বলে যাবেন কেবল ভাল ছাত্রের কাছে এখন আমার দিন বয়ে যায়, কুটিরে রাত আসে রাতের গুমোট হাওয়া শুরু হলেই নিঃঝুম রাতের কান্না ভাসে, তখনই দ্বিপ্রাহরিক দরবার শুরু হয়; সংশোধনী জমে ওঠে টাওয়ারের মতো বুঝে নেওয়ার সময় বলে ইদানীং রক্তমাংস আর হাড় আঁকি, শিশির বিন্দুর খোঁজ করি হারিয়ে যাওয়া আস্তানায় বারবার ঘুরি ফিরি কোনো…

Read More

লাইন – সদানন্দ সিংহ
লাইন – সদানন্দ সিংহ

লাইন         (অনুগল্প) সদানন্দ সিংহ যেতে যেতে হরপ্রসাদের সাইকেলটা ব্রাস্ট মেরে দিল। সামনে-পিছে দু’কিলোমিটারের মধ্যে কোনো সাইকেল-রিক্সা সারাইয়ের দোকান নেই। অতএব কী আর করে সে। সাইকেল ঠেলে এগিয়ে যেতে থাকে। এমনিতেই তার অনেক দেরী হয়ে গেছে। ঘন্টা খানেক পর সে এক সাইকেল-রিক্সা সারাইয়ের দোকান দেখল। সেখানে একজন লোক এক রিক্সার ব্রেক ঠিক করছে। সামনে আরো কয়েকটা রিক্সা দাঁড়ানো। সাইকেলটাকে দাঁড় করিয়ে সে লোকটিকে বলল, ভাই আমার সাইকেলের পেছনের টিউবটা সারাই করে দেবে? লোকটা হরপ্রসাদকে একনজর দেখে বলল,…

Read More

লাক্ষাদ্বীপ ভ্রমণ – সদানন্দ সিংহ
লাক্ষাদ্বীপ ভ্রমণ – সদানন্দ সিংহ

লাক্ষাদ্বীপ ভ্রমণ সদানন্দ সিংহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০২৪ সালের প্রথম দিন লাক্ষাদ্বীপ সফর নিয়ে প্রধানমন্ত্রীর সোসিয়্যাল মিডিয়ায় পোস্টিং দেওয়ার পর মালদ্বীপ সরকারের তিন মন্ত্রী এবং কিছু নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অশালীন মন্তব্য করেছিল। তাতে সোশ্যাল মিডিয়ায় ভারতের বিক্ষুব্ধ জনতা মালদ্বীপকে বয়কটের একটি প্রচারণা চালায় এবং লাক্ষাদ্বীপকেও মালদ্বীপের সাথে তুলনা করা হয়। সোশ্যাল মিডিয়ায় যে বিতর্ক হয়েছিল, সেখানে এমন কথাও বলা হয়েছিল যে লাক্ষাদ্বীপ পর্যটনকে ভারতীয় নাগরিকদের অগ্রাধিকার দেওয়া উচিত। তারপর থেকে, দেশে উপস্থিত বিপুল সংখ্যক মানুষ…

Read More

সদানন্দ সিংহের কবিতা
সদানন্দ সিংহের কবিতা

খেলা সদানন্দ সিংহ রাজায় রাজায় কি আর সত্যি যুদ্ধ হয় ? এখন হয় না জননী জানেন সেটা, লঙ্কাকাণ্ডের বহুগামিতা আর কালনেমির লঙ্কাভাগ সময়ও এখন সুদূরপ্রসারী শুধু ঘুঘুটা ব্যস্ত, ডেকে ডেকে ক্লান্ত গাধা রোগে ঘোড়াক্রান্ত মেঘে ঢাকা তারার মাঝে এক লুকোচুরির খেলা খেলে সবাই ইদানীং আমিও খেলি তাই

Read More

থার্ড পার্টি – সদানন্দ সিংহ
থার্ড পার্টি – সদানন্দ সিংহ

থার্ড পার্টি          (ছোটোগল্প) সদানন্দ সিংহ ট্রেনটা সময়মত পৌঁছোয় নি। দু’ঘন্টার মতো বেশি লেগেছে। স্টেশান যশবন্তপুর। প্ল্যাটফর্মের বাইরে এসে লোকেন মোবাইল বের করে উবের-ওলার অ্যাপ খোলে। কাছাকাছি কোনো উবের বা ওলাকে দেখতে পায় না। সামনে তবে অনেক প্রাইভেট কার-ক্যাব দাঁড়িয়ে আছে। গন্তব্যস্থল তার কর্মস্থল, এখান থেকে প্রায় দুঘন্টার জার্ণি। সঙ্গে নববধূ রূপা, আর একটা বড় লাগেজ। দুটো হ্যান্ড ব্যাগেজ দু জনের কাঁধে। লাগেজটা সামলাচ্ছে লোকেন। তাঁদেরকে বেরুতে দেখে বেশ কয়েকজন কার-ক্যাবের দালাল ছেঁকে ধরেছে, কঁহা জানা…

Read More