বলাই দে’র ছড়া
একবছরে বলাই দে একবছরে হাসছে সবাই থেমে গেছে কান্না, হেসে বলছে, অনেক হলো আর না, আর না। হাসতে হাসতে ধরেছে খিল চামেতে খুব ব্যথা, মরেই যাবো, মরেই যাবো থামাও এবার কথা। দিনগুলো, রাতগুলোও রঙিন কি যে রঙিন, নাই রে জ্বালা, যন্ত্রনাও তবুও আজকে সঙিন। মনটি খুলে বলতে কথা শিখেছি এই প্রথম, চিন্তায় চেতনায় আ-হা লাগছে মনোরম। নিরাশা দূর, শুধুই আলো ভিড় করেছে আশা, জীবন যেন কাব্য গাঁথা খাসা ভীষণ খাসা, পুরোনো দিন, পুরোনো স্মৃতি হারিয়ে গেছে ভিড়ে, গুনগুনিয়ে গাইছে…









