বলাই দে’র ছড়া
খেয়াল খুশি বলাই দে সবলের খেয়াল খুশি দুর্বল সদাই দোষী, এই নিয়মেই চলছে জগৎ যেমন চলে রবি শশী। পাড়ার কুকুর পাড়ায় তেজী অহি’র তো গুরু বেজি, বেপাড়ায় পথ হারিয়ে তাড়া জোটে প্রতিরোজই। পায়ে পায়ে নজরদারি সবল করে হুকুম জারি, চাপিয়ে রেখে দাবিয়ে রেখে মজা লোটে মজা ভারী। দুর্বল যদি গড়ায় নীচে তারে আরও ঠেলে পিছে, ভেঙে দিয়ে গুঁড়িয়ে দিয়ে সবল ভাবে এগিয়েছে। অন্যের ভারী কালো মুখ দেখে হৃদে দাপায় সুখ, এই যেন এক পরম পাওয়া প্রসারিত হয় যে বুক।…









