প্রিয়াঙ্কা দেবনাথের ছড়া
অভাবের সংসার প্রিয়াঙ্কা দেবনাথ নুন আনতে পান্তা ফুরায়, মাছভাত বিলাসিতা। একদিন সব ঠিক হবে, এই সান্ত্বনার জলে ভরা মায়ের চোখের পাতা। ঘরের চালে হাজার ফুটো ঘর ভরা কাদা, জল। বৃষ্টি আমায় রোমাঞ্চিত করে না। আকাশে কালোমেঘের ঘনঘটা, বাবার চোখ অশ্রুসজল। একদিন বড় হবো, বাবার কাঁধে হাত রেখে বলবো, অভাবকে ছুটি দিলাম। মায়ের সকল অভিমান, অভিযোগ সব ভুলিয়ে দেবো। একরাশ স্বপ্ন নিয়ে মনে শৈশব ফাঁকি দেয় পলকে। কৈশোর কড়া নাড়ে দরজায়, চাকরির পরীক্ষার প্রস্তুতি, নির্ঘুম রাত ঝড় তুলে বুকে। একেক…
