ঘড়ি – সদানন্দ সিংহ
ঘড়ি (অনুগল্প) সদানন্দ সিংহ রবিবারে দশ বছর পর সীতেশের সঙ্গে রতনের এক পার্কে হঠাৎ দেখা হয়ে গেল। সীতেশ তার পাঁচ বছরের ছেলেকে নিয়ে এক পার্কে ঢুকছিল, তখনই সে রতনকে দেখে পার্কের এক কাঠের বেঞ্চিতে বসে রয়েছে। রতনের পাশেই একটা বছর চারেকের ফুটফুটে মেয়ে বল নিয়ে খেলছে। রতন তার বন্ধু বা বন্ধুস্থানীয় নয়। দশ বছর আগে দুজনেই ছিল বেকার, দুজনেই চাকরির জন্যে চেষ্টা চালাচ্ছিল। ফলে প্রায়ই দুজনের দেখা হয়ে যেত বিভিন্ন জায়গায় — পাব্লিক লাইব্রেরিতে, ইনফরমেশান সেন্টারে, এমপ্লয়মেন্ট…









