প্রিয় পাঠক

# এটা SEPT-OCT 2026 সংখ্যা # পরবর্তী NOV-DEC 2026 সংখ্যা প্রকাশিত হবে NOV মাসের ২০ তারিখ # আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ # ঈশানকোণ নিয়মিত পড়ার জন্য আপনার প্রতি রইল আমাদের একান্ত অনুরোধ # ফেসবুকে আমাদের পেজ লাইক করুন, আমাদের ফলো করুন # আপনার লেখা আমাদের কাছে অমূল্য, লেখা পাঠান এই ঠিকানায়ঃ singhasada4@gmail.com # ঈশানকোণ-এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন # পরবর্তী NOV-DEC 2026 সংখ্যা প্রকাশিত হবে NOV মাসের ২০ তারিখ।

সন্তোষ রায়ের কবিতা
সন্তোষ রায়ের কবিতা

শূন্যতা সন্তোষ রায় ছিদ্র মানেই শূন্যতা অথচ কান পাতলেই শোনা যায় সব। ওপারে জন্মেছিলাম মৃত্যু হলে চলে আসি এপারে এপারে মৃত্যুর নাম শান্তি। শান্তি মানে, যার কিছুই নেই — না জন্ম, না মৃত্যু— অপার বিস্ময়। মিথ্যে সন্তোষ রায় অনন্ত গহন নীলে কেউ কিছু লিখলে না একান্তে মোমের কাঁপন মেঘ এসে ঢেকে দেয় শূন্যের পাতা মিথ্যে জীবন-যাপন। সে-ই সন্তোষ রায় নিজেকে কাছে টেনে বসালাম — কোলে তুলে নিলাম — একের মধ্যে এক মিশে, যে মানুষটি রচিত হল, তার মগজে স্বাধীন…

Read More

দেবাশিস মুখোপাধ্যায়ের কবিতা
দেবাশিস মুখোপাধ্যায়ের কবিতা

অন্তজন দেবাশিস মুখোপাধ্যায় ১. এই মনের বারিধারা তোমাকে ছোঁয় এভাবেই গলবে তুমি নুনের পুতুল মাটি হাসবে নিঃশব্দে ২. এ এক বন্দির ঘর নিষিদ্ধের নোটিশ দেয়ালে দেয়ালে আলো এসব মানে না বারিষের শব্দও ৩. বইয়ের অক্ষরে তুমি আছ ক্রিমের মতো তুলি চোখের চামচে ঠোঁট নাও জিব নাও রক্তনালীতে তোমাকে ছড়াই

Read More

সদানন্দ সিংহের কবিতা
সদানন্দ সিংহের কবিতা

সীমান্ত সদানন্দ সিংহ কথা বলার সময় এলে, কথা বলতেই হয় কথা বলার সময় না হলে, পথ পথেই রয়। রসিক নাগর পথভ্রান্ত হয়, ভুল থেকেই আরো ভুল হয়। ভুল থেকে প্রাপ্ত গণিত, ফুলে ফেঁপে ফুল হয় নতুন সূত্রে হো হো হাসেন গুণীজন, তারপর পাত্র-মিত্র সব মহান্ত, খুঁটি গাড়েন রজনীকান্ত আর দিগ্‌ভ্রান্ত বস্তু, গতিপথ পালটে নেয়, আলোকবর্ষের মাপ খোঁজে, বিগত সময়ের দিগন্তে ডাগর চোখই কেবল কী যেন খুঁজে যায়, সংসার সীমান্তে

Read More

সনজিৎ বণিকের কবিতা
সনজিৎ বণিকের কবিতা

সময় নেই সনজিৎ বণিক সময় নেই; একথা বলতে নেই। যতক্ষণ রক্ত স্পন্দন শরীরে শৃংখল ভালবাসায় ভরে রাখে পরিনত স্বপ্নসাধ আর যেখানে চুপচাপ কর্মময়তার ভেতর লুকিয়ে আছে সময়ের ব্যকরণ ও শব্দ, জ্ঞানের ধারাবাহিক ছবি, যা চোখের পাতায় আঁকা হতে হতে স্বপ্নের কিনারা কেবল ধরতে জানে এ সময়ের হাজার ছবি; আঁকতে থাকে শুধু স্বপ্নময় দুনিয়ার আঁকা বাঁকা পথ ; এ ছবি-ই আমাদের নিয়ে যায় নতুন জগতের ভেতর, যেখানে লুকোনো সময়ের সব ব্যাকরণ ও ভালোবাসার ধারাপাত; তাই, সময় নেই – এ কথা…

Read More

অভিজিৎ চক্রবর্তীর কবিতা
অভিজিৎ চক্রবর্তীর কবিতা

পূজা অভিজিৎ চক্রবর্তী ফুল হল গাছের সঙ্গমের ইচ্ছা ফুল ফুটলে গন্ধ বের হলে দেবতারাও অভিলাষ কামজ্বরে কাঁপে আমরা ফুলেদের দেবতার চরণে সমর্পণ করি আবেশে মাতাল এলোমেলো দেবতারা ফুলগন্ধে ফুলরূপে সঙ্গম করেন ভগবান হয়ে ওঠেন আমরাও পূজা সমাপন করি সংবাদ অভিজিৎ চক্রবর্তী নেট অন করলে হু হু নোটিফিকেশন দুটো ফড়িং যুদ্ধক্ষেত্রে ভেঙে পড়া জ্বলন্ত বিমান চেঙ্গিসের ঘোড়া, ইতস্তত ছড়ানো বল্লম তরোয়াল, কোনো বাল্মিকী জেগে উঠছে না উইপোকা থেকে রক্ত জমাট বাঁধা ঘাসে, কাদায় সব কি প্রচারে যাবে! ভাটির মতো জ্বলছে…

Read More

তুষার আচার্য্যের কবিতা
তুষার আচার্য্যের কবিতা

ছায়া তুষার আচার্য্য দুপুরের রোদে আমার ছায়া ছিল সবচেয়ে লম্বা.. ক্ষমতার পোস্টারের মতো দেওয়াল জুড়ে আমার নাম। সূর্য একটু হেলতেই ছায়াটা গুটিয়ে গেল, যেমন ভোট ফুরোলে দরিদ্রের দরজার সামনে নেতার গাড়ির ধুলোও থাকে না। সন্ধে নামার আগে বুঝলাম.. ছায়া কখনও মানুষের নয়, সে শুধু আলোর দালাল; আলো যার, অন্ধকারেও তারই পা অনুসরণ করে।

Read More

কিশলয় গুপ্তের কবিতা
কিশলয় গুপ্তের কবিতা

পথ কিশলয় গুপ্ত পথে নেমেই পথ মিলে যায় যদি স্বপ্নগুলো নিমেষে হয় স্থির তার চেয়ে এই পথচলা হোক নদী দু’পায়ের নাম হোক না মুসাফির। হাতের কাছে পেলে সরাইখানা দু’চোখ ভাবে নামছে বুঝি রাত রাতের স্বপ্ন অনেকটাই জানা কাল কী হবে তাতে তো নেই হাত। পথ বলে দেয় পথের হদিশ কত রথ জানে কি কোথায় থামে চাকা? এমনি কাঁদে তোমার আমার ক্ষত ঔষধ খেয়ে হালকা বেঁচে থাকা। পথের কথা পথ ভালোই জানে রাস্তা সোজা; রাস্তাটা হোক বাঁকা জীবন জানে জীবনযাপন…

Read More

গুলশন ঘোষের কবিতা
গুলশন ঘোষের কবিতা

ছায়ামুখ গুলশন ঘোষ সেদিন কেউ ভয় পাচ্ছে, কেউ ফুঁসছে কেবল সময়ের অপেক্ষায় রয়েছে মানুষ দুপুরের পর থেকেই ক্রমশ হিসাব বলদাতে শুরু করেছে সন্ধ্যা নামার আগেই বদলে গেল ভীতি ও প্রতিহিংসার সমীকরণগুলি। ক্ষমতার দম্ভে ভরা উল্লসিত মন চুপসে গেলো হাওয়াই মিঠাই-এর মত হুঙ্কার মিলিয়ে যায় রাগ ভূপালির সুরে আভিজাত্য-প্রতিহিংসার ভাষা রূপান্তরিত হয় হতাশা, অভিযোগ, আশ্বাসে নেমে আসে সন্ধ্যার মারোয়া- । ভীত মেঘ ক্রমে কেটে যায়, আশা জাগে বর্শার ফলার মতো তীক্ষ্ণ প্রত্যশাপূরণের আবেগে ক্ষোভের উদ্‌গীরণ ক্রমশ রূপ নিল ক্ষমা-অহিংসার আহ্বানে-…

Read More

জহির খানের কবিতা
জহির খানের কবিতা

জঠর অনুরাগ জহির খান ওরে বাতাস ধমক চিরচেনা আহ্লাদিত সুখ উড়ে এসে জুড়ে নেয় উত্তাল ছায়ামাঠ ধরে রাখে একবুক নীরব ঘোর- উত্তরের বসে থাক তুই তোর পূবের মায়া- পূরাণ অচল মূদ্রার থলে হাতে চৌরাস্তায় রাতবিরাতে দেখ হাতপাখা ঝড়-হাওয়া সুনিদ্রায় যাক চৈত্রের ঘুম পরিপাটি বিছানায় চলে যাক কান উড়িয়ে নেয়া এক অসুখ রাত মাগি পশ্চিমে যাত্রা শুভ হোক কাল এরপর দক্ষিণ দিকের হাওয়ায় বাড়ুক হাসুক যত্রতত্র এক গভীর ঘুমে প্রিয়তুর জরায়ুর মুখ

Read More

মিলি দাসের কবিতা
মিলি দাসের কবিতা

নিপুণ আলেখ্য মিলি দাস দুপুরে হাওয়ার অবয়বের ভেতর চুপ আকাশ দিগন্ত রেখা এঁকে দিয়ে যায়, তৃষিত আত্মা রাধা রাধা নাম জপে নিপুণ আলোয় লিখে রাখে প্রেম, খোঁপায় গোঁজা থাকে সূর্যের রং ছায়া নদীর বুকের উপর ঘুমিয়ে থাকে কাঙ্ক্ষিত সুখ, আঙুলের রেখায় সন্ধ্যা নেমে এলে সাগর শরীরে বেজে ওঠে সুর, দীর্ঘশ্বাসে প্রতিটি অলংকারের পৃষ্ঠায় খুঁজে বেড়াই অগ্রন্থিত কবিতাদের, গভীর রাতে বৃষ্টি নেমে এলে কিছু কান্না লুকোনো থাকে আটপৌরে আঁচলের নিচে।

Read More