প্রিয় পাঠক

# এটা SEPT-OCT 2026 সংখ্যা # পরবর্তী NOV-DEC 2026 সংখ্যা প্রকাশিত হবে NOV মাসের ২০ তারিখ # আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ # ঈশানকোণ নিয়মিত পড়ার জন্য আপনার প্রতি রইল আমাদের একান্ত অনুরোধ # ফেসবুকে আমাদের পেজ লাইক করুন, আমাদের ফলো করুন # আপনার লেখা আমাদের কাছে অমূল্য, লেখা পাঠান এই ঠিকানায়ঃ singhasada4@gmail.com # ঈশানকোণ-এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন # পরবর্তী NOV-DEC 2026 সংখ্যা প্রকাশিত হবে NOV মাসের ২০ তারিখ।

তুষার আচার্য্যের কবিতা
তুষার আচার্য্যের কবিতা

ছায়া তুষার আচার্য্য দুপুরের রোদে আমার ছায়া ছিল সবচেয়ে লম্বা.. ক্ষমতার পোস্টারের মতো দেওয়াল জুড়ে আমার নাম। সূর্য একটু হেলতেই ছায়াটা গুটিয়ে গেল, যেমন ভোট ফুরোলে দরিদ্রের দরজার সামনে নেতার গাড়ির ধুলোও থাকে না। সন্ধে নামার আগে বুঝলাম.. ছায়া কখনও মানুষের নয়, সে শুধু আলোর দালাল; আলো যার, অন্ধকারেও তারই পা অনুসরণ করে।

Read More

তুষার আচার্য্যের কবিতা
তুষার আচার্য্যের কবিতা

আমি আগুন, আমি দহন তুষার আচার্য্য এ আমার শরীর নয়, শুনলে? এই হাড়-মাংস, এই বুকের ভাঁজ— তোমার চোখের চাটনি নয়। তোমার দৃষ্টি ? চুরি করে ছায়া গিলে ফেলে, আমি তাতে পুড়ে যাই না আর। আমি আগুন, আমি দহন— তোমার ভদ্রতা আমার ঘৃণার পোশাক। তুমি হাত বাড়ালে, আমি ছুরি দেখি। তুমি প্রশ্রয় চাও, আমি থু থু ফেলি— কেননা আমার নীরবতা আর কাঁদে না, চিৎকার করে। আমার পায়ের গন্ধে তোমার অহংকার জ্বলে যাক। আমার কণ্ঠস্বর বয়ে আনুক তোমার সাজানো সৌন্দর্যের শবযাত্রা।…

Read More