প্রিয় পাঠক

# এটা MAR-APR 2026 সংখ্যা # পরবর্তী MAY-JUNE 2026 সংখ্যা প্রকাশিত হবে MAY মাসের ২০ তারিখ # আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ # ঈশানকোণ নিয়মিত পড়ার জন্য আপনার প্রতি রইল আমাদের একান্ত অনুরোধ # ফেসবুকে আমাদের পেজ লাইক করুন, আমাদের ফলো করুন # আপনার লেখা আমাদের কাছে অমূল্য, লেখা পাঠান এই ঠিকানায়ঃ singhasada4@gmail.com # ঈশানকোণ-এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন # পরবর্তী MAY-JUNE 2026 সংখ্যা প্রকাশিত হবে MAY মাসের ২০ তারিখ ।

ব্রতীন বসুর কবিতা
ব্রতীন বসুর কবিতা

এলিনা তোকে দেখতে পাব জানি ব্রতীন বসু এলিনা, তুই কেমন আছিস স্বপ্নরাজ্যে ? ফ্রি স্টাইলে বা রঙিন প্রজাপতির মত এপাড় ওপাড় করিস গোটা আকাশ যেদিন শুনলাম সুইমিং পুলের নীল জলের তলায় আন্ডার ওয়াটার সুইমিং করতে গিয়ে সবার মধ্যে জেতার খিদে নিয়েছিলি অনন্তকাল, বুঝেছি তুই পারবি ভারতবর্ষকে অলিম্পিকে প্রথম সাঁতারের সোনার মেডেল দিতে জন্মান্তরের ল্যাপ শেষ করে ফিরে আসবি যেদিন অন্য এলিনা হয়ে সেদিন হয়ত তোকে পাশে সাঁতার কাটতে দেখব না আমি দেখবে ভবিষ্যৎ প্রজন্ম টেলিভিশনের পর্দায় বা গ্যালারিতে বসে…

Read More

লক্ষ্য – শুভেশ চৌধুরী
লক্ষ্য – শুভেশ চৌধুরী

লক্ষ্য শুভেশ চৌধুরী আমার লক্ষ্য ছোটবেলা থেকেই নেই। যা আছে ভালো চাওয়া। লোক বলেন সাহস থাকতে হয় ভালো চাওয়ায়। দাবা খেলার সফল খেলোয়াড় হওয়ার মতো প্রত্যেকটি ঘুঁটির চাল জানা। না, এতটা সম্ভব নয় সব কিছু থিয়োরিটি প্রমাণ, প্রয়োগ অন্যের হাতে দিন দিন শরীরের কলকব্জা ঢিলা হয় স্নায়ু কমজোর হয়। মনে হয় গ্রেট মোগলস এ চেঙ্গিস খানের প্রায় ভিক্ষা চাওয়ার ইচ্ছা প্রকাশ পলিশ এম্বাসেডর এর কাছে। সীমা রেখা আছে লক্ষণ রেখা একদিকে লক্ষ্য অন্যদিকে ক্ষয় ক্ষয় কেটে যায় কীর্তির কাছে।…

Read More

শুভেশ চৌধুরীর কবিতা
শুভেশ চৌধুরীর কবিতা

জীবন শুভেশ চৌধুরী জীবন জয়ের জীবন সাফল্যের মৃত মানুষের জন্য জীবন নয় জীবন জীবিত মানুষের জন্য একবার হারলে হারা নয় সারা জীবন কেউ হারে না জীবন জীবন চক্র ঘুরছে এই ঘাট থেকে অন্য ঘাটে মানুষ শুভেশ চৌধুরী মানুষকে আমি বিশ্বাস করি যদি বিশ্বাস করতে না পারি আমি অমানুষ

Read More

বলাই দে’র ছড়া
বলাই দে’র ছড়া

চোখের মণি বলাই দে সব তথ্যই পৌঁছে যায় মন্ত্রবলে, এই ভাবেই বাড়ে ফসল সুকৌশলে। দাদাই বড় শুভাকাঙ্ক্ষী প্রাণের সখা, টপাটপ ভাঙছি সিঁড়ি শুধুই একা! পিছনে রয় পড়ে রয় বাকিরা সব, ঝড়ের বেগে ছুটছে ঘোড়া আজকে পরব! সবই কেমন হাতের মুঠোয় দেয় যে ধরা, সাদামাটাই ছিলাম বটে হতচ্ছাড়া! আজকে এই জগৎ খানা আকাশ ছুঁয়ে, সবই কিছু সামনে আমার পড়ছে নুয়ে! ক্ষমতার পাঁকে পাঁকে লেপ্টে গেছি, আমি ‘দানি’ চোখের মণি হয়েই বাঁচি! গণতন্ত্র বলাই দে শাসন চলে শোষণ চলে বেড়েই চলে…

Read More

স্বপ্নের আঁতুড়ঘর – সমর চক্রবর্তী
স্বপ্নের আঁতুড়ঘর – সমর চক্রবর্তী

স্বপ্নের আঁতুড়ঘর সমর চক্রবর্তী আমাদের দারুণ গর্বের শহরের উলঙ্গ শরীর বেয়ে নেমে আসা পোংটা ঘামের অস্বস্তিতে নগর জীবন এখন একেবারেই লেজেগোবরে এবং যথার্থই পরিত্রানহীন। পণ্যের হাতছানি দেওয়া থরে থরে সাজানো, নয়া নয়া সব চমকিলা প্রাচুর্যের ভারে ক্লান্ত রিক্ত — হাঁসফাস-অতৃপ্ত আভিজাত্য তখন আশ্রয় খোঁজে একটু সুরাহারে। ক্ষুদ্র ক্ষুদ্র এই দ্বীপে বিভাজিত বিচ্ছিন্ন যত আবাসের সদর-পাড়া, পাড়া থেকে গলি ও তার তস্য গলি থেকে উৎসারিত বাহুল্য সংস্কৃতির নাগরিকবৃন্দের পরিভাষাহীন দূরন্ত গতি ছাড়া আর কোন অপশন নেই। এই চিহ্নিত করার বিপরীতে…

Read More

সমর চক্রবর্তীর কবিতা
সমর চক্রবর্তীর কবিতা

গচ্ছিত সেই ১০০০০ টাকা সমর চক্রবর্তী শরীরটা প্রথমেই হঠাৎ শিরশির করবেই ! অন্ধকারে জ্বলজ্বল করা দুটো চোখ রহস্যময় – আবদ্ধ একটা খাঁচার মতো দোকান ঘেরা সেই তারের বেড়ায়। তাকালেই দমবন্ধ হয়ে মনটা সোজা চলে যেতে চাইবে বাইরে — ঐ খোলা বারান্দায়। হু হু হাওয়া — উচ্ছল সবুজের ঢেউ — বাইরেও কি এই ঘেরাটোপ থেকে গ্রাহকের মুক্তি আছে কিছু ? ছড়ার টলটলে জলে পা ধুয়ে ‘বীর-বিরসা’র মূর্তি ছুঁয়ে এলেও, গোপনে সেই লেনদেনের কথা কলকলি করে সহি সংখ্যা সমেত পৌঁছে যায়…

Read More

এক টুকরো আকাশ – সুদীপ ঘোষাল
এক টুকরো আকাশ – সুদীপ ঘোষাল

এক টুকরো আকাশ   (ছোটোগল্প) সুদীপ ঘোষাল অজয় নদের বন্যায় ভেসে যাচ্ছে সবকিছু। জমির ধান, চালাঘর, জালা ও মাটির কলস, ছাগল, গরু, ভেড়া, হাঁস আর একটা কিশোরী। কালোদার কাঁধে একটা কালো ছাগল, হাতটা ফাঁকা। এক গলা জলে দাঁড়িয়ে কালোদা স্রোতের দিকে এগিয়ে এসে কিশোরীর চুল ধরে আটকালো কোনোরকমে। টানতে টানতে নিয়ে এল গ্রামে। তারপর নতুন পুকুরের উঁচু পাড়ে তেঁতুলগাছে বাঁধলো বাঁশ। বাঁশ আর ত্রিপল সহযোগে তৈরি করল গাছের উপর ঘর। কালোদা একা মানুষ। অকৃতদার, পরোপকারী মানুষ। কিশোরীকে জিজ্ঞাসা করল, কি…

Read More

হরিদাস – সনজিৎ বণিক
হরিদাস – সনজিৎ বণিক

হরিদাস     (অনুগল্প) সনজিৎ বণিক প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির প্রথম দিনের ক্লাশ থেকেই আমি আর হরিদাস পাশাপাশি বসে পড়ালেখা করতাম, ক্লাশ এ অনেক ছাত্ররা বিষয়টিকে ভালো চোখে দেখতো না। কিন্তু শিক্ষক শিক্ষিকারা ভালোই পেতো। অন্যান্য ছাত্রদের সাথেও গল্প আড্ডা আমাদের চলতো। কখনো কথা কাটাকাটি হলেই রেগে মেগে গালি দিতে দ্বিধা করতো না, বলতো, দুই হরিদাস পাল এক হয়েছে। আজকাল খবরের কাগজ খুললেই প্রায়ই নজরে পড়ে হরিদাস পাল শব্দটিকে অশ্লীল গালিগালাজ হিসেবে ব্যবহার করে আর দুর্নীতির কথায় আক্রমণ ও শাসনে কাজে…

Read More

হীরক বন্দ্যোপাধ্যায়ের কবিতা
হীরক বন্দ্যোপাধ্যায়ের কবিতা

মানুষ হীরক বন্দ্যোপাধ্যায় মানুষের মুখ আঁকতে হলে অন্ধকারে আঁকো আলোতে অনেকটাই মুখোশ লেগে থাকে লেগে থাকে প্রতিস্পর্ধার নিয়তি নিখুঁত, নিদারুণ পেন্টিংয়ের ব্রাশ রঙ তুলি নিয়ে নিজে যদি মানুষের সামনে না যেতে পারো স্বপ্নের মধ্যে আঁকো উফ্ কী অবস্থা! ঝড়ে জলে ভেসে যাচ্ছে মিছিল ছিন্ন দীর্ণ পোশাক পাখিদের মতো দোল খেতে খেতে বলো…কী কী কারণে একজন মানুষ প্রকৃত মানুষ হয়ে ওঠে, প্রাতঃস্মরণীয় হয়ে ওঠে আমি জানি না ওঃ বর্ষাফলক তুমি জানো, মানুষের মুখের প্রতিটি রেখায় কতটা দুঃখ লেগে থাকে, শ্রুতিসুখকর…

Read More

মেটাভার্স এক বিশাল জগৎ – অনিমেষ শর্মা
মেটাভার্স এক বিশাল জগৎ – অনিমেষ শর্মা

মেটাভার্স এক বিশাল জগৎ অনিমেষ শর্মা মেটাভার্স একটি বিশাল, ভাগ করা এবং ইন্টারেক্টিভ ভার্চুয়াল জগতের মতো যেখানে লোকেরা প্রযুক্তি ব্যবহার করে সামাজিকীকরণ, কাজ, খেলা এবং অন্যান্য জিনিসগুলি একসাথে তৈরি করতে পারে। এটিকে ইন্টারনেট, ভিডিও গেমস এবং ভার্চুয়াল রিয়েলিটির মিশ্রণ হিসাবে কল্পনা করুন যেখানে সবকিছু এক হয়ে গেছে। মেটাভার্স হল কিছুটা ইন্টারনেটের একটি সুবিশাল, ভাগ করা এবং ব্যাপক ভার্চুয়াল জগত, কিন্তু 3D স্পেসে। এই ভার্চুয়াল রাজ্যে, মানুষ যোগাযোগ করতে পারে, সামাজিকীকরণ করতে পারে, কাজ করতে পারে, গেম খেলতে পারে এবং…

Read More