প্রিয় পাঠক

# এটা MAR-APR 2026 সংখ্যা # পরবর্তী MAY-JUNE 2026 সংখ্যা প্রকাশিত হবে MAY মাসের ২০ তারিখ # আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ # ঈশানকোণ নিয়মিত পড়ার জন্য আপনার প্রতি রইল আমাদের একান্ত অনুরোধ # ফেসবুকে আমাদের পেজ লাইক করুন, আমাদের ফলো করুন # আপনার লেখা আমাদের কাছে অমূল্য, লেখা পাঠান এই ঠিকানায়ঃ singhasada4@gmail.com # ঈশানকোণ-এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন # পরবর্তী MAY-JUNE 2026 সংখ্যা প্রকাশিত হবে MAY মাসের ২০ তারিখ ।

সদানন্দ সিংহের ছড়া
সদানন্দ সিংহের ছড়া

শিল্পীমন সদানন্দ সিংহ হেলে দুলে দুলকি চালে মিস রুবি ডাট চলে। তাই না দেখে মেসো আমার যান যে খুব গলে। লালচে গাল ঠোঁটে লিপস্টিক রুবির নিতম্ব বলিহারি। লজ্জা শরম মাথা খেয়ে মেসো বলে আহামরি। এসব দেখে মাসি চেঁচায়, বুড়ো ব্যাটা হারামজাদা। মেসো বলেন, শিল্পীমন মোর দেখি শুধু সৌন্দর্যটা।

Read More

দরকারী কিছু প্রযুক্তি কৌশল – অনিমেষ শর্মা
দরকারী কিছু প্রযুক্তি কৌশল – অনিমেষ শর্মা

দরকারী কিছু প্রযুক্তি কৌশল অনিমেষ শর্মা এখানে 10টি প্রযুক্তিগত কৌশল রয়েছে যা আপনার জীবনকে অনেক সহজ করে তুলবে। আজকের বিশ্বে, যেখানে কম্পিউটার এবং স্মার্টফোনগুলি অপরিহার্য হয়ে উঠেছে, সেগুলিতে এমন বৈশিষ্ট্য রয়েছে যা আপনার দৈনন্দিন ক্রিয়াকলাপগুলিকে প্রবাহিত করতে পারে এবং আপনার সামগ্রিক অভিজ্ঞতাকে উন্নত করতে পারে। গুগল সার্চ করার সময় সার্চ অপারেটর ব্যবহার করা সবচেয়ে কার্যকরী কৌশলগুলির মধ্যে একটি। এটি শুধুমাত্র প্রক্রিয়াটিকে গতিশীল করে না বরং আপনার প্রয়োজনীয় সঠিক তথ্যটি দ্রুত খুঁজে পেতে সহায়তা করে। উপরন্তু, কীবোর্ড শর্টকাটগুলি আয়ত্ত করা…

Read More

চিংড়িমামার শিল্প – সদানন্দ সিংহ
চিংড়িমামার শিল্প – সদানন্দ সিংহ

চিংড়িমামার শিল্প          (ছোটোদের গল্প) সদানন্দ সিংহ রবিবারের বিকেল। আমরা পাঁচজন মানে আমি, জগা, গোবরা, ফটকে এবং সুদেব চিংড়িমামার বাড়ির দিকে যাচ্ছি। চিংড়িমামা আমাদের নেমন্তন্ন করেছে; আমাদের সবাইকে নাকি ডবল ডিমের ওমলেট খাওয়াবে। সত্যি কথা বলতে কি খাবারের কথা হলেই আমাদের জিভে জল আসে। সবসময় আমাদের সবার মনে খাবারের প্রতি এক লোভ এসে পড়ে। তাই ডবল ডিমের ওমলেটের কথা শুনে আমাদের আর তর সইছিল না। অবশ্য ব্যাপারটা শেষপর্যন্ত সত্যি হবে কিনা আমাদের যথেষ্ট সন্দেহ ছিল। বলা…

Read More

দেবারতি দে’র কবিতা
দেবারতি দে’র কবিতা

নিক্কণ দেবারতি দে অন্ধকারের যোনি থেকে স্তনের দিকে আমার যাত্রা – তুমি শুধু নুপুরের নিক্কণ গেঁথে রেখো প্রতিটি রোমকূপে। আমরা পেরেছি দেবারতি দে তুমি হাওয়া আমি ধুলিকণা অনন্ত কাল ধরে পরস্পরের মুখ না দেখেই একসাথে চলেছি সূর্যের অশ্বারোহণ শেষে মাটির সাথে সঙ্গম ঘটাতে কেবল আমরাই পেরেছি।

Read More

লাক্ষাদ্বীপ ভ্রমণ – সদানন্দ সিংহ
লাক্ষাদ্বীপ ভ্রমণ – সদানন্দ সিংহ

লাক্ষাদ্বীপ ভ্রমণ সদানন্দ সিংহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০২৪ সালের প্রথম দিন লাক্ষাদ্বীপ সফর নিয়ে প্রধানমন্ত্রীর সোসিয়্যাল মিডিয়ায় পোস্টিং দেওয়ার পর মালদ্বীপ সরকারের তিন মন্ত্রী এবং কিছু নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অশালীন মন্তব্য করেছিল। তাতে সোশ্যাল মিডিয়ায় ভারতের বিক্ষুব্ধ জনতা মালদ্বীপকে বয়কটের একটি প্রচারণা চালায় এবং লাক্ষাদ্বীপকেও মালদ্বীপের সাথে তুলনা করা হয়। সোশ্যাল মিডিয়ায় যে বিতর্ক হয়েছিল, সেখানে এমন কথাও বলা হয়েছিল যে লাক্ষাদ্বীপ পর্যটনকে ভারতীয় নাগরিকদের অগ্রাধিকার দেওয়া উচিত। তারপর থেকে, দেশে উপস্থিত বিপুল সংখ্যক মানুষ…

Read More

সনজিৎ বণিকের কবিতা
সনজিৎ বণিকের কবিতা

ভুলে যাওয়া সনজিৎ বণিক এ কোনো অসুখ নয়, নয় কোনো ইচ্ছাকৃত বিকল্প ভাবনা, স্বার্থহীন ভুলে যাওয়াই শুধু। নিজেকে ভাবনা বিলাস থেকে দূরে রেখে মনযমুনায় পাড়ি অন্য এক বিষয়ের ভেতর, হারিয়ে যাওয়া বা পালিয়ে যাওয়াও নয়, মনের ভেতর ঘরে আরো ঘর, চলে অবিরাম খেলা। বেলা ফুরিয়ে গেলে মন যখন পাখি, তখন উড়তে থাকে এক স্বপ্ন খেয়াল রোজদিন। ঐ খেয়ালের ভেতর ঘরে আরো এক খেয়াল এসে দখল করে মন, তখনই ভুলে যাওয়া জগতের বাকি সব।‌ এ কোনো অসুখ নয় এ কোনো…

Read More

শুভেশ চৌধুরীর কবিতা
শুভেশ চৌধুরীর কবিতা

প্রাণ শুভেশ চৌধুরী ভোমরাটি বেচেঁ আছে মানে প্রাণ আছে ভোমরাটি ফুলের মধু খায় লোক বলে জানিয়েছেন ইহা অমৃত পান মন্থনে তো কূট হলাহল আসে ভোমরাকে বলি ওই হলাহল আমাকে দিও জানি অসুর ও দেবতা দুইই এই আমি কল্লোল শুভেশ চৌধুরী কল্লোল কোন নির্দিষ্ট যুগ হয় না তার ঢেউ খেলে যায় সবসময় স্থির থাকতে দেয় না আমার কল্লোল আমার হাত ধরে প্রতিটি মুহূর্ত যুগ অতিক্রম করতে চায়

Read More

সেকেন মাস্টার – সুদীপ ঘোষাল
সেকেন মাস্টার – সুদীপ ঘোষাল

সেকেন মাস্টার      (ছোটোগল্প) সুদীপ ঘোষাল রতন যখন প্রাইমারী স্কুলে পড়ত তখন পাকা চুলের মাস্টারকে ভালোবেসে ফেলেছিলো। সাইকেল চালিয়ে কেতুগ্রাম থেকে মাস্টারমশাই যখন আসতেন, মাঝ রাস্তা থেকে সাইকেলে চাপিয়ে রতনকে নিয়ে আসতেন স্কুলে। রতনকে না পেলে রাস্তায় কোনো ছাত্রকে দেখলেও তুলে নিতেন নিজের সাইকেলে। নিজের টিফিন থেকেও খাওয়াতেন ছাত্রদের। পড়া সহজ করে বুঝিয়ে দিতেন। তিনি বলতেন, এই চল্লিশ বছরে বহু ছাত্রদের আমি পড়িয়েছি, তারা মানুষ হয়েছে। তোরাও মানুষ হ। তারপর রতনও বড় হয়েছে। হেডমাস্টারের পরেই সেকেণ্ড মাস্টারের নাম।…

Read More

দুর্দান্ত – শুভেশ চৌধুরী
দুর্দান্ত – শুভেশ চৌধুরী

দুর্দান্ত শুভেশ চৌধুরী  বিদ্যুৎটি চমকে উঠে আকাশে, সবাই ভাবে চমৎকার। না, বৃষ্টি হয়নি। হাড়গোড় ভেঙে গেছে অট্টালিকার। কালো ধোঁয়া উঠছে। মন টুকরো টুকরো, শিশুর শব দেহ কোলে মাতা। দৈনিক বলছেন, মহিলা তিনি, যুদ্ধ কিছু দেখে না জয় দেখে শুধু জয় দেখে, পরাজয় মানতে পারেনা। লেখক দেখেন গাছগুলো থেকে ফুল চুরি করে নিয়ে গেছে পেয়ারা চুরি করে নিয়ে গেছে মালি বলে উঠেন বুঝেছো উপেন ট্রেসপাসার উইল বি প্রসিকিউটেড। লেখক অসহায় কালো ধোঁয়ার ভিতর দেখে হাজার বছরের প্রশ্ন অপরাধ কি শিশুর…

Read More

বসন্তসময় – সুদীপ ঘোষাল
বসন্তসময় – সুদীপ ঘোষাল

বসন্তসময়         (অনুগল্প) সুদীপ ঘোষাল চণ্ডীদাসের মত ছিপ ফেলে বিপিন মাছ ধরা দেখছে ফাতনার কথা ভুলে। বাউরিবৌ গুগলি আর ঝিনুক ধরছে জলের তলা থেকে। তার সুডৌল স্তন ঝুঁকে পরেছে জল ছুঁয়ে। জল কখনও সখনও রসে ডুবিয়ে দিচ্ছে যুবতি হৃদয়। বিপিন দেখছে ভিজে নিতম্ব ফুটে উঠেছে খাজুরাহের ছবির মত। বিপিন ভাবছে ঝিনুক, গুগলির জীবন — বাউরিবৌকে স্বামী সোহাগী করে তুলেছে কোমল দেহসৌষ্ঠবের মাধ্যমে। পুকুরের পাড়ে গাছ গাছালির স্নেহচ্ছায়া। এই দুপুর হয়ে উঠেছে বসন্তমায়া। কোন এক অদৃশ্য মায়ায় বৌ…

Read More