প্রিয় পাঠক

# এটা MAR-APR 2026 সংখ্যা # পরবর্তী MAY-JUNE 2026 সংখ্যা প্রকাশিত হবে MAY মাসের ২০ তারিখ # আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ # ঈশানকোণ নিয়মিত পড়ার জন্য আপনার প্রতি রইল আমাদের একান্ত অনুরোধ # ফেসবুকে আমাদের পেজ লাইক করুন, আমাদের ফলো করুন # আপনার লেখা আমাদের কাছে অমূল্য, লেখা পাঠান এই ঠিকানায়ঃ singhasada4@gmail.com # ঈশানকোণ-এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন # পরবর্তী MAY-JUNE 2026 সংখ্যা প্রকাশিত হবে MAY মাসের ২০ তারিখ ।

ফ্রেণ্ডস – সদানন্দ সিংহ
ফ্রেণ্ডস – সদানন্দ সিংহ

ফ্রেণ্ডস     (ছোটোদের গল্প) সদানন্দ সিংহ রবিবার বিকেলে হঠাৎ দেখলাম আমাদের বাড়ির ঠিক পেছনে কাঁঠাল গাছের নিচে একটা শিশু কাঠবিড়ালী মাটিতে পড়ে আছে। ভাল করে লক্ষ করে দেখি ওটা নড়ছে এবং আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছে। আমাদের কাঁঠাল গাছটা বিরাট বড়। অনেক কসরৎ করে আমি মাঝে মাঝে এই গাছে চড়ি। তারপর অনেক ওপরে উঠে বসে থাকি। ওপরে উঠে বসে থাকলে আমাকে আর কেউ খুঁজেও পায় না। এই গাছে অনেক কাঠবিড়ালী দৌড়াদৌড়ি করে প্রায়সময়েই। হয়তো এই গাছের কোন কোটরে ওদের…

Read More

লোটাস ভ্যালি – সদানন্দ সিংহ
লোটাস ভ্যালি – সদানন্দ সিংহ

লোটাস ভ্যালি সদানন্দ সিংহ লোটাস ভ্যালির নাম অনেকেই জানেন, আবার হয়তো অনেকেই জানেন না। লোটাস ভ্যালি হল ভারতের মধ্যপ্রদেশের ইন্দোর জেলার হাটোদ তহসিলের গুলাওয়াত গ্রামের কাছে একটি উপত্যকা। লোটাস ভ্যালিকে গুলাওয়াত লোটাস ভ্যালিও বলা হয়। এই গুলাওয়াত লোটাস ভ্যালি যশবন্ত সাগর বাঁধের পিছনে জল দ্বারা গঠিত একটি প্রাকৃতিক হ্রদ। আপনি যদি এখানে আসেন তবে আপনি অবশ্যই হ্রদের উপর ১০০ মিটার সেতুর ঝলক দেখতে পাবেন। এখানে এসে আপনি হ্রদের মাঝে সুন্দর পদ্মফুলের মাঝে একটি মনোরম পরিবেশে মনের শান্তি নিয়ে সময়…

Read More

উদ্বোধন – আই এস কাঙজম
উদ্বোধন – আই এস কাঙজম

উদ্বোধন             (অনুগল্প) আই এস কাঙজম (মণিপুরি গল্প, অনুবাদঃ সদানন্দ সিংহ) জনগণের জন্য কাজের মত কাজ অহাঞ্জাও-এর পক্ষে দু’বার করা হল। মন্ত্রি হওয়ার তার যে প্রবল ইচ্ছে ছিল তা আর কী বলব। মুখ্যমন্ত্রীর সঙ্গে আঠার মত লেগে থাকার ফলটাও সে পেল। এবার মন্ত্রিসভা সম্প্রসারণের সময় সে ছোটখাট এক দপ্তরের মন্ত্রি হল। মন্ত্রি হবার সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা লাগিয়ে গাড়ি করে নিজের নির্বাচনী এলাকায় গিয়ে একটা কিছু উদ্বোধন করার তার ইচ্ছে হল। অপেক্ষা করতে আর চাইছিল…

Read More

কংস দেববর্মার বাপ – সদানন্দ সিংহ
কংস দেববর্মার বাপ – সদানন্দ সিংহ

কংস দেববর্মার বাপ   (অনুগল্প) সদানন্দ সিংহ লোকটার নাম জাপান দেববর্মা। সবাই তাকে জাপান বলেই ডাকে। গাঁও পঞ্চায়েতের একজন মেম্বারও বটে। আজাদ হিন্দ ফৌজ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জাপান নামের এক খ্যাতি তৈরি হয়েছিল ভারতের উত্তর-পূর্বাঞ্চলে। বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাবার পরও জাপান নামের প্রতি একটা ভালো লাগা থেকে গিয়েছিল বলে জাপানের বাবা ছেলের নাম রেখেছিল জাপান দেববর্মা। নিজের নাম নিয়ে কোনোদিনই ভাবেনি জাপান। তার ছিল যাত্রাপালার প্রতি টান। শীতের সময় ফসল কাটা হয়ে গেলে প্রতি বছর তাদের গ্রাম থেকে দু…

Read More

সদানন্দ সিংহের ছড়া
সদানন্দ সিংহের ছড়া

মিছামিছি সদানন্দ সিংহ  আছাড় খেয়ে, পড়ে গিয়ে লোকটা বলে, বাবা রে।। পরের জান, পরের প্রাণ থুক্কু বলে, পালা রে।। আপনি বাঁচলেই, বাপের নাম আর যে সব, মিছে রে।। নজরদারি ব্যবসাদারি সব যে খতম হলো রে।। কানা মাছি ভোঁ ভোঁ তোমার দেখা আর নাই রে।।

Read More

সদানন্দ সিংহের কবিতা
সদানন্দ সিংহের কবিতা

মন সদানন্দ সিংহ রুবি রায় বলে আমার কেউ ছিল না তবু মনে পড়ে রুবি রায়কে বারবার আমার হিমালয় বলে কিছু ছিল না তবু মনে হয় গোটা হিমালয়টাই আমার আমার কোনো গঙ্গাও ছিল না তবু গঙ্গাতেই হয় আমার অতিবাহিত জীবন এইভাবেই গোটা ভারতবর্ষ আমার স্বপ্ন হয়ে যায় রহস্য সদানন্দ সিংহ ক্রমাগত দূরে সরে যাচ্ছে এখন এক স্পন্দন চিত্রপটে আঁকা ছবি ধীরে ধীরে ফুটে ওঠে। সুপার্ব প্রোজেক্ট, তাই স্বপ্নও একসময় বিকিয়ে যায় দীনদয়ালের ঘরে ঢোকে আজব আতরদান রাজ-রাজড়ার গল্প শানায় তামাশায়…

Read More

গোবর্ধনের ছবি – সদানন্দ সিংহ
গোবর্ধনের ছবি – সদানন্দ সিংহ

গোবর্ধনের ছবি   (ছোটোদের গল্প) সদানন্দ সিংহ চার-পাঁচ দিন বাড়ি থেকে বের হয়নি। স্কুলেও যাইনি। আমার জ্বর হয়েছিল। গতকাল রাত থেকেই আমার আর জ্বর ছিল না। তাই বাড়ি থেকে বের হলাম। যেতে লাগলাম হিন্দি স্কুলের মাঠের দিকে। সেই খোলা মাঠ। মাঠের একদিকে একটা প্রাচীর আছে, বাকি দিকগুলি খোলা। হিন্দি স্কুল ছুটি হয়ে গেলে এবং ছাত্র-ছাত্রীরা সব চলে গেলে এই মাঠ আমাদের পাড়ার ছেলেদের দখলে থাকে। বেশ বড় মাঠ বলে মাঠের বিভিন্ন দিকে অনেক ধরনের খেলা করা যায়। একদিকে হাইজাম্প, লংজাম্প।…

Read More

রোগের নাম ইডিয়েট সিনড্রোম – সদানন্দ সিংহ
রোগের নাম ইডিয়েট সিনড্রোম – সদানন্দ সিংহ

রোগের নাম ইডিয়েট সিনড্রোম সদানন্দ সিংহ আমাদের এই বর্তমান যুগে ইডিয়েট সিনড্রোম বলে এক নতুন রোগের উৎপত্তি হয়েছে। বয়স্ক থেকে শিশু সহ পৃথিবীর প্রচুর লোক এখন এই রোগে আক্রান্ত এবং চট-জলদির যুগে এই রোগে আক্রান্তের সংখ্যা অতি দ্রুতগতিতে বেড়েই চলেছে কেবল। এই রোগের জন্যে আমাদের জীবনে অনেক সমস্যাও তৈরি হয়ে চলেছে। অনেকেই হয়তো এই রোগের নামই শোনেননি।  কিন্তু আপনি কি জানেন, আপনিও এই রোগে আক্রান্তদের মধ্যে একজন কিনা? তাহলে এবার জানা যাক এই ইডিয়েট সিনড্রোম রোগটি  আসলে কী ধরনের…

Read More

বহুরূপী – সদানন্দ সিংহ
বহুরূপী – সদানন্দ সিংহ

বহুরূপী       (ছোটোগল্প) সদানন্দ সিংহ সামনে একটা লোক এক কুকুরকে গলায় চেইন বেঁধে দৌড়ে চলে যাচ্ছে। কুকুরটা লোকটার আগে আগে দৌড়োচ্ছে। কুকুরটা কি ব্লাড হাউন্ড ? হতে পারে। বিলেতি কুকুরের জাত চিনে না কানাই। মানে কানাইলাল। দেশী কুকুর নিয়ে সে ঝামেলা নেই। সবগুলোই এক রকমের। মালিকদের পা চেটে যায়। যা পায় তাই খায়। কী রকম কুঁকড়ে থাকে সারা জীবন। পড়ে পড়ে ঘুমোয়। মাঝে মাঝে হাই দেয়। ব্যর্থতায় ভরা জীবন যেন। আর বিলেতি কুকুরেরা ? সুখ-স্বাচ্ছন্দ্যে ভরা জীবন এদের।…

Read More

অমিতাভের বন্ধু – সদানন্দ সিংহ
অমিতাভের বন্ধু – সদানন্দ সিংহ

অমিতাভের বন্ধু        (অনুগল্প) সদানন্দ সিংহ গিন্নির শাকসবজির ফর্দ নিয়ে আমি বাজারের দিকে হেঁটেই যাচ্ছিলাম। এই সময় সিকিউরিটি গার্ডের পোশাক পরা একজন বৃদ্ধলোক আমার সামনে এসে সাইকেল থেকে নেমে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, কি রে, আমাকে চিনতে পারছিস? আমি একটু ভাল করে লক্ষ্য করলাম। চিনতে পারলাম, শ্যামলদা। শ্যামলদা লোকটা প্রথমে খারাপ ছিল না। হয়তো গরীব ছিল। সিনেমা হলে টিকিট চেকারের কাজ করত। তখন আমাদের শহরের তিনটে বড় সিনেমা হল ছিল এবং শহরতলিতে ছোটো ছোটো বেশ কিছু সিনেমা হল…

Read More