প্রিয় পাঠক

# এটা JAN-FEB 2026 সংখ্যা # পরবর্তী MAR-APR 2026 সংখ্যা প্রকাশিত হবে MAR মাসের ২০ তারিখ # আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ # ঈশানকোণ নিয়মিত পড়ার জন্য আপনার প্রতি রইল আমাদের একান্ত অনুরোধ # ফেসবুকে আমাদের পেজ লাইক করুন, আমাদের ফলো করুন # আপনার লেখা আমাদের কাছে অমূল্য, লেখা পাঠান এই ঠিকানায়ঃ singhasada4@gmail.com # ঈশানকোণ-এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন # পরবর্তী MAR-APR 2026 সংখ্যা প্রকাশিত হবে MAR মাসের ২০ তারিখ ।

সমর চক্রবর্তীর কবিতা
সমর চক্রবর্তীর কবিতা

গচ্ছিত সেই ১০০০০ টাকা সমর চক্রবর্তী শরীরটা প্রথমেই হঠাৎ শিরশির করবেই ! অন্ধকারে জ্বলজ্বল করা দুটো চোখ রহস্যময় – আবদ্ধ একটা খাঁচার মতো দোকান ঘেরা সেই তারের বেড়ায়। তাকালেই দমবন্ধ হয়ে মনটা সোজা চলে যেতে চাইবে বাইরে — ঐ খোলা বারান্দায়। হু হু হাওয়া — উচ্ছল সবুজের ঢেউ — বাইরেও কি এই ঘেরাটোপ থেকে গ্রাহকের মুক্তি আছে কিছু ? ছড়ার টলটলে জলে পা ধুয়ে ‘বীর-বিরসা’র মূর্তি ছুঁয়ে এলেও, গোপনে সেই লেনদেনের কথা কলকলি করে সহি সংখ্যা সমেত পৌঁছে যায়…

Read More

অভিজিৎ চক্রবর্তীর কবিতা
অভিজিৎ চক্রবর্তীর কবিতা

কবিতাপাঠ অভিজিৎ চক্রবর্তী যে মুহূর্তে তুমি বললে বুঝেছ সেই মুহূর্তে ধ্বংস হলো শহর পরমাণু আছড়ে পড়লো কোথাও জলস্তম্ভ মেঘের মতো উঠলো আকাশে সেই ফাঁক গলে একটি পাখিও আর এলো না দিন গেল  রাত গেল মাস গেল বছর গেল কেবল গত শতকের বোঝাপড়া নিয়ে আমাদের দেখা হল জলের কিনারে জলে তো জন্ম নেই আর যে মুহূর্তে তুমি বললে বুঝেছ কবির মৃত্যু হল আবার নতুনের জন্য তাকে বসতে হবে সাধনায় আবার আপেলে কামড়–  পবিত্রতা নষ্টের অপরাধে তোমাকেও ফিরতে হচ্ছে পৃথিবীতে

Read More

বিজয়া দেবের কবিতা
বিজয়া দেবের কবিতা

ও মশাই বিজয়া দেব আপনাকে রোজই দেখি মশাই। বাজারের থলে হাতে গুটি গুটি পায়ে আমার বাড়ির পাশ দিয়ে যান। চোখেমুখে একটা চাপা মধ্যবিত্তসুলভ উড়ো হাওয়ার ঝাপট লেগে থাকা চাদরের মত। হ্যাঁ, আমি আপনাকেই দেখি রোজ, যদিও আপনি আমাকে দেখতে পান না। উড়ো খইয়ের মত জীবন যাদের, তাদের মধ্যে শুধু আপনি কেন, আমিও পড়ি। বাজারে গিয়ে দরদাম করে যা পছন্দ হয় না, এর একটা আলতো কলঙ্কের ছাপ সারা দেহে সারাদিন জুড়ে জড়িয়ে থাকে। ও মশাই, আপনাকে যা বলছি তা আসলে…

Read More

অভিজিৎ চক্রবর্তীর কবিতা
অভিজিৎ চক্রবর্তীর কবিতা

অভিজিৎ চক্রবর্তী চাঁদ বিষয়ক ১ জীবনে চাঁদের আভা নিয়ে দুঘণ্টা লেকচার দিয়ে গেল দুধওলা চাঁদের শরীরে সোনা না লোহা এ নিয়ে উত্তেজিত পাড়ার ক্রিকেট ল্যান্ডার বিক্রম নিয়ে কথা বলতে বলতে আবর্জনা নিয়ে ফিরে গেল যে মহিলাটি তারও চোখে মুখে টুকরো টুকরো চাঁদের কণা আমি নামতে পারছি না কোথাও ক্রমশ ওজন কমে যাচ্ছে হাল্কা বায়বীয় হয়ে উপরে উঠে যাচ্ছি তুমুল চিৎকার ওঠে মাঝে মাঝে কোথা থেকে ঠিক বুঝতে পারছি না মাথার উপর কালো আকাশ নিচে এবড়ো খেবড়ো জমি পৃথিবীকে চাঁদ…

Read More

ব্রতীন বসুর কবিতা
ব্রতীন বসুর কবিতা

নিয়ে চলা, না নিয়ে চলা ব্রতীন বসু সারা জীবনে অনেক কিছু ফেলে রেখে এসেছি। কখনো পছন্দের মানুষটাকে, কখনো প্রিয় স্বপ্ন যে গাছের গুঁড়িটাকে উইকেট করে ক্রিকেট খেলেছি ছোটবেলায় তাকে, খেলার ব্যাট, বল, বন্ধু কোথায় যে রেখে এসেছি। যা এক সময় মনে হত প্রচণ্ড কাছের যখন নিয়ে চলার সময় হল, ফেলেই এলাম। আর যা ছিল নিজের মত, ভাবতাম না তাকে নিয়ে অত সাথেই রাখলাম, যদি ভাবি কখনও। জীবন যেন জানালা বন্ধ ঘরের মাটিতে পরে থাকা ধুলো কখনো কোন বিধাতা ঝি…

Read More

সদানন্দ সিংহের কবিতা
সদানন্দ সিংহের কবিতা

আপেক্ষিক সদানন্দ সিংহ আমি জানি, আপনি বলবেন রাস্তা অনেক প্রকার আপনি বলবেন জিরো থেকে হিরো হওয়া যায় আপনি বলবেন পাপীদের কপালেই দুঃখের আস্তানা আরো আরো কীসব বলে যাবেন কেবল ভাল ছাত্রের কাছে এখন আমার দিন বয়ে যায়, কুটিরে রাত আসে রাতের গুমোট হাওয়া শুরু হলেই নিঃঝুম রাতের কান্না ভাসে, তখনই দ্বিপ্রাহরিক দরবার শুরু হয়; সংশোধনী জমে ওঠে টাওয়ারের মতো বুঝে নেওয়ার সময় বলে ইদানীং রক্তমাংস আর হাড় আঁকি, শিশির বিন্দুর খোঁজ করি হারিয়ে যাওয়া আস্তানায় বারবার ঘুরি ফিরি কোনো…

Read More

সন্তোষ রায়ের কবিতা
সন্তোষ রায়ের কবিতা

মনের মানুষ সন্তোষ রায় ‘আয়রে আমার মনের মানুষ’ ডাক শুনেই সারি থেকে উঠে কপালে টোকা দিতেই জেগে ওঠে কপালে এক বলয়, মাথা থেকে শরীর জড়াতে জড়াতে পা‌ বেয়ে নেমে যায় মাটিতে। —এবার বের করো কে সেই মনের মানুষ! আমি ঘুরতে ঘুরতে খুঁজি। সবই যে একরকম। একজন মাথা নিচু করে তো সবার মাথা নিচু, একজন হাসে তো সবাই হাসে। ভাবি, পাগল না হলে কি মনের মানুষ হয় ! সকাল দুপুর বিকেল খুঁজে খুঁজে এখনো পেলাম না। হয়ত ছোটবেলায় ছিল, আমার…

Read More

শুভেশ চৌধুরীর কবিতা
শুভেশ চৌধুরীর কবিতা

লক্ষ্মী শুভেশ চৌধুরী লক্ষ্মী বড় চঞ্চলা। কারী কারী ধন আছে তাহার। কাকে কখন যে এই ঐশ্বর্য দিবেন তাহা তিনিও জানেন না। লক্ষ্মীপূর্ণিমাতে একটি গোল চাঁদ উঠে। নারকেল নারকেলের জল চিড়ার নাড়ু মুড়ির মোয়া নারকেলের নাড়ু তিলের নাড়ু সব আয়োজন করা হয়। ছোট ছোট পায়ে হেঁটে লক্ষ্মী ঘরে আসেন লক্ষ্মীর বাস শস্য ক্ষেত্রে তার হাতে ধান গম যব লক্ষ্মী ঘরে আসলে মনে হয় সারা বছর জুড়ে খাবার জুটবে। ধন লক্ষ্মী মেপে মেপে দেন। কুনই হাতে

Read More

মহর্ষি বন্দ্যোপাধ্যায়ের কবিতা
মহর্ষি বন্দ্যোপাধ্যায়ের কবিতা

অপেক্ষা মহর্ষি বন্দ্যোপাধ্যায় আমি সেই বসন্তের অপেক্ষা করব, যদি বলে দাও কোন বসন্তে তুমি আসবে, আমি কালবৈশাখীতে ভেসে যাব, যদি বল সে বৈশাখে তুমি ভালবাসবে। যদি তুমি বল তবে একলা বসে গুনব তোমার আসার প্রহর, বর্ষার যে দিনে ভিজবে গোটা শহর, শরতের কোনও এক দুপুরে অপেক্ষা করতে পারি তোমার কাশফুল হাতে, যদি তুমি তরি ভিড়াও একসাথে। শীতের নির্জন কোনও রাতে ঘুম যদি না আসে এ দু’পলকে, তবে তুমি এসে ধরা দিও চাঁদের আলোকে।

Read More

রহিত ঘোষালের কবিতা
রহিত ঘোষালের কবিতা

ডাকাতিয়া নদী রহিত ঘোষাল স্থির হয়ে আছে বাস্তবতারা নিকষ আঁধারে,     উচ্ছল ডাকবক্সে বৃষ্টিস্নাত গহীন ঘুম,     হাতছানি কারশেডের শেষ ট্রেনে, অজানা ওড়াওড়ি কুয়াশা কামিনী,     মড় মড় শব্দ নিষ্পাপ বাতাসে     ভাল্লাগেনা ছটফটানি নির্বাচনে।     জেলেজীবন আঁকে ডাকাতিয়া নদী     গন্তব্য থাক কার্বনমুক্ত। সময় ও সাধনা রহিত ঘোষাল প্রত্যেকটা প্রসঙ্গ কষ্ট লাঘব করার নয়, যে বৃদ্ধ শীতের মধ্যে একটি কম্বল জড়িয়ে বসে আছে, যে এখন চায় ঈশ্বর তাকে তুলে নিক, তাকে কিছু…

Read More